গুড়ের মেরা পিঠা

শীত কালের পিঠা খাওয়ার ধুম লেগে যায় চারপাশে,

বাসায় বা পিঠার দোকানে । বাসায় বিভিন্ন রকম পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায় শীতের প্রথম থেকেই ।আমরা তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি বাসায়  তাই আজ আমরা গুড়ের মেরা পিঠার রেসিপি দেখব এবং বাসায় গুড়ের মেরা পিঠা বানিয়ে খাব । যারা মেরা পিঠা খেতে ভালবাসেন তারা চলুন দেখে নেই রেসিপিটি ।

গুড়ের মেরা পিঠার উপকরণ

১)     চালের গুড়া — ২ কাপ নিতে হবে ,

২)     গুড় — ৪ কাপ

৩)     নারকেল — ২ কাপ

৪)     লবণ — পরিমানমতো

গুড়ের মেরা পিঠার তৈরির প্রণালী

১)     একটি পাত্রে  পানি দিয়ে চুলায় বসাতে হবে ।

২)     তারপর  গুড় দিয়ে জ্বাল দিতে হবে ।

৩)     গুড়ের পানিতে বলক আসলে চালের গুড়া, নারকেল এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে চালের রুটির মতো কাই করে খুব ভাল করে মথে নিতে হবে ।

৪)     এবার  পছন্দ অনুযায়ী যেকোন আকারে পিঠা গুলি বানিয়ে নিতে হবে ।

৫)     এরপর একটা হাঁড়িতে পানি গরম করে, সেই হাঁড়ির উপর বাঁশের চালনিতে পিঠাগুলি দিয়ে ঢেকে ১৫- ২০ মিনিট তাপে সিদ্ধ করতে হবে ।

ব্যাস হয়ে গেল গুড়ের মেরা পিঠা।

Similar Posts

  • শীতে খেজুর গুড়ের ভাপা পিঠা

    ভাপা পিঠা ( Vapa Pitha ) বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে অন্যতম প্রধান। ভাপা পিঠা ছাড়া শীতকাল, এ যেন কল্পনাই করা যায়না! অসম্ভব সুস্বাদু এই পিঠা সাধারণত চালের গুড়া আর গুড় দিয়ে তৈরী করা হয়, সাথে চাইলে যোগ করা যায় নারিকেলও, স্বাদ বৃদ্ধির জন্য। সেই ছোটবেলা থেকেই আমরা সবাই দেখে এসেছি আমাদের মা, নানি, দাদিরা এই…

  • |

    দাদীমার খেজুর বিলাস

    দাদীমার খেজুর বিলাস আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন –…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • শীতের পিঠা পুলি

    শীত মানেই পিঠা পুলির উৎসব। পিঠা খেতে কে না পছন্দ করে। আর সেই পিঠা যদি তৈরি করা হয় নারকেল দিয়ে তাহলে তো আর কথায় নেই!  এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলি পিঠা বেশ জমে। নারকেল দিয়ে তৈরি পিঠার স্বাদ সবকিছুকেই হার মানায়। নারকেলের বিভিন্ন পিঠার মধ্যে পুলি পিঠা টা বেশ জনপ্রিয়। নারকেলের পুলি পিঠার…

  • |

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস ফুল কপির সস আর সাথে চিকেন কোন !? শুনেই জিবে জল চলে আসে  একদমই অন্য রকম একটি রেসিপি আসুন জেনে কিভাবে করতে  হয় –  রেসিপিঃ উপকরণঃ   পাটিসাপ্টার জন্যঃ ডিম ২ টি ময়দা ১ কাপ তরল দুধ আধা কাপ চিনি ১ চা চামচ লবণ স্বাদমতো তেল সামান্য পুরের জন্যঃ মুরগীর…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

Leave a Reply