|

সয়া-সবজির মিশ্র পোলাও

উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি ২-৩ টুকরা, এলাচি ৩-৪টি, লবঙ্গ ৪-৫টি, গোলমরিচ ১০-১২টি, তেজপাতা ২টি, তেল/ঘি ১ কাপ, কাঁচামরিচ ৬-৭টি, লবণ স্বাদমতো।

 

 

প্রণালি: সয়াবড়ি গরম পানিতে ভিজিয়ে রেখে ঘিতে হালকা ভেজে নিতে হবে। মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়ে সব বাটা ও গুঁড়া মসলা মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। হাঁড়িতে তেল/ঘি, পেঁয়াজ কুচি, গরম মসলা, তেজপাতা ভেজে মাংস ঢালতে হবে। মাংস ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে ভুনা ভুনা করে তাতে সব সবজি দিয়ে মসলা থেকে মাংস-সবজি আলাদা করে তুলে রাখতে হবে। এবার চাল ধুয়ে মসলার হাঁড়িতে ঢেলে নাড়াচাড়া করে ২-৩ কাপ গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। ভাত ফুটে উঠলে কিছু ভাত ওপর থেকে তুলে মাংস ও সবজি ছড়িয়ে দিয়ে আবার ভাত দিয়ে ওপরে কাঁচামরিচ ফালি ও সয়াবড়ি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখতে হবে। গরম গরম পরিবেশন করা যায়।

Similar Posts

  • |

    বিফ বিন্দা আলু

    উপকরণ : ১ কেজি গরুর মাংস, আদা ও রসুন বাটা ২০০ গ্রাম, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ১/২ কেজি, সিরকা ১/২ কাপ, তিনটা আলু, ১৫০ গ্রাম তেল, ১ চা চামচ গরম মসলা, ২ কাপ টক দই।     প্রস্তুত…

  • রাঙা পোলাও

    রাঙা পোলাও রেসিপিঃ উপকরণ: কোফতা গরু মাংসের কিমা – ২ কাপ তেল – ০.৫ কাপ আদা বাটা – ১ চা চামুচ রসুন বাটা – ১ চা চামুচ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ হলুদ গুড়ো – ১/২ চা চামচ জিরা গুড়ো – ১ চা চামচ ধনে গুঁড়ো – ১ চা চামচ গরম মসলার গুড়ো…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ৩০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আপেল টুকরা ১০০ গ্রাম, কাজুবাদাম ১০০ গ্রাম, আনারস টুকরা ১০০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমতো, ঘি ৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, তেল ১০০ গ্রাম, গরম মসলা পরিমাণমতো।     প্রণালি : চাল ভালো করে পানিতে ধুয়ে সেদ্ধ করে নিন। অন্য একটি সসপ্যানে ঘি ও তেল ঢেলে…

  • |

    ইলিশ পোলাও

    ইলিশ পোলাও উপকরণ : ১. পোলাওয়ের চাল ২ কাপ ২. ইলিশের টুকরা ৬-৭টি (বড় ইলিশ) ৩. টকদই আধা কাপ ৪. আদাবাটা ১ টেবিল-চামচ ৫. কাঁচা মরিচ ৬-৭টি ৬. তেল ২ টেবিল-চামচ ৭. ঘি আধা কাপ ৮. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ ৯. লবণ পরিমাণমতো ১০. পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ ১১. দুধ আধা কাপ ১২. লেবুর রস ২…

  • বাঁধাকপির পোলাও

    উপকরণ : পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ।   প্রণালি : প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট…

  • |

    হান্টার বিফ

    উপকরণ : গরুর মাংসের চাকা (পেছনের রানের) ১ কেজি, সিরকা সিকি কাপ, লেবুর রস সিকি কাপ, ক্যারামেল বা গুড় ১ টেবিল চামচ, মিট টেন্ডারাইজার (সোরা) সিকি চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী।   প্রণালি : মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো টুকরাটার চারপাশ মুছে নিন।…