শীতেকালে ফেস মাস্কে এ কোন কোন উপাদান থাকা একান্ত জরুরী

শীত আর রুক্ষতা হাত ধরাধরি করে চলে। তাই এই সময়ে বিশেষ যত্ন নেয়া খুব  প্রয়োজন, তা না হলেই ত্বক আর্দ্রতা হারাতে শুরু করবে এবং সেই সাথে বাড়বে সময়ের আগেই বলিরেখা পড়ার আশঙ্কা। বিশেষ করে যাঁদের দিনের বেশিরভাগটাই শীতাতপনিয়ন্ত্রিত অফিসে কাটে, তাঁদের ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে সামান্য কারণেই। তাই সময় থাকতেই সাবধান হওয়া উচিত। শীতের দিনে সাবান যতটা সম্ভব কম ব্যবহার করতে পারলে ভালো হয়। ফেস ওয়াশ বা সাবানের মান যতই ভালো হোক না কেন, তার মধ্যে ক্ষার তো থাকবেই। তাই  যত্ন নিতে পারে নানা ঘরোয়া উপাদান দিয়ে   তেমন কয়েকটি ফেস প্যাক বানিয়ে ব্যবহার  করে দেখুন গোসলের
সময় বা অফিস থেকে বাসায় ফিরে।

দুধের সর আর মধু: সাবানের পরিবর্তে আমরা যদি দুধের সর আর মধুর সাথে  যদি কমলালেবুর খোসা শুকনো করে গুঁড়িয়ে নিয়ে মেশাতে পারেন, তা হলে স্ক্রাবার হিসেবেও তা চমৎকার কাজ করবে । আবার এর সাথে  মেশানো যায় কাঁচা হলুদবাটা বা মুসুরির ডালবাটাও। গোসলের  আগে পুরো শরীরে মেখে নিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন, তার পর  ধুয়ে নিলেই ত্বক ঝলমলে হয়ে উঠবে।

দুধ, ময়দা, মধু: মধু প্রাকৃতিক ময়েশ্চরাইজ়ার হিসেবে অসাধারণ কাজ করে । দুধ ত্বককে পরিষ্কার করে সুকোমলভাবে। ময়দার প্রলেপ ত্বকের উপর থেকে মৃত কোষ সরিয়ে ফেলে, আপনি তফাৎ টা নিজেই বুজতে পারবেন ।

অ্যালো ভেরা আর অলিভ অয়েলের প্যাক: আমরা  সারা রাত মুখে ও গলায় লাগিয়ে রাখার জন্য এই প্যাকটি দারুণ কাজ করবে । ১ চাচামচ পরিমাণ অ্যালো ভেরা জেল নিন, তার সাথে  মেশান সমপরিমাণ অলিভ অয়েল। আপনার হাতের তালুতে দুটো ভালো করে মিশিয়ে নিয়ে মুখে ও গলায় লাগিয়ে রেখে দিন সারা রাত। পরদিন সকালে হালকা গরম পানি  মুখ ধুয়ে পছন্দের ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন।
ত্বক হয়ে উঠবে কোমল ।

ডিমের কুসুম আর মধু: ডিমের কুসুমে যে প্রোটিন আর ফ্যাট থাকে, তা ত্বককে পুষ্টি ও আর্দ্রতা জোগাতে সাহায্য করে । সেই সাথে  মধুর ময়েশ্চরাইজ়িং তো আছেই। একটি ডিমের কুসুম ও ১ চাচামচ মধু মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। মিনিট ১৫-২০ মিনিট পর  ধুয়ে নিতে হবে।

 

অলিভ/ নারকেলের তেল আর মধু: ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নারকেল তেল বা অলিভ অয়েলের জুড়ি নেই। আপনার যেটি পছন্দ,নারকেল তেল বা অলিভ অয়েল বেছে নিন। সাথে  ১ চাচামচ মধু মেশান। এর  পর ভালো করে মিশিয়ে মুখে, গলায় মেখে সারা রাত রেখে দিন। তেল আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা জোগাবে, মধু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে ও ব্রণ সমস্যা দূর করবে। পরদিন সকালে সামান্য গরমপানি দিয়ে  মুখ ধুয়ে আপনার প্রিয় ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন।

Similar Posts

  • গরমে ত্বকের যত্ন

    আমরা অনেকেই অনুভব  করতে পারছি যে বাতাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত সূর্যের তাপ এবং ধুলাবালির  কারণে এ সময়ে ত্বকের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের । এ গরমে   কিভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নিন সেই বিষয়ে- ১) পানি পান করুন পানির অপর নাম জীবন । পানি শুধু শরীরে আর্দ্রতা…

  • |

    ঈদের আগে ত্বকের যত্ন

    ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ- ব্ল্যাক হেডস…

  • ত্বকের যত্নে টক দই

    টক দই একটি দুগ্ধজাত খাবার এটা আমরা সকলেই জানি । এতে আছে অনেক  দরকারি ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। টক দই  রোগ প্রতিরোধ করতে ও রোগ সারাতে সাহায্য করে। আমরা বাড়িতে  কমবেশি সবাই খাদ্যতালিকায় টক দই রাখি। আজকাল অনেক রুপ সচেতন নারী ত্বকের যত্নে কার্যকরী উপাদান হিসেবে টক দই ব্যবহার করেন।টক দই ত্বকের জন্য খুই উপকারি একটি…

  • শীতকালে তৈলাক্ত ত্বকের যত্ন

    যাদের ত্বক তৈলাক্ত, তার মানে এই নয় যে শীতের দিনেও ত্বকে তেলতেলে  ভাব থাকবে। শীত কালে তৈলাক্ত ত্বকও রুক্ষ ও শুষ্ক হতে পারে, যদি ঠিক  উপায়ে যত্ন না নেয়া হয়। এইসব কারনেই ত্বকে ব্রণ বা কালো কালো ভাব দেখা দিতে পারে। তাই শীতেও তৈলাক্ত ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন নেওয়া।   আজ আমরা জানবো শীতে…

  • গুঁড়া দুধে রুপচর্চা!

    ত্বকের যত্নে আমরা কত কিনা ব্যবহার করি। তবে এক্ষেত্রে কাঁচা দুধের ব্যবহার আদিযুগ থেকে চলে আসলেও কখনও গুঁড়া দুধ ব্যবহারের চিন্তা কি মাথায় এসেছে? না এসে থাকলে এবার মাথায় আনুন। সম পরিমাণে গুঁড়ো দুধ এবং মধু এক সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন দুটি উপাদান ভাল করে মিশে গেছে, তখন পেস্টটি মুখে লাগিয়ে কম করে…

  • সৌন্দর্যচর্চায় পাতা

    সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে বহু আগে থেকেই। আমরা অনেকেই হয়তো জানি না প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাতা। আমরা অনেকেই জানি ত্বক ও চুলের পরিচর্যায় নিম ও তুলসীপাতার উপকারিতার কথা । তাই সৌন্দর্যচর্চায় এ দুই পাতার জনপ্রিয়তা অনেক বেশি। তবে ২ টি পাতা ছাড়াও আমাদের পরিচিত আরও অনেক পাতা আছে, যাদের…

Leave a Reply