মিষ্টি বাকরখানি

উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।

 

প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। রুটি বেলে গলানো মাখন লাগিয়ে চার ভাঁজ করে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। এরপর চার কোনা একসঙ্গে করে গোলভাবে আবার রুটি বেলতে হবে। প্রি-হিট ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৮ মিনিট বেক করে নিতে হবে অথবা ননস্টিক প্যানে সামান্য মাখনে ভেজে নিতে হবে। চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে। ভাজা বাকরখানি সিরায় দিয়ে তুলে নিতে হবে। গরম গরম মাংসের সঙ্গে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • |

    গরুর মগজ ভুনা

    উপকরণ : গরুর মগজ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৬-৭টি, এলাচ, দারুচিনি ২-৩ টুকরা, লবণ পরিমাণ মতো, তেল আধা কাপ।   প্রস্তুত প্রণালি : মগজ পরিষ্কার করে নিয়ে আধা…

  • গ্রেভি বিফ চিলি

    উপকরণ : হাড় ছাড়া মাংস ২ কেজি, কর্নফ্লাওয়ার ১০০ গ্রাম, ডিম ৪টি, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, সয়া সস ৩০ গ্রাম, ওয়েস্টার সস ৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ২ টেবিল চামচ, কুকিং অয়েল ৫০০ গ্রাম, বাটার ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিতে হবে।…

  • নারিকেলের মোরগ বিরিয়ানি

    উপকরণ ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ। খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ…

  • রাবড়্রি

    উপকরণ : দুধ ৫ কেজি, চিনি ১৫০ গ্রাম, পেস্তা বাদাম ১০ গ্রাম (ডেকোরেশনের জন্য)।   প্রস্তুত প্রণালি : দুধ জাল দেওয়ার পর উপরিভাগে যে সর জমবে তা আসতে আসতে সাইড করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একটি বোলে ঢেলে পেস্তা বাদাম কুচি কুচি করে ওপরে ছিটিয়ে ঠাণ্ডা করুন এবং পরিবেশন…

  • |

    চাপলি কাবাব

    উপকরণ : ৭০০ গ্রাম গরুর মাংসের কিমা, ৩ টি ডিম (বিট করা), ২ টি বড় পেয়াজকুচি, আধাকাপ ধনিয়া পাতা কুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা চামচ আদাবাটা, ২ টেবিল চামচ তেল, ১-২ টি টমেটো কুচি, ২-১ চা চামচ লবন, ১ চা চামচ মরিচ গুড়ো, আধা চা চামচ গরম মসলা, ১ চা চামচ জিরা গুড়া,…

  • |

    তাক্কা

    উপকরণ : গরুর পেছনের রানের চাকা মাংস ১ কেজি, তেল আধা কাপ, লেবুর রস বা সিরকা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ (মিহি স্লাইস) ১ কাপ, গরম মসলা বাটা ১ চা-চামচ।             প্রণালি : হাড় ও চর্বি ছাড়িয়ে মাংস ধুয়ে পানি…