মেথির ম্যাজিক

মেথি বা Fenugreek যার বৈজ্ঞানিক নাম Trigonella foenum-graecum।মেথি হচ্ছে একটি  ভেষজ মৌসুমী গাছ। আমরা সকলেই মেথি চিনি।  মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটিই বলা চলে। মেথির স্বাদ তিতা ধরনের।

 

১. ওজন কমাতে

প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নেয় মেথি। মেথি  চিবিয়ে গিলে খাওয়া যায় এবং পাকস্থলীর ফাঁকা স্থান মেথি  পূর্ণ করে। মেথি  ওজন কমাতে সাহায্য করে। খুব বেশি নয়, সপ্তাহে যদি আপনি ২/৩  দিন সামান্য মেথি চিবিয়ে খান। আপনি নিজেই  বুঝবেন উপকার পাচ্ছেন। স্থূলতা কমাতে যদি প্রতিদিন সকালে মেথি ভেজানো পানি পান করতে পারেন তাহলে বেশ উপকার পাবেন  । প্রতিদিন ১ টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। এই পানি পান করলে  পেটের গ্যাসের সমস্যা দূর করবে খুব সহজেই।

২. জ্বর ও খুসখুসে গলার জন্য

যারা জ্বরে ভুগছেন তারা লেবুর রস ও মধু মিশিয়ে ১ টেবিল চামচ মেথি চিবিয়ে খেলে জ্বর থেকে মুক্তি পাবেন।মেথি ১ টেবিল চামচ চিবিয়ে খেলে  গলার খুসখুসে ভাব দূর হবে । নারীদের স্বাস্থ্যগত বিষয়েও এর উপকারিতা রয়েছে। যা নারীদেহে প্রোলাকটিন নামের হরমোনের মাত্রার বৃদ্ধি ঘটায়।তাই মেথি খেতে পারেন।

 ৩. চুল পড়া রোধে

এখন নারী পুরুষ কম বেশি চুল পরছে ।অনেকেই এই চুল নিয়ে খুব টেনশনে আছে মেথি চুল পড়া রোধ করে ও চুলের সৌন্দর্য ফিরিয়ে দেয় । চুল পড়া রোধে বহুকাল ধরে মেথির কদর চলে আসছে। এটি খেতেও পারেন, বা বেটে মাথায় দিতে পারেন। দারুণ উপকারিতা মিলবে। মেথি বাটা সারা রাত নারিকেল তেলের মধ্যে চুবিয়ে রেখে সকালে চুলে মাখুন। ১ ঘণ্টা পর গোসল করে ফেলুন।

 

৪. হজমে সহায়ক

যাদের বুকে বা পেটের ওপরের দিকে এসিডের প্রদাহ থেকে মুক্তি দেয় মেথি। সেই সাথে  বদহজমের সমস্যায় ওষুধের মতো কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এ সবই দেহের বিষাক্ত উপাদানগুলোকে বের করে দেয় মেথি। উপকার পেতে পানিতে মেথি ভিজিয়ে রেখে খেলেই হবে। পানিটাও খেতে ভুলবেন না যেন।

৫. রক্তে গ্লুকোজ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে

মেথি আমাদের দেহে গ্লুকোজের মাত্রা দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে । মেথি খেলে দেহে গ্লুকোজের পরিমাণ হ্রাস পায়। ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে ।

৬. উজ্জ্বল ত্বকের জন্য

রূপচর্চায়ও মেথিকে শীর্ষে স্থানে রাখা যায়। সারা দেহে বয়ে বেড়ানো নানা ক্ষতিকর উপাদান চেহারায় বলিরেখা ফেলে দেয়। মুখের ত্বকে মেথি লাগাতে পারেন। যেভাবে ব্যবহার করবেনঃ

মেথির গুঁড়ো, পানি,দই একসঙ্গে  মিশিয়ে প্যাক তৈরী করে ১৫- ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে দিন।এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করে নিজেই ফলাফল দেখতে পারবেন।

