|

কিমার দম বিরিয়ানি

উপকরণ : খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি কাপ করে, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, শাহি বিরিয়ানি মসলা আধা টেবিল চামচ, আলু বোখারা ৮টি, চৌকো করে কাটা আলু দেড় কাপ, ক্রিম ৭ টেবিল চামচ, গোলাপ জল ১ টেবিল চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, জাফরান সিকি চামচ, জর্দার রং অথবা হলুদ ফুড কালার এক চিমটি।

 

প্রণালি : মাংস পাতলা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পাটায় থেঁতলে কিমা করে নিন। ১ চা-চামচ লবণ ও ১ কাপ পানি দিয়ে কিমা সেদ্ধ করে নিন। আলু ধুয়ে ফুডকালার বা জর্দার রং ও সামান্য লবণ মেখে ১ টেবিল চামচ ঘি এবং পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। গোলাপজল এবং কেওড়া জলে জাফরান ভিজিয়ে রাখুন। একটি বড় বাটিতে আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, ১ চা-চামচ লবণ, টক দই, অর্ধেক জাফরান, চিনি এবং শাহি বিরিয়ানি মাসালা দিয়ে ভালো করে মিশিয়ে ফেটে নিয়ে নিন। এটি কিমার সঙ্গে ভালো করে মেখে ৩-৪ ঘণ্টা রেখে দিন।
চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে আলতোভাবে আরেক ধোয়া দিয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় ৪ কাপ ফোটানো পানিতে আধা টেবিল চামচ লবণ মিশিয়ে চাল দিয়ে নাড়ুন। চাল আধা সেদ্ধ হলে ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে নিন। এখান থেকে ১ কাপ অথবা দেড় কাপ পানি আলাদা করে ঢেকে রেখে নিন। অন্য পাত্রে গরম ঘিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে উঠিয়ে রাখুন।

এবার যেই হাঁড়িতে বিরিয়ানি রাঁধবেন, তাতে সিকি কাপ ঘি মেখে প্রথমে আধা কাপ আলু, অর্ধেক কিমার মিশ্রণ মিশিয়ে ওপরে অর্ধেক ভাত বিছিয়ে দিন। এবার ভাতের ওপরে ৪টি আলুবোখারাসহ বেরেস্তা ছিটিয়ে দিন। তারপর ৩ টেবিল চামচ ক্রিম এবং অর্ধেক পরিমাণ ভাজা কাজু, কিশমিশ, বাদাম ও পেস্তা দিয়ে দিন। তার ওপর আবার কিমার মিশ্রণ, আলু ও বাকি সব উপকরণ দিয়ে আরেক স্তর সাজান। এবার পোলাওয়ের পানিটুকু চারদিক থেকে দিয়ে দিন। আরেকটু লবণ এই পানিতে মিশিয়ে নিতে পারেন। সবশেষে বাকি গোলাপ ও কেওড়া জলে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিন। তারপর ঢেকে কড়া আঁচে চুলায় প্রথমে ১০ মিনিট রান্না করুন। ঢাকনার ওপরে ভারী কিছু চাপা দিয়ে রাখুন যেন ভেতরের বাষ্প বের না হয়। ১০ মিনিট কড়া আঁচে বিরিয়ানি রান্না করার পর আঁচ কমিয়ে ১৫ মিনিট চুলায় রাখুন। চুলা বন্ধ করে ১০-১৫ মিনিট দমে রেখে নামিয়ে রাখুন। এবার ১০ মিনিট পর ঢাকনা খুলে বড় হাতল দিয়ে চাল-মাংস মিশিয়ে দিন। পাত্রে বেড়ে কাবাব, রায়তা, কাটলেট ও বোরহানির সঙ্গে পরিবেশন করুন।

বিরিয়ানি শাহি মশলা : ছোট এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, শাহি জিরা, সাদা গোল মরিচ, শুকনা মরিচ, জায়ফল, জয়ত্রী পরিমাণমতো নিয়ে আলাদা করে টেলে ঠান্ডা হলে একত্রে পাটায় গুঁড়া করে নিন।

Similar Posts

  • |

    গ্রিল কাবাব বিরিয়ানি

    উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, গরুর মাংস ১ কেজি, টকদই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মেলানো গরম মসলা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তাদানা বাটা ১ টেবিল চামচ, জাফরান সামান্য, দুধ কোয়ার্টার কাপ, মাহি জিরা…

  • |

    সুতা কাবাব

    উপকরণ : বিফ বনলেস ১ কেজি, গরুর চর্বি ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো, পেঁপে (পাকা) দুই টেবিল চামচ, গরম মসলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া ১ চামচ, আদা-রসুন পেস্ট ২ চামচ, লাল মরিচ গুঁড়া ২ চামচ, পেঁয়াজ মিডিয়াম সাইজ দুটি। ধনিয়া পাতা, পুঁদিনা পাতা ও কাঁচা মরিচ ৪-৫টি। শুকনা মরিচ ব্লেন্ড পরিমাণমতো।    …

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • |

    ডোনাট কাবাব

    উপকরণ : গরুর মাংসের কিমা আধা কেজি, ডিম ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়া…

  • |

    বীফ বোম্বে বিরিয়ানী

    বীফ বোম্বে বিরিয়ানী রেসিপি উপকরণঃ গরুর মাংস-১কেজি পোলওর চাল-৭০০ গ্রাম পেয়াজ-২কাপ রসুন বাটা-২ টেবিল চামচ আদা বাটা-৩ টেবিল চামচ টক  দই-১ +১/২ কাপ ধনে পাতা বাটা-২ টেবিল চামচ কাচা মরিচ বাটা-১টেবিল চামচ হলুদ গুড়া- ১চা চামচ মরিচ গুড়া-২চা চামচ ধনে গুড়া-২চা চামচ গরম মশলা গুড়া-১ টেবিল চামচ কাজু +কাঠ বাদাম বাটা-৩ টেবিল চামচ গরম মশলা…

  • ঢাকাই বিরিয়ানি

    উপকরণ : ১. খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, মিষ্টিদই সিকি কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, শাহি জিরাবাটা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, আলুবোখারা ৮টি, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রি…