|

ঈদে গরুর মাংসের স্পেশাল রেসিপি

স্পাইসি বিফ রেসিপি

উপকরণঃ

হাড্ডি ছাড়া গরুর মাংস(ছোট টুকরা)- ২ কাপ
রসুন+আদা মিহি কিমা ১ চা চামচ
কর্ণ ফ্লাওয়ার -৩ টেবিল চামচ
ময়দা – ২ টেবিল চামচ
ডিম – ১ টি
গোল মরিচ -১ চা চামচ
কাঁচা মরিচ – ৫-৬ টি
বিফ স্টক – ১ কাপ
সয়া সস -২ চা চামচ
টমেটো সস ২ টেবিল চামচ
চিনি -১/৪ চা চামচ
লবণ পরিমাণমতো
টেস্টিং সল্ট- ১ চা চামচ
পেঁয়াজ কুচি – ১ টি মাঝারি
পেঁয়াজ পাতা পাতা -২ টেবিল চামচ (কুচানো )
তেল – ভাজার জন্য


প্রস্তুত প্রণালীঃ 


হাড্ডি ছাড়া  মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে তাতে ১ চা চামচ সয়া সস,২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার,লবন,১/২ চা চামচ গোল মরিচের গুঁড়া,ময়দা , ও ফেটানো ডিম দিয়ে ভালভাবে মাখিয়ে রাখুন ১০ মিনিট।
প্যানে মাঝারি আঁচে তেল গরম করে মাংসের টুকরা ভাজতে হবে।


সস এর জন্য প্যানে ২-৩ টেবিল চামচ তেল মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ,আদা,রসুন কুঁচি দিয়ে হাল্কা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।চুলার আঁচ কমিয়ে তাতে বিফ স্টক,বাকি সয়া সস,টমেটো সস,লবন,চিনি,গোল মরিচের গুঁড়া,টেস্টিং সল্ট দিন ও ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন ।
এরপর স্টক ফুটে উঠলে এর মধ্যে আগে ভেজে রাখা ফ্রাইড বিফ দিয়ে রান্না করুন।ইচ্ছে করলে এর সাথে সবজিও দিতে পারবেন। (সিদ্ধ করা গাজর,বেবি কর্ণ,ফুলকপি ও সিদ্ধ ছাড়া ক্যাপ্সিকাম ইত্যাদি সবজি দেয়া যায়।
সবশেষে ১/৪ কাপ পানিতে ১-২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে বিফ এর মধ্যে দিয়ে আবার ২-৩ মিনিট রান্না করুন ।এরপর কাঁচা মরিচ ও পেঁয়াজ পাতা ছিটিয়ে নামিয়ে নিন।

এরপর পরিবেশন করুন গরম গরম। 

Similar Posts

  • |

    মাংসের শুঁটকি

    উপকরণ : গরুর মাংসের শুঁটকি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো।   প্রস্তুত প্রণালি…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • |

    সবার পছন্দের সবজির মালাইকারি

    সবজির নাম শুনলেই যেন বাচ্চাদের জ্বর চলে আসে। প্রায় সময় ই দেখা যায় বাচ্চারা সবজির নাম শুনলেই হয় নাক কুঁচকায় নয় দৌড়ে পালায়। যার ফলে তাদের সঠিক পুস্টি থেকে যায় অপূর্ণ আর মায়েরা পড়েন দুশ্চিন্তায়। এত সব ঝামেলা থেকে মুক্তি পেতে নিয়ে আসুন রান্নায় বিচিত্রতা।আপনার রান্নায় বৈচিত্র্যতা আনতে আজ আমরা এনেছি সবজির মালাইকারি। এই রেসিপিটি…

  • |

    কাটা মসলায় গরুর মাংস

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ ৪ টুকরা করা ১ কাপ, আদা চাক চাক টুকরো করা কোয়ার্টার কাপ, রসুনা মোটা টুকরা করা কোয়ার্টার কাপ, শুকনা মরিচ বিচি ফেলে দেওয়া ৭-৮টি, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, জায়ফল-জৈয়ত্রী ১ চা চামচ, জিরা ভাজা (আস্ত) ১ চা চামচ, বেরেস্তা আধা কাপ, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি,…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • বিকালের নাস্তায় চিলি পটেটো

    অনেকের প্রিয় একটি সবজি। শিশুরাও আলু খেতে বেশ পছন্দ করে। আলু দিয়ে তরকারি রান্না ছাড়াও তৈরি করা যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তেমনি একটি খাবার হল চিলি পটেটো। বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় খেতে পারেন চিলি পটেটো। সহজেই তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু বলে অনেকেই পছন্দ করেন এ খাবারটি। উপকরণ আলু, লবণ, কর্ণ ফ্লাওয়ার,…