|

তাক্কা

উপকরণ : গরুর পেছনের রানের চাকা মাংস ১ কেজি, তেল আধা কাপ, লেবুর রস বা সিরকা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ (মিহি স্লাইস) ১ কাপ, গরম মসলা বাটা ১ চা-চামচ।

 

 

 

 

 

 

প্রণালি : হাড় ও চর্বি ছাড়িয়ে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের সঙ্গে সিরকা অথবা লেবুর রস এবং আদা বাটা মিশিয়ে মেখে নিন। একটি স্টিলের ট্রেতে মাংস নিয়ে চারপাশ উল্টেপাল্টে ভালো করে কেচে নিন। এভাবে কেচে তিন-চার ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা অন্তর মাংস বের করে চারপাশ ভালো করে কেচে নেবেন। ম্যারিনেট হয়ে গেলে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে ডুবো পানিতে সেদ্ধ করে নিন। মাংস উঠিয়ে গোলমরিচের গুঁড়া ও গরম মসলা বাটা দিয়ে মেখে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে মাংসের চাকা দিয়ে এপিঠ-ওপিঠ করে ভালো করে ভেজে নিন। নামিয়ে কেটে সালাদ ও বাকরখানি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। তাক্কা ১০-১২ দিন রেফ্রিজারেটরে রেখে খাওয়া যায়।

Similar Posts

  • |

    ভাজা মাংস

    উপকরণ : গরুর মাংস আড়াই কেজি, পেঁয়াজ (মিহি কুচি) আধা কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ছয় টুকরা, এলাচি (ছোট) ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, সিরকা আড়াই টেবিল চামচ, তেল সিকি কাপ।     প্রণালি : মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম হলে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ…

  • নুরজাহান বিরিয়ানি

    উপকরণ : মুরগি দেড় কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, আদা বাটা ৬ চা চামচ, রসুন বাটা ৬ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো, শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, হলুদ বাটা আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, পোলাওর চাল ১ কেজি, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি…

  • বাঁধাকপি দিয়ে গরুর মাংস

    বাঁধা কপি আমরা সবাই চিনি ।আমরা অনেকেই ভাজি করে থাকি বাধাকপির কিন্তু বাঁধা কপি দিয়ে গরুর মাংস রান্না করা যায় আর খেতে বেশ মজার । গরম ভাত কিংবা রুটি, নান দিয়ে খেতে খুব মজা লাগে  । আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে । রান্না করতে তেমন ঝামেলা ও নেই বললেই চলে । খুব…

  • |

    মাংস-খিচুড়ি

    উপকরণ: গরুর মাংস ১ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ৩০০ গ্রাম, দারচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৫০০ গ্রাম, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • শাহী আস্ত চিকেন রোস্ট

    যা লাগবে : একটি ফার্মের বড় মুরগি (দেড় থেকে ২ কেজি ওজনের), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, ঘন দুধ ১ কাপ, মাওয়া আধা কাপ, গোলাপজল সামান্য, জর্দার রং আধা চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, ঘি…