জিরা পোলাও

উপকরণ: বাসমতী/কাটারিভোগ/কালিজিরা ২৫০ গ্রাম, পেঁয়াজ, স্লাইস পৌনে এক কাপ, তেল বা ঘি ১ টেবিল চামচ, জিরা ১ চা চামচ, গোলমরিচ ৪টি, দারুচিনি ২ সেমি ১ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, পানি ২-৩ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।

 

প্রণালী: চাল ধুয়ে ৩০/৪০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরান। সসপ্যানে তেলে পেঁয়াজ হালকা করে ভাজুন। সব মসলা দিয়ে নাড়ুন। পেঁয়াজ সোনালি রঙের ভাজা হলে এবং মসলার ঘ্রাণ বের হলে চাল দিন। চাল ১ মিনিট ভেজে পানি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ুন (কালিজিরা চালে কম পানি দেবেন)। এরপর লবণ দিন। ফুটে উঠলে ঢেকে মৃদু আঁচে ২০-২২ মিনিট রাখুন। পরিবেশনের আগে পোলাও নেড়ে ঝরঝরে করে ডিশে নাড়তে থাকুন।

Similar Posts

  • |

    সয়া-সবজির মিশ্র পোলাও

    উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি…

  • |

    ইলিশ পোলাও

    ইলিশ পোলাও উপকরণ : ১. পোলাওয়ের চাল ২ কাপ ২. ইলিশের টুকরা ৬-৭টি (বড় ইলিশ) ৩. টকদই আধা কাপ ৪. আদাবাটা ১ টেবিল-চামচ ৫. কাঁচা মরিচ ৬-৭টি ৬. তেল ২ টেবিল-চামচ ৭. ঘি আধা কাপ ৮. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ ৯. লবণ পরিমাণমতো ১০. পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ ১১. দুধ আধা কাপ ১২. লেবুর রস ২…

  • চিংড়ি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি মাঝারি আকারের আধা কেজি, দুধ ২ কাপ, নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে, কাঁচা মরিচ ৫-৬টি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।       প্রণালি : প্রথমে পেঁয়াজের কুচি সামান্য…

  • রাঙা পোলাও

    রাঙা পোলাও রেসিপিঃ উপকরণ: কোফতা গরু মাংসের কিমা – ২ কাপ তেল – ০.৫ কাপ আদা বাটা – ১ চা চামুচ রসুন বাটা – ১ চা চামুচ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ হলুদ গুড়ো – ১/২ চা চামচ জিরা গুড়ো – ১ চা চামচ ধনে গুঁড়ো – ১ চা চামচ গরম মসলার গুড়ো…

  • বাঁধাকপির পোলাও

    উপকরণ : পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ।   প্রণালি : প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ৩০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আপেল টুকরা ১০০ গ্রাম, কাজুবাদাম ১০০ গ্রাম, আনারস টুকরা ১০০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমতো, ঘি ৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, তেল ১০০ গ্রাম, গরম মসলা পরিমাণমতো।     প্রণালি : চাল ভালো করে পানিতে ধুয়ে সেদ্ধ করে নিন। অন্য একটি সসপ্যানে ঘি ও তেল ঢেলে…