সাদা পোলাও

উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, ঘি আধা কাপ, দারুচিনি ২ সেমি ৩ টুকরা, এলাচ ৩টি, আদা বাটা ২ চা চামচ, লবণ ১ টেবিল চামচ, পানি ফুটানো ৭ কাপ, কেওড়াজল ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ।

 

 

প্রণালী: চাল ধুয়ে পানি ঝরান। হাঁড়িতে ঘি দিয়ে গরম মসলা দিন। চুলায় চাপিয়ে নাড়ুন। অল্প পানিতে আদা গুলে হাঁড়িতে ছাড়ুন। নেড়ে গরম পানি ও লবণ দিয়ে ঢাকুন। পানি ফুটে ওঠার সঙ্গে সঙ্গে চাল দিয়ে নাড়তে থাকুন। কয়েকবার ফুটে উঠলে কেওড়াজল দিয়ে ঢেকে দিন। সাত-আট মিনিট পরে চুলার আঁচ কমিয়ে দিন। এ সময় লক্ষ্য রাখবেন পোলাও যাতে পুড়ে না যায়। সে জন্য প্রয়োজন হলে হাঁড়ির নিচে তাওয়া বা ভারী টিন দিয়ে নেবেন। ঢাকনা দেয়ার ২০-২২ মিনিট পর পোলাও চুলা থেকে নামিয়ে রাখুন। ঢাকনা দেয়ার পরে কোনোক্রমেই ঢাকনা খুলবেন না এবং পোলাও নাড়বেন না। চুলা থেকে নামাবার পরেও আধঘণ্টার আগে ঢাকনা খুলবেন না। ডিশে বেড়ে বেরেস্তা কিশমিশ, স্লাইস করা ডিম, ছোট ছোট কোফতা, টিনের মটরশুঁটি বা মিহি ঝুরি করা আলুভাজা দিয়ে সাজাতে পারেন। পোলাও সাজাবার জন্য পেঁয়াজ বেরেস্তা খুব হালকা বাদামি করে ভাজবেন। বেরেস্তা করার সময় পেঁয়াজ সামান্য বাদামি হলেই কড়াই বা তাওয়া চুলা থেকে নামিয়ে বেরেস্তা নাড়তে থাকুন। তারপর ঘি থেকে ছেঁকে তুলে ছড়িয়ে রাখবেন।

Similar Posts

  • ইলিশ পোলাও

    উপকরণ : ইলিশ মাছ ১টি (বড় হলে ভালো হয়)। পোলাওয়ের চাল আধা কেজি। আদা বাটা ১ চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। নারকেলের দুধ ১ কাপ। তেল আধা কাপ। দারুচিনি কয়েকটি। এলাচ কয়েকটি। পেঁয়াজ বাটা ১ কাপ। পানি ৪ কাপ। কাঁচামরিচ ২০টি। চিনি ১ চা-চামচ। লবণ স্বাদমতো।     পদ্ধতি : মাথা ও লেজ বাদে মাছ…

  • নারিকেলের মোরগ বিরিয়ানি

    উপকরণ ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ। খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ…

  • চিংড়ি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি মাঝারি আকারের আধা কেজি, দুধ ২ কাপ, নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে, কাঁচা মরিচ ৫-৬টি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।       প্রণালি : প্রথমে পেঁয়াজের কুচি সামান্য…

  • মটরশুঁটির পোলাও

    যা লাগবে বাসমতি চাল-৫০০ গ্রাম, মটরশুটি-৫০০ গ্রাম, ধনেপাতা-১ আঁটি, কাঁচামরিচ-৪টি, পাতিলেবুর রস-২ টেবিল চামচ, নারকেল বাটা ১ কাপ, কাজুবাদাম বাটা-১০০ গ্রাম, কিসমিস বাটা-১ টেবিল চামচ, দুধ-আধা কাপ, আদা বাটা-১ চা চামচ, পেঁয়াজ-২টি কুচানো, তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো-১ চা চামচ, ছোট এলাচ-৪টি, লবণ ও ঘি-আন্দাজমতো, ঘি-৫০ গ্রাম।   যেভাবে করবেন চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে…

  • মোরগ পোলাও

    উপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ। মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের…

  • রুই পোলাও

    যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, রুই মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।   যেভাবে করবেন : মাছ ছোট ছোট টুকরো করে…