তাল পরোটা

উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য।

প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি কেটে পরোটার মতো করে বেলে নিন। চুলায় তাওয়া দিয়ে তাতে পরোটা সেঁকে নিন। তারপর ২ চা চামচ ঘি দিয়ে ভাজুন। গরম গরম পরিবেশন করুন মজাদার তাল পরোটা।

Similar Posts

  • |

    ঘরে বসেই তৈরি করুন মজাদার ও স্বুসাদু নান রুটি

    বাসায় তৈরি করুন নান রুটি নান রুটি আমরা সবাই পছন্দ করি। সচরাচর বাসায় বানিয়েছি এমনটি মনে পড়ে না। আজকে একটু চেষ্টা করে দেখুনই না মজাদার নান রুটি বাসায় হয় কিনা। খুব সহজ এটি বানানোর প্রক্রিয়া। উপকরণঃ দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য) এক চা চামচ- ইষ্ট এক চামচ- চিনি লবণ (পরিমান মতো) তেল (পরিমান…

  • লুচির থালা

    লুচির উপকরণ: ময়দা ২ কাপ, লবণ ও চিনি পরিমাণমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ। প্রণালি: সব উপকরণ ময়দার সঙ্গে মেখে হালকা ময়ান দিন। এবার পানি দিয়ে মেখে নিন। ছোট গোলা করে বেলে ডুবো তেলে ভেজে উঠিয়ে নিন। লাবড়ার উপকরণ: বিভিন্ন ধরনের সবজি টুকরা করে কাটা ৫০০ গ্রাম, ডালের বড়ি ৬টা, পানি…

  • সুজি ও ময়দা পরোটা

    উপকরণ :ময়দা-এক কাপ, চিনি-আধা চা চামচ, সুজি-১/৩ কাপ, লবণ-আধা চা চামচ, এলাচি গুঁড়া-আধা চা চামচ, পানি-পরিমাণমতো প্রণালী : পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি মিশিয়ে খামির বানিয়ে ৪৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে। এবার তেল লাগিয়ে খুব পাতলা করে বেলে নিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।  

  • মুড়ালি

    উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)। প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে…

  • মুচমুচে ঝরকা

    উপকরণ : ময়দা ২ কাপ, লবণ সিকি চা-চামচ, তেল ২ টেবিল চামচ ও ভাজার জন্য। পানি আধা কাপ, রোস্ট করা সাদা তিল ২ টেবিল চামচ। শিরার জন্য : চিনি ২ কাপ, পানি ১ কাপ, গোলাপজল ২ চা-চামচ, জাফরান সিকি চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে রাখুন)। প্রণালি : চিনির সঙ্গে পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করুন।…

  • মচমচে মুরালি

    উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। মসুরের ডাল মিহি করে বাটা ১০০ গ্রাম। লবণ সামান্য, চিনি ও পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং পরিমাণমতো তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করুন। পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন।…