|

শিককাবাব

উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, গরম মসলা বাটা ২ টেবিল চামচ এবং টক দই ২০০ গ্রাম।

 

 

প্রস্তুত প্রণালি : প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়ে পাতলা করে কেটে তাতে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ, টক দই এবং সরিষার তেল মাখিয়ে প্রায় ১ দিন ফ্রিজে রেখে দিন। তারপর মাংসগুলো শিকে গেঁথে কয়লার চুলোয় নিজের পছন্দ অনুযায়ী সেঁকে নিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম শিককাবাব।

Similar Posts

  • ফিরনি

    ঈদের রান্নার রেসিপি উপকরণ: তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, জাফরান এক চিমটি, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা কুচি, কিশমিশ, এলাচি, দারুচিনি পরিমাণমতো, পোলাও চাল আধা কাপ।   প্রণালি: তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন…

  • |

    বিফ চিলি

    উপকরণ : গরুর মাংস ২০০ গ্রাম, পেঁয়াজ ২টি, কাঁচামরিচ ৭টি, ক্যাপসিকাম ১টি, রসুনের কোয়া ৪টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে গরুর মাংস একটি ডিম ও লবণ দিয়ে মাখাতে হবে। কড়াইয়ে সেই মাংস একটু তেলের মধ্যে কষাতে হবে। এখন একটি পেনে তেল দিয়ে গরম করে তার সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও রসুন দিয়ে একটু পাকাতে হবে।…

  • |

    দম বিরিয়ানি

    উপকরণ : খাসির মাংস দুই কেজি, পোলাও বা বাসমতী চাল এক কেজি, আদা বাটা তিন টেবিল-চামচ, রসুন বাটা দেড় টেবিল-চামচ, পেঁয়াজ বাটা চার টেবিল-চামচ, শাহি জিরা বাটা এক টেবিল-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, পোস্তদানা বাটা এক টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজুবাদাম বাটা এক টেবিল-চামচ, টকদই এক কাপ, মিষ্টিদই আধা কাপ, দারুচিনি ছয় টুকরা, ছোট এলাচ ছয় টুকরা, বড়…

  • |

    হান্টার বিফ

    উপকরণ : গরুর মাংসের চাকা (পেছনের রানের) ১ কেজি, সিরকা সিকি কাপ, লেবুর রস সিকি কাপ, ক্যারামেল বা গুড় ১ টেবিল চামচ, মিট টেন্ডারাইজার (সোরা) সিকি চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী।   প্রণালি : মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো টুকরাটার চারপাশ মুছে নিন।…

  • |

    সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি

    এই ঈদ-উল-আযহার উৎসব ও আয়োজনে আপনার জন্য রান্না সহজ করতে মজাদার ও স্বাস্থ্যসম্মত রেসিপি। ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই…

  • গ্রিল বিফ

    উপকরণ : মাংসের পাতলা টুকরা ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ।     প্রস্তুত প্রণালি : মাংস কাটতে হবে হাড় ছাড়া। তারপর সব উপকরণ…