|

ঝাল তেহারি

উপকরণ: গরুর সিনার মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ ৪টি, কাঁচামরিচ ১৬টি, সরিষা বা সয়াবিন তেল সোয়া এক কাপ, পোলাওয়ের চাল ১ কেজি।

প্রণালী: মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। সমস্ত বাটা ও গুঁড়ো মসলা এবং লবণ দিয়ে মাংস সেদ্ধ করুন। মাংস নরম হলে ও পানি শুকালে নামান। একটা বড় হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন। মাংস কষানো হলে মসলা থেকে মাংস আলাদা করে তুলে রাখুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন। ৬-৭ কাপ গরম পানি ও লবণ দিন। ফুটে উঠলে নেড়ে মাংস ছড়িয়ে দিয়ে ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন। সালাদ দিয়ে পরিবেশন করুন। তেহারিতে ফুলকপি, মটরশুঁটি ও আলু দেয়া যায়।

Similar Posts

  • |

    গরুর মাংসের বনেদি ভুনা

    উপকরন—— গরুর মাংস- ২ কেজি গরুর কলিজা -৫০০ গ্রাম মগজ –২৫০ গ্রাম পিয়াজ বাতা -১/২ কাপ পিয়াজ কুচি-১/৪ কাপ পিয়াজ বেরেস্তা-১/২ কাপ আদা বাটা–২ টেঃ চাঃ রশুন বাটা-২ টেঃচাঃঃ হলুদ গুড়া-১ চাঃ চাঃ মরিচ গুড়া -১টেঃ চাঃ জিরা ধনে গুড়া-২ চাঃচাঃ করে লবন -২ চাঃ চাঃ গরম মশ্লা- এলাচ-৫-৬ টি,দারচিনি -২টি,লবঙ-৩-৪টি,তেজপাতা-৩-৪ টি,স্টার এনিস-১ টা কাবাব…

  • |

    ডোনাট কাবাব

    উপকরণ : গরুর মাংসের কিমা আধা কেজি, ডিম ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়া…

  • |

    বিফ বিহারি

    উপকরণ : ১ কেজি গরুর মাংস (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনে পাতা ১ চামচ, জিরা ১ চামচ, লাল মরিচ ২ চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল ২ চামচ, সয়াবিন তেল আধা কাপ ও কস্তুরি মেথি পাউডার। আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।     প্রস্তুত…

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…

  • |

    কলিজা ভুনা- চুই ঝাল

    কলিজা ভুনা- চুই ঝাল উপকরণ : গরুর কলিজা -২০০ গ্রাম টমেটো -১ টি মাঝারি ( ছোট কিউব করে কাটা) পেঁয়াজ -১ টি বড় (কুচানো) হলুদের গুঁড়া- ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ চুই ঝালঃ ৪ টুকরো Chui Jhal – চুই ঝাল আদা বাটা -১ চা চামচ রসুন বাটা-১ চা চামচ জিরার গুঁড়া…

  • |

    ঝুরা মাংস

    উপকরণ : গরুর মাস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, বাদাম বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, সরষে বাটা আধা চা-চামচ, এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা,…