মেজবানি বুটের ডাল

উপকরণ : বুটের ডাল ১ কেজি, মাংস (হাড়সহ) ২ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, সাদা সরিষাবাটা ১ টেবিল চামচ, নারিকেল-সরিষা পেস্ট ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপ এবং লবণ, কাঁচা মরিচ ও টমেটো পরিমাণমতো।

 

প্রণালি : ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। মাংস হাড়সহ ধুয়ে নিতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। একে একে সব মসলা দিয়ে তারপর মাংস ঢেলে ভাজতে হবে। মাংস ভালো করে কষানো হলে এবং সেদ্ধ হলে জ্বাল একটু বাড়িয়ে দিতে হবে। আরেকটু কষিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে। এরপর কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রাখতে হবে। নামিয়ে পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন।

Similar Posts

  • করলা মুগডাল মাখামাখি

    উপকরণ : মুগডাল ১ কাপ, করলা ১০০ গ্রাম, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো।   প্রস্তুত প্রণালি : মুগডাল ভেজে ধুয়ে নিন। করলা গোল গোল করে কেটে হলুদ গুঁড়া,…

  • ডালের বড়া

    যা যা লাগবে : মশুরের ডাল ১৫০ গ্রাম। রসুন বাটা ১ চা চামচ ও হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চা চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা চামচ করে, পেয়াজ মিহি করে কাটা, ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো। যেভাবে করবেন :…

  • ডালের ভর্তা

    উপকরণ : মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, সরিষার তেল ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং পানি পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি :প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিন। একটি…

  • অড়হর ডালের আমসি

    উপকরণ: অড়হর ডাল ১ কাপ, জিরা ১ চা-চামচ, সরষে ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, থেতো রসুন ১ চা-চামচ, কারিপাতা ৫-৬টি, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচের ফালি ২-৩টি, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, কাঁচা আমের ফালি ৪-৫ টুকরা, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।   প্রণালি: ডাল প্রেশারকুকারে সেদ্ধ করে ভালো করে ঘুঁটে নিন। হলুদ,…

  • দই বড়া

    উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।   প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো…

  • স্পেশাল হালিম

    উপকরণ : খাসির মাংস- ১ কেজি, মুগ ডাল- আধা কাপ, মসুর ডাল-আধা কাপ, বুটের ডাল- আধা কাপ, খেসারি ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, আদা+রসুন বাটা- ২ টেবিল চামচ, দারুচিনি+এলাচ- ৮/৯টি, তেজপাতা- ২/৩টি, পোলাও চাল- আধা কাপ, গমের গুঁড়া- আধা কাপ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া-১ চা চামচ, আদা কুচি- ২ টেবিল…