|

হান্টার বিফ

উপকরণ : গরুর মাংসের চাকা (পেছনের রানের) ১ কেজি, সিরকা সিকি কাপ, লেবুর রস সিকি কাপ, ক্যারামেল বা গুড় ১ টেবিল চামচ, মিট টেন্ডারাইজার (সোরা) সিকি চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী।

 

প্রণালি : মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো টুকরাটার চারপাশ মুছে নিন। কিন্তু মাংসে কোনো পানি লাগাবেন না। সিরকা, লেবুর রস ও ক্যারামেল বা গুড় একত্রে মিশিয়ে মিশিয়ে নিন। লবণ ও সোডা গুঁড়া করে একত্রে মিশিয়ে অন্য একটি পাত্রে বেকিং সোডার সঙ্গে মিলিয়ে রাখুন। মাংসের ওপর লবণ ও সোরা এবং বেকিং সোডা মেখে সিরকার মিশ্রণ মিশিয়ে একটি স্টিলের পাত্রে নিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। এভাবে অল্প অল্প করে সিরকা, গুড় ও লেবুর রসের মিশ্রণ দিয়ে মাংস চারপাশ থেকে ভালো করে কেচে নিন। কেচা হয়ে গেলে মাংস থেকে পানি বের হবে। এই পানিতে মাংস চুবিয়ে ঠান্ডা খোলা বাতাসে দু-তিন দিন রাখুন। অতিরিক্ত গরম পড়লে রেফ্রিজারেটরেও রাখা যায়। এবার প্রচুর পরিমাণ পানিতে মাংস অনেকবার ধুয়ে নিন। তারপর ডুবো পানিতে সেদ্ধ করুন। একটি প্লেটে বা ট্রেতে নিয়ে মাংস খোলা বাতাসে রাখুন। মাংসের পানি একেবারে টেনে শুকিয়ে গেলে ঢেকে রেফ্রিজারেটরে রাখুন। রেফ্রিজারেটর ছাড়াও হান্টার বিফ তিন-চার দিন বাইরেও রাখা যায়।

Similar Posts

  • গাজরের জর্দা

    উপকরণ : গাজর কুচানো ১ কাপ, চিনি আধা কাপ, ঘি আধা কাপ, জাফরান ২ চা চামচ, গোলাপ জল ১ চা চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, মোরব্বা ২ টেবিল চামচ, কমলার রস আধা কাপ, এলাচ, দারুচিনি ২টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে গাজর কমলার রস দিয়ে সিদ্ধ করে নিন। প্যানে ঘি…

  • |

    ঈদ স্পেশাল – বিফ ভেজিটেবল রোল

    দেখতে দেখতে চলে এলো কোরবানির ঈদ। এই ঈদে ঘরে থাকবে প্রচুর গরুর গোশত। গরুর গোশত দিয়ে বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন রকম মজাদার খাবার। আজ আমরা দেখব ‘বিফ ভেজিটবল রোল’ তৈরি করার একটি সহজ রেসিপি। যা যা লাগবেঃ- গরুর গোশতের কিমা- ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের- ১টি, গাজর- ২টি, বরবটি- ৫০ গ্রাম, লবণ- পরিমাণমতো, চিনি- ১…

  • মাটন বটি কাবাব

    উপকরণ : ১ কেজি মাটন (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনিয়া পাতা ১ চামচ, জিরা ১ চামচ, লাল মরিচ ২ চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২ চামচ, সয়াবিন তেল আধা কাপ ও কাস্তুরি মেথি পাউডার। আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।     প্রস্তুত প্রণালি :…

  • |

    আফগানি বিফ কাবাব

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ মিডিয়াম সাইজের ১টি, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, ব্ল্যাক পিপার, হোয়াইট পিপার, লবণ পরিমাণ মতো, অলিভ অয়েল এক কাপের তিনের এক অংশ, ডানো ক্রিম, রাঁধুনী গরম মসলা, আদা পাউডার, রসুন পাউডার ও লেবু।     প্রস্তুত প্রণালি : পেঁয়াজ, লেবুর রস, আদা, রসুন,…

  • |

    শিককাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ,…

  • মিষ্টি বাকরখানি

    উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।   প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে…