মুরগির মসলাদার স্যুপ

উপকরণঃ
১. মুরগির স্টক ৮ কাপ
২. মুরগির বুকের মাংস টুকরো করে ১ কাপের চার ভাগের তিন ভাগ
৩. ফুলকপি ছোট করে কাটা ১ কাপ
৪. আদা বাটা আধা চা চামচ
৫. রসুন বাটা আধা চা চামচ
৬. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
৭. ফিশ সস ২ টেবিল চামচ
৮. ওয়েস্টার সস ১ চা চামচ
৯. সয়াসস ১ চা চামচ
১০. ভিনেগার ১ টেবিল চামচ
১১. মাখন বা তেল ২ চামচ
১২. হর্নচিজ ২ টা
১৩. লবণ পরিমাণমতো
১৪. চিনি ১ চা চামচ
১৫. পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ
১৬. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ

 

স্টক তৈরিঃ
১৪ ছটাকের মুরগি, পানি ৪ লিটার, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, পেঁয়াজ বাটা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেজপাতা ১টা। সব উপকরণ ৪ লিটার পানিতে দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে প্রায় অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে।

প্রণালীঃ
মুরগির মাংস আদা-রসুন বাটা, সয়াসস দিয়ে মাখিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। মাখন গরম করে মাখানো মাংস ২-৩ মিনিট ভেজে ফুলকপি দিয়ে আরও ২-৩ মিনিট ভেজে গরম স্টক ঢেলে দিয়ে কর্নফ্লাওয়ার, পুদিনা পাতা, হর্নচিজ বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দিতে হবে। ১ কাপ স্টক ঠান্ডা করে কর্নফ্লাওয়ার গুলিয়ে স্যুপে ঢেলে দিতে হবে। গরম স্যুপ পরিবেশন পাত্রে ঢেলে চিজ দিয়ে নেড়ে দিয়ে স্যুপের সঙ্গে মিশিয়ে স্যুপের ওপর পুদিনা পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • গাজরের স্যুপ

    উপকরণ : গাজর ২৫০ গ্রাম, পেঁয়াজ চার ভাগের এক কাপ, মাখন চার ভাগের এক কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া চার ভাগের এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লং গুঁড়া চার ভাগের এক চা চামচ, এলাচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, ক্রিম আধা কাপ, ভেজিটেবল স্টক ৩ কাপ, লবণ…

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • ডিমের স্যুপ

    উপকরণ : চিকেন সেদ্ধ করা পানি ৮ কাপ, ডাঁটা শাক কুচি ৩০০ গ্রাম, ডিম ফেটানো ২টি, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, সয়াসস্ অল্প একটু, গোলমরিচ গুঁড়ো ১ চিমটি, খাওয়ার সোডা ১ চিমটি।     প্রণালী : পানি ফুটিয়ে এতে তেল ও শাক যোগ করুন। মিশ্রণটি আবারও ফুটতে শুরু করলে অবশিষ্ট উপকরণগুলো ঢেলে দিয়ে…

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…

  • চিকেন কর্ন স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়াসস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ,…

  • টম ইয়াম কুন

    উপকরণঃ চিংড়ি ২৫০ গ্রাম, থাই আদা ১ টুকরা, মাশরুম ৪টি, লেমন গ্রাস ২টি, বড় পেঁয়াজ ১টি, থাই লেবুপাতা ৪টি (সবকিছু চারকোনা করে কেটে নিতে হবে), স্বাদ লবণ ১ চা চামচ, ফিশ সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা…