|

কলিজা ভুনা- চুই ঝাল

কলিজা ভুনা- চুই ঝাল
উপকরণ :
গরুর কলিজা -২০০ গ্রাম
টমেটো -১ টি মাঝারি ( ছোট কিউব করে কাটা)
পেঁয়াজ -১ টি বড় (কুচানো)
হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
চুই ঝালঃ ৪ টুকরো Chui Jhal – চুই ঝাল
আদা বাটা -১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
জিরার গুঁড়া -১/২ চা চামচ
গরম মশলার গুঁড়া- ১/২ চা চামচ
এলাচ- ৩ টি
দারচিনি – ২টি
তেল- ৩ টেবিল চামচ
লবন -১ চা চামচ বা আপনার স্বাদ মত

 


পদ্ধতি :
কলিজা ছোট টুকরা করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিন।
প্যানে তেল গরম করে তাতে এলাচ , দারচিনি, দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে পেয়াজ কুঁচি দিয়ে পেয়াজ নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
কলিজা ও টমেটো ছাড়া বাকি সব উপকরণ দিয়ে অল্প আঁচে ৩/৪ মিনিট নাড়ুন।তারপর কলিজা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকুন তেল উপরে ভেসে না উঠা পর্যন্ত। . তারপর গরম পানি দিয়ে ঢেকে দিন ও সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
তারপর টমেটো দিয়ে ঢেকে টমেটো নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। আপনার পছন্দ মত ঝোল ঘন হলে নামিয়ে ফেলুন।
রুটি, পরোটা বা নান এর সাথে পরিবেশন করুন।
সব রকমের মশলা ঘরে বসে পেতে ভিজিট করুন https://chuijhal.com

Similar Posts

  • |

    ঝুরা মাংস

    উপকরণ : গরুর মাস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, বাদাম বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, সরষে বাটা আধা চা-চামচ, এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা,…

  • |

    গ্রিল কাবাব বিরিয়ানি

    উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, গরুর মাংস ১ কেজি, টকদই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মেলানো গরম মসলা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তাদানা বাটা ১ টেবিল চামচ, জাফরান সামান্য, দুধ কোয়ার্টার কাপ, মাহি জিরা…

  • চুই ঝাল নিয়ে আরও কিছু অজানা তথ্য

    চুই বাংলাদেশের একটি অপ্রচলিত মশলা জাতীয় ফসল। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, নড়াইল এসব জেলার চাষিদের কাছে এটি একটি অর্থকরী সমাদৃত মশলা। মাংস ও মাছ রান্নায় মশলা হিসেবে এর জুড়ি নেই। এটি অত্যান্ত – মুখরোচক, শে¬ষানাশক, গায়ে ব্যথা উপশমে অব্যর্থ এবং হজমীকারক হিসেবে বেশ সহায়ক। পরিচিতি : চুই লতা জাতীয় গাছ।…

  • |

    চুইঝালে গরুর মাংস

      চুইঝাল একধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষেরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। তবে চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে।পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়। জেনে নেন কীভাবে রান্না করবেন চুইঝালে…

  • |

    মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

    গরুর মাংসের সাথে মূলা মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি।  উপকরণঃ…

  • বাঁধাকপি দিয়ে গরুর মাংস

    বাঁধা কপি আমরা সবাই চিনি ।আমরা অনেকেই ভাজি করে থাকি বাধাকপির কিন্তু বাঁধা কপি দিয়ে গরুর মাংস রান্না করা যায় আর খেতে বেশ মজার । গরম ভাত কিংবা রুটি, নান দিয়ে খেতে খুব মজা লাগে  । আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে । রান্না করতে তেমন ঝামেলা ও নেই বললেই চলে । খুব…