নানরুটি

উপকরণ: ময়দা দুই কাপ, ইস্ট ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, ঘি ১ চা-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল-চামচ, পানি পরিমাণমতো, ডিম ১টা, পাকা কলা ১টা, লেবুর রস ১ চা-চামচ, চিনি আধা চামচ, খাওয়ার সোডা পরিমাণমতো।

প্রণালি: বাটিতে কলা, লেবুর রস, চিনি মিশিয়ে ভালোমতো চটকে নিন। এবার অন্য একটি পাত্রে ময়দা, ইস্ট, চিনি, লবণ, গুঁড়া দুধ ও পানি দিয়ে মাখান। তারপর সব উপকরণ আবার একসঙ্গে মেখে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মথে একটি পাত্রে ঢেকে রেখে দিন। হয়ে গেল নানরুটির খামির। এবার ইচ্ছেমতো খামির গোলা করে সেই গোলা পরোটার মতো করে বেলে নিয়ে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত একটি পাত্রে ঢেকে রেখে দিন। তারপর রুটির মতো করে ভাজুন। ভাজা শেষ হলে ওপরে ঘি মেখে পরিবেশন।

Similar Posts

  • মচমচে মুরালি

    উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। মসুরের ডাল মিহি করে বাটা ১০০ গ্রাম। লবণ সামান্য, চিনি ও পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং পরিমাণমতো তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করুন। পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন।…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…

  • পনির পরোটা

    উপকরণ: ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো। প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি দিয়ে…

  • মোগলাই পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ডিম ২টি, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা নিয়ে তাতে তেল, লবণ, চিনি ও পানি দিয়ে ভালো করে মেখে ভেজা কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। একটি পিঁড়িতে…

  • নিমকপারা

    উপকরণ : ময়দা ২ কাপ, কালিজিরা আধা চা চামচ (ইচ্ছা), বেকিং পাউডার সিকি চা চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে ময়দা, ঘি ও লবণ দিয়ে একসঙ্গে ময়ান দিতে হবে। এবার কালিজিরা ও পানি দিয়ে ভালো করে ময়দায় মেশাতে হবে। একটু মোটা রুটি বেলে ছুরি দিয়ে বরফি আকারে কেটে…

  • শাহি পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডালডা ২ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : ময়দা ঢেলে একটি পাত্রে ডালডা ও তেল চুলায় একটি পাত্রে গরম করে ঠাণ্ডা করে নিয়ে ময়দার সঙ্গে মেশাতে হবে। তারপর লবণ, ঘি,…