|

সুতা কাবাব

উপকরণ : বিফ বনলেস ১ কেজি, গরুর চর্বি ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো, পেঁপে (পাকা) দুই টেবিল চামচ, গরম মসলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া ১ চামচ, আদা-রসুন পেস্ট ২ চামচ, লাল মরিচ গুঁড়া ২ চামচ, পেঁয়াজ মিডিয়াম সাইজ দুটি। ধনিয়া পাতা, পুঁদিনা পাতা ও কাঁচা মরিচ ৪-৫টি। শুকনা মরিচ ব্লেন্ড পরিমাণমতো।

 

 

প্রস্তুত প্রণালি : প্রথমে ১ কেজি পুরোটা ধুয়ে নিন (আস্ত থাকা অবস্থায়)। তারপর ছোট ছোট পিস করে নিন। এর সঙ্গে চর্বিও ছোট ছোট পিস করে মিশিয়ে নিন। এরপর সব মসলা দিয়ে ম্যারিনেট করতে হবে। তারপর এটাকে ব্লেন্ডারে দুই রাউন্ড দিয়ে কিমা করে নিন। তারপর ১ ঘণ্টার জন্য রেখে দিন। শিকের মধ্য দিয়ে সুতা পেঁচিয়ে দিন। অতপর গ্রিলে দিতে হবে। বাদামি কালার হওয়া পর্যন্ত রাখতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন। দেশি ঘ্রাণ চাইলে বাটার লাগিয়ে দিতে পারেন। নান বা পরোটার সঙ্গে খেতে পারেন।

Similar Posts

  • মিষ্টি বাকরখানি

    উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।   প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে…

  • |

    মুগডালের বিরিয়ানি

    উপকরণ : গরুর মাংস দুই কেজি, পোলাওর চাল এক কেজি, মুগডাল আধা কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, আদা বাটা দুই টেবিল-চামচ, রসুন বাটা এক টেবিল-চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, দারুচিনি সাত-আট টুকরা, এলাচ ছয়-সাতটি, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো, চিনি আধা টেবিল-চামচ, তেজপাতা চার-পাঁচটি ও টকদই পৌনে…

  • মুঠা কাবাব

    উপকরণ : গরুর মাংসের মিহি কিমা ১ কেজি, পাউরুটির টুকরা ৩টি, দেশি পেঁয়াজ (মিহি কুচি) ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ (মিহি কুচি) ৬টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ ২ চা-চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, সিরকা বা লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর…

  • |

    আম-পেঁপে মাংস

    উপকরণ : হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন ও আদাবাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো (কম কম), তেল ২ টেবিল চামচ, পানি আধা কাপ। ম্যাঙ্গো সসের জন্য : পাকা আমের পিউরি এক কাপের একটু কম, ভিনেগার সিকি কাপ, লেবুর রস ১ টেবিল…

  • বিফ কোপ্তা বিরিয়ানি

    উপকরণ : বিফ কিমার জন্য : বিফ কিমা ৮০০ গ্রাম, ডিম ১টি, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া হাফ চামচ, গোল মরিচ গুঁড়া ২ চিমটি, আটা-রসুন পেস্ট হাফ চামচ, লবণ ও মরিচ গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস ৩ টেবিল চামচ। পোলাওর জন্য : বাসমতী চাল ৪০০ গ্রাম, স্লাইস পেঁয়াজ ১০০ গ্রাম, দারুচিনি ৫…

  • চিকেন মানচুরিয়ান

    উপকরণ : হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কাটা ২৫০ গ্রাম, আদাকুচি ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, রসুনকুচি ২ টেবিল-চামচ, ডিম ১টা, পেঁয়াজ মোটা কুচি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সিরকা ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, টমেটো সস ৩ টেবিল-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ, ময়দা ৩ টেবিল-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, স্বাদ লবণ আধা…