মুড়ালি

উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)।

প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে কাটতে হবে। ডুবোতেলে মাঝারি আঁচে ভাজতে হবে। বাদামি করে ভেজে ঠান্ডা করতে হবে। অন্য পাত্রে চিনি ও সামান্য পানি দিয়ে চিনি গলাতে হবে। ঘন হয়ে এলে কাঠের নাড়ুনি দিয়ে নাড়তে হবে। চিনিতে যখন পাক ধরবে, তখন ভাজা মুড়ালিগুলো দিয়ে দ্রুত নেড়েচেড়ে নামাতে হবে। যদি লাল মুড়ালি বানাতে চান, তবে ওই সিরায় খাওয়ার রং মেশাতে হবে। এভাবে নোনতা মুড়ালিও বানানো যায়। সে ক্ষেত্রে গুড়ের পরিবর্তে বিট লবণ ও মরিচের গুঁড়া মাখাতে হবে।

 

 

Similar Posts

  • লাচ্চা পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, দুধ পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপ, ডিম ১টা, চিনি ২ চা চামচ, লবণ ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি ও ৩ চা চামচ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে দুধ দিতে হবে, পানি দেওয়া যাবে না। খামির মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর পর পরোটা বেলে পাখার মতো…

  • শাহি পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডালডা ২ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : ময়দা ঢেলে একটি পাত্রে ডালডা ও তেল চুলায় একটি পাত্রে গরম করে ঠাণ্ডা করে নিয়ে ময়দার সঙ্গে মেশাতে হবে। তারপর লবণ, ঘি,…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…

  • মোগলাই পরোটা

    উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)। প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে…

  • মিষ্টি পরোটা

    উপকরণ: ময়দা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, ভাজার জন্য তেল বা ঘি, ডিম একটি। খাস্তা: ঘি, ময়দা দিয়ে মাখিয়ে খাস্তা বানাতে হবে। প্রণালী: ময়দার সঙ্গে ১ টেবিল চামচ ঘি, লবণ ও ডিম দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এবার রুটি বানিয়ে রুটি চার টুকরা করে কেটে এক…

  • লুচি

    উপকরণ : ময়দা- ১/২ কেজি, লবণ- পরিমাণমতো, চিনি- ১ টেবিল চামচ, তরল দুধ হাফ কাপ, ঘি ১ টেবিল চামচ, সয়াবিন ২ কাপ। প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি, ঘি ও পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান করতে হবে। এরপর তরল দুধ ও পরিমাণমতো পানি দিয়ে লুচির খামির তৈরি করে নিতে হবে। এরপর বেলে…