ইলিশ মাছের দম বিরিয়ানি

উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ, লবণ, স্বাদমতো, পানি পরিমাণমতো৷

 

 

যেভাবে তৈরি করতে হবে : মাছ ধুয়ে পরিষ্কার করে টকদই, কাঁচামরিচ বাটা ও লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন৷ কড়াইতে তেল ও ঘি অল্প পরিমাণে গরম করে পিয়াজ কুচি হালকা নেড়ে রসুন বাটা, জিরা গুঁড়া, ও লবণ দিয়ে মসলা কষিয়ে ইলিশ মাছ দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ৷ মাছ সিদ্ধ হয়ে আসলে নামিয়ে রাখুন৷ হাঁড়িতে পানি, তেজপাতা, এলাচ, লবন ও চিনি দিয়ে ফুটিয়ে নিন৷ ফুটন্ত পানিতে চাল দিন৷ চাল সিদ্ধ হয়ে আসলে দুই স্তরে মাছ, বেরেস্তা , কাঁচামরিচ ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন৷

Similar Posts

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • হাজীর বিরিয়ানি

    রেসিপিটি দিয়েছেন হাজির বিরিয়ানির এখনকার পরিচালক হাজি মোহাম্মদ শাহেদ হোসেন উপকরণ : খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ…

  • ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানি

    উপকরণ : বাসমতি চাল আধা কেজি, ইলিশ মাছ ১ কেজি, পানি ঝরানো টক দই ১ কাপ, দুধ (তরল) ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, শাহি জিরা ১ চা চামচ, আস্ত এলাচ ৪টি, দারচিনি ২ সেমি ৩ টুকরা, তেজপাতা ২টি, লবঙ্গ ৩টি, লবণ স্বাদমতো, তেল/ঘি ১…

  • |

    কিমার দম বিরিয়ানি

    উপকরণ : খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি…

  • সবজির বিরিয়ানি

    শীতের সময় বাজারে নতুন নতুন সবজি ওঠে । আর এই সব সতেজ সবজি দেখলেই খেতে ইচ্ছে করে । আপনি যে কোনও বিরিয়ানি ভক্তকে  যদি বলেন ‘সবজি বিরিয়ানি’ খাবেন কিনা, তিনি চট করে বলতে পারেন সবজি বিরিয়ানি আবার হয় না কি ! গরু-খাসি-মুরগি ছাড়া আবার বিরিয়ানি হয় হয়? এ যুক্তি মানলে তাদের কি হবে যারা কোন রকম…

  • প্রেশার-কুকারে সবজি-বিরিয়ানি

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁপে-গাজর-বরবটি যেকোনো সবজি দেড় কাপ, এলাচি-দারচিনি ২টি করে, আদাবাটা ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বাদামবাটা ১ চা-চামচ, চিকেন কিউব ২টি, লবণ পরিমাণমতো এবং পানি ৩ কাপ।     প্রণালি: চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। সবজি ছোট টুকরো করে…