 

৭. খুশকি দূর করতে

 

আমাদের সকলের  চুলেই কম বেশি খুশকি রয়েছে । খুশকি মাথার শুষ্ক ও মৃত ত্বক থেকে  হয়।তাই মেথি সারা  রাত পানিতে মেথি ভিজিয়ে রেখে তা ব্লেন্ডারে  ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। যদি পারেন তাহলে সাথে  ইচ্ছে হলে দই মেশাতে পারেন। এবার  এই প্যাক টি  মাথার ত্বকে লাগান। ৩০-৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। খুশকি চলে যাবে। অনেক উপকার পাবেন।

 

Similar Posts

  • সব রোগের মহা ঔষুধ হচ্ছে কালো জিরা

    মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ কালো জিরা ।  প্রাচীন কাল  থেকেই মানুষ কালো জিরা ঔষধ হিসাবে ব্যবহার করে আসতেছে।  আমাদের ইসলামিক দৃস্টিতেও কালো জিরার উপকারিতা অনেক ।  বিভিন্ন ঔষাধালয় কালো জিরা এবং কালো জিরার তেল ঔষধ হিসাবে ব্যবহার করে থাকে ।   আসুন জেনে নিই কালোজিরায় আর কি কি উপকারিতা রয়েছে– মাথাব্যথা: যাদের মাথাব্যথা…

  • |

    গুণে ভরা রসুন

    রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔধষ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি...
  • নিয়মিত হাঁটার উপকারিতা

    প্রতিটা মানুষের সুস্থ থাকার জন্য  নিয়মিত হাঁটা দরকার। প্রতিদিন হাঁটলে হৃদস্পন্দন ভালো  থাকে। হাঁটলে  রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের বাজে  কোলেস্টেরল দূর করে ও ভালো কোলেস্টেরল বাড়ায় । আজকাল সারাদিন আমরা সবাই এত ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে।   ফলে দিন দিন আমাদের ভিতরের সত্বা মরে গিয়ে আমরা অলস…

  • যাদের-যখন মাস্ক ব্যবহার করতেই হবে

    করোনার গ্রাস থেকে বিশ্ব এখনো মুক্তি পায়নি। কেউ জানিনা কবে নাগাদ পাওয়া যাবে নির্মল বাতাসে মাস্ক ছাড়া মন ভরে শ্বাস নেওয়ার স্বাধীনতা।   ২০২০-এর একটাই প্রত্যাশা সবার, তা হচ্ছে করোনা থেকে নিরাপদে থাকা। আর এজন্য সবাই মাস্ক ব্যবহার করছি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের পক্ষ থেকেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই…

  • শীতের আগমনে গর্ভবতী মায়ের যত্ন

    মাতৃত্ব একজন মায়ের জন্য অনেক সুখময় অনুভূতি। কিন্তু গর্ভকালীন একজন মায়ের জন্য অনেক চ্যালেঞ্জিং। এসময়ে তাকে অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় টা বেশি বেশি করে  গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে । শীতকালে আরো একটু বেশি চ্যালেঞ্জিং। শীতে ঠান্ডাজনিত অসুস্থতা বেড়ে যায়।  ফলে মায়ের পাশাপাশি গর্ভের সন্তানেরও অনেক ধরনের ক্ষতি হতে পারে।তাই শীতকালে…

  • ঘি খেলে কী মোটা হয় মানুষ?

    বেশীরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয়। তাই ওজন কমানোর ডায়েটের কথা এলেই বেশীরভাগ মানুষ তাদের খাদ্যতালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি। কিন্তু ঘি খেলে কী আসলেই মানুষ মোটা হয়? এই বিষয়ে কিছু প্রশ্নের উত্তর এবং পুষ্টিবিদের পরামর্শ জেনে নিই চলুন। ঘি খাওয়া কী ওজন বৃদ্ধির সাথে জড়িত?...

Leave a Reply