গরমে কাঁচা আমের শরবত

এই গরমে স্বস্তি এনে দিতে পারে  এক গ্লাস ঠাণ্ডা শরবত। এই সময়টা আমের। এখন বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যায়।  তাই খুব সহজেই  কাঁচা আমের ঠাণ্ডা শরবত বানিয়ে নিতে পারেন । আমরা অনেকেই  আমের জুসে কেউ বা এটাকে শরবতও বলে থাকি । যে যা কিছুই বলুক, আমের শরবত দারুণ স্বাদ ও গুণে ভরপুর আমরা সবাই জানি । কম বেশি সবারই জিভে পানি চলে আসে  কাঁচা আমের নাম শুনলেই। এই গরমের ভর দুপুরে অনেকে হয়ত আমের ভর্তা খান। কিন্তু আবার অনেকের  কাটাকাটির আয়োজন সবসময় সহজে হয় না। সেই বিচারে কাঁচা আমের সরবত অনেক সময় সাশ্রয়ী, একই সাথে পুষ্টিকর ও সুস্বাদু। তাই এই গরমে খুব সহজেই ঝটপট তৈরী করুন কাঁচা আমের  জুস বা  শরবত।

উপকরণ :

কাঁচা আম – বড় ১-২ টি

চিনি – ৬-৭ টেবিল চামচ

গোল মরিচের গুড়া – ১/২ চা চামচ

বীট লবন -১/২ চা চামচ

কাঁচা মরিচ – ১-  ২ টি

লবন -১/২ চা চামচ

পানি – আনুমানিক ২ ও ১/২ কাপ

পদ্ধতি :

সর্ব প্রথমে আমের খোসা ছিলে ধুয়ে ৬-৮ টুকরা করে কেটে আমের আটি ফেলে দিতে হবে । কড়াই এ পানি গরম করে আম সেদ্ধ করে ব্লেন্ডার এ দিয়ে সব উপকরণ মিশিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে । বরফ আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন। চাইলে কিছু ক্ষণ ফ্রিজে রেখে তারপর খেতে পারেন  খেয়াল রাখতে হবে  যে কোনো ফলের শরবত তৈরী করার ২৫- ৩০ মিনিটের মধ্যেই গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে ফলের সম্পুর্ণ ভিটামিন সহ অন্যান্য উপকারী উপাদানগুলি আপনার কাজে লাগবে।

 

Similar Posts

  • গরমে প্রাণজুড়ানো শরবত

    রাজধানীসহ সারা দেশে এখন চলছে প্রচণ্ড গরম এই গরম দিন দিন বাড়তেই থাকবে । ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে লবণ। প্রায়ই সবাইকেই  ডিহাইড্রেশনের শিকার হতে হয় গরমে । তাই এই  গরমে আমাদের পানীয় খাবার পরিমাণ বাড়াতে হবে । আর এই তীব্র গরমে বাইরে থেকে ঘরে ফিরে এক গ্লাস ঠাণ্ডা শরবত হলে যেন আর কিছু…

  • স্বাস্থ্যকর গুড়ের শরবত

    ওজন কমাতে মিষ্টি খাবার খাওয়া যেন আমরা  অনেকেই ভুলেই গেছি প্রায় । এই গরমে চিনিযুক্ত শরবত বা পানীয় না খেয়ে চিনির বদলে খেতে পারেন গুড়ের তৈরি শরবত। অনেকেই জানি না চিনির থেকে কম মাত্রায় ক্যালোরি রয়েছে গুড়ে। যা ওজন কমাতে সাহায্য  করে। এছাড়াও গুড় একটি দুর্দান্ত ডিটক্সিফায়ার। যা পুরো শরীরকে পরিষ্কার করতেও সহয়তা  করে ।…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • অপরাজিতা ফুলের চা খেলে কী হয়?

    সকাল বা বিকেল, ব্যস্ততা কিংবা আড্ডা আসরে – এককাপ চা ছাড়া সবকিছুই যেন পানসে লাগে । বেশির ভাগ সময়  আমরা দুধ চা আর রং চায়ের সাথে  পরিচিত। এর বাইরে অনেকেই  মাঝে মাঝে হয়তো গ্রিন টি নামক চা খাওয়া হয়। দুধ চা বা রং চায়ে অভ্যাস্ত বলেই আমরা অন্যান্য অনেক চা সম্পর্কে তেমন একটা জানি না।…

  • গরমে স্বস্তি দেবে পুষ্টিকর শরবতের রেসিপি

    এই গরমে সুস্থ থাকতে আমাদের সবার উচিৎ প্রচুর পানি পান করা । সেই সাথে হরেক রকম শরবত পান করলে আপনার শরীরও থাকবে চাঙ্গা। আসুন জেনে নিই এই গরমে কী ধরনের শরবত আপনার শরীর চাঙ্গা করবে- ১) বেলের মিষ্টি শরবত  উপকরণঃ  পাকা বেল চিনি পাতিলেবু বা গন্ধরাজ লেবু ঠান্ডা পানি বিট লবণ  বা সাধারণ লবণ প্রণালী …

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

Leave a Reply