নওয়াবি বিরিয়ানি

উপকরণ : বাসমতি চাল ১ কেজি, খাসির মাংস (ছোট টুকরো করে কাটা) ২ কেজি, পেঁয়াজ কুঁচি ৭টি, আদা রসুন বাটা ২ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ৫টি, দারুচিনি ৩ টুকরো, দই ২ কাপ (ফেটানো), এলাচ ৫টি, গোল মরিচ ৮টি, লবঙ্গ ৮টি, শাহীজিরা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জাফরান সামান্য সঙ্গে আধা কাপ দুধ, ধনে বা পুদিনাপাতা কুঁচি ১ চা চামচ, আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল, ঘি, লবণ স্বাদ মতো।

 

 

 

প্রণালী : পাত্রে ঘি গরম করে আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল একটু লবণ দিয়ে ভেজে তুলুন। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিন। দই, আদা পেঁয়াজ-রসুন-পেস্ট, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাংস মেরিনেট করে রাখুন। একটি পাত্রে ঘি গরম করে মাংস দিয়ে রান্না করুন। এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে চাল দিন। এখন লবণ দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে পোলাও রান্না করুন। লক্ষ রাখবেন যেন পোলাও কিছুটা কম সিদ্ধ হয়। বড় একটি পাত্রে প্রথমে কিছু পোলাও তারপর মাংস দিয়ে একটু একটু গরম মসলার গুঁড়া দিন, এভাবে কয়েকটি লেয়ার করুন। জাফরান ভেজানো দুধ দিয়ে দিন। সবশেষে ভাজা আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল দিন এবার ২০ মিনিটের জন্য চুলার আচঁ কমিয়ে পাত্রের মুখে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। নওয়াবি বিরিয়ানি সার্ভিং ডিশে তুলে ওপরে ধনে বা পুদিনাপাতা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • |

    বিফ ছেঁচা কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে…

  • |

    হাঁড়ি কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস ১ কেজি, টকদই সিকি কাপ, কাঁচা পেঁপে বাটা বা কষ ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, ধনেবাটা ১ টেবিল-চামচ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল ও জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ, দারচিনি ৪…

  • গ্রিল বিফ

    উপকরণ : মাংসের পাতলা টুকরা ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ।     প্রস্তুত প্রণালি : মাংস কাটতে হবে হাড় ছাড়া। তারপর সব উপকরণ…

  • গাজরের কুনাফা

    উপকরণ : গাজর কুচি (সিদ্ধ করা) ২ কাপ, সেমাই ১ কাপ, বাদাম আধা কাপ (আধ ভাঙা) কিশমিশ ২ টেবিল চামচ, মাখন/ঘি আধা কাপ কনডেন্স মিল্ক ১ কৌটা, এলাচ গুঁড়া ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্যানে ঘি বা মাখন দিন। তাতে সেমাই মচমচে ভেজে তুলুন। তারপর ঘি বা মাখন দিয়ে গাজর কুচি ভালোভাবে ভাজুন। এরপর…

  • বিফ বটি কাবাব

    উপকরণ : ১ কেজি বিফ, গরম মসলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, লাল মরিচ গুঁড়া ২ চামচ, লবণ পরিমাণমতো, ডানো ক্রিম ২ চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া ১ চামচ, ড্রাই অনিয়ন পাউডার ১ চামচ, মাস্টার্ড পেস্ট আধা চামচ, মাস্টার্ড অয়েল আধা কাপ, দই আধা কাপ, আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে…

  • খাসির রানের রোস্ট

    উপকরণ ১ কেজি ওজনের খাসির রান, সোয়া কাপ মিষ্টি দই, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলা, জয়ফল-জয়ত্রী বাটা আদা চা-চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁপে বাটা ২ চা-চামচ, দুধের ননি আধা কাপ, পেঁয়াজ ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাদাম কুচি ও কিশমিশ পরিমাণ মতো।  …