|

নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী

নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী

 

নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী রেসিপি

উপকরণ

১, মুরগির কিমা ১ ১/২কাপ

২, দেশ মুরগির ডিম ৬টা(৫+১)

৩.পেয়াজ কুচি ৪ (১+৩)টেবিল‌ চামচ

৪. ধনেপাতা কুচি ১+২ টেবিল চামচ

৫.কাচা মরিচ কুঁচি ১/২চা চামচ+১ টেবিল চামচ

৬.লেবু রস  ১‌ টেবিল চামচ

৭.পানি ঝরানো টক দই ২টেবিল চামচ

৮.পেয়াজ বেরেস্তা ১কাপ+

৯.আদা রসুন বাটা ১+১টেবিল চামচ

১০.ধনেজিরা গুঁড়া ১চা চামচ+১/২ চা চামচ মরিচ গুঁড়া

১১.বিরিয়ানী মসলা ৩টেবিল চামচ

১২. সবজি পছন্দ মতো ( গাজর+ফুলকপি+মটরসুটি)

১৩.চিনি গুঁড়া চাল/বাসমতি চাল ২৫০ গ্ৰাম

১৪.তরল দুধ ১/২কাপ

লবন স্বাদ মত

জাফরান রং সামান্য

আস্ত গরম মসলা ( এলাচ ৫-৬টা+ দারুচিনি ৩-৪ টুকরো+আস্ত গোল মরিচ ৮-১০টা+ শাহী জিরা ১/২ চা চামচ+ তেজপাতা ২-৩টা)

১৪. ঘি ১কাপ

প্রস্তুত প্রণালী

১. ৫ টা ডিম সিদ্ধ করে নিতে হবে।

২.চুলায় পাতিলে ১ লিটার পানিতে বলগ আসলে ১/২ চা চামচ লবন দিয়ে এতে টুকরো করা সবজি ১ মিনিট ভাপ দিয়ে ঠান্ডা পানিতে রাখতে হবে।

ঐ পানিতে আস্ত গরম মসলা অর্ধেক+ শাহী জিরা+ঘি২ টেবিল চামচ দিয়ে চাল দিয়ে ৮০% রান্না করে পানি ঝরিয়ে নিতে হবে।

৩. মুরগির কিমা তে পেঁয়াজ মিহী কুঁচি ১/২ চা চামচ+১/২ চামচ ধনেপাতা মিহী কুঁচি+অল্প কাঁচা মরিচ কুচি+বিরীয়ানী মসলা ১ চা চামচ+১ টা ফেটানো ডিম+ লবন সামান্য দিয়ে ভালো ভাবে মাখিয়ে ডিমের চারপাশে লাগিয়ে হালকা ঘিতে সেলো ফ্রাই করে নিতে হবে। সবজি ও সেলো ফ্রাই করে নিতে হবে।

৪.পানি ঝড়ানো টক দইয়ের একে একে আদা রসুন বাটা পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ+ বিরীয়ানী মসলা  বাকি টা + ধনেজিরার গুঁড়া+মরিচ গুঁড়া +লবন এক সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে

৫.একটি কড়াইতে ঘি ৪ টেবিল চামচ দিয়ে পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ দিয়ে ওতে বাকি আস্ত গরম মসলা দিয়ে   ফেটানো টক দই মিশ্রন দিয়ে কসিয়ে , ভেজে রাখা ডিমের কোপ্তা দিয়ে কসিয়ে নিব,মিডিয়াম আছে। তেলে উপর উঠলে লবন চেখে নামাতে হবে।

৬. অন্য একটা পতিলে ঘি দিয়ে তার উপর সিদ্ধ চাল অর্ধেক দিয়ে তার উপর কোপ্তা দিয়ে ,তার উপর হালকা ভাজা সবজি তার উপর ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি,লেবু রস ছিটিয়ে ১চা চামচ বিরীয়ানী মসলা ছিটিয়ে বাকি চাল দিয়ে ডেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে ঘি ছিটিয়ে দুধ জাফরান রং ছিটিয়ে ডেকে দিয়ে ৩০ মিনিট দমে রাখতে হবে।

 

শশা ডিমের সালাদ

উপকরণ

১. শশা  টমেটো বিচি ফেলে ছোট ছোট ডাইস করে কাটা ১ কাপ

২. সিদ্ধ ডিম ডাইস করে কাটা ১টা 

৩. মেয়নেজ ৩টেবিল চামচ+ধনেপাতা মিহী কুঁচি ১ চা চামচ+গোল মরিচের গুঁড়া ১/২ চা চামচ+ লবন স্বাদ মত+ চিনি সামান্য।

পরিবেশন

সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

নাম: সাহেরা বানু মিনু

পেশা: গৃহিণী

শখ: রান্না করা

Similar Posts

  • |

    চিংড়ি ও আলুর বরা

    চিংড়ি ও আলুর বরা চিংড়ি কে আমরা মাছ বললেও চিংড়ি কোন মাছ না তবে এটি খেতে খুব সুস্বাদু , আলুর সাথে চিংড়ি মাছের এই বরাটিও খুব মুখরোচক । আসুন জেনে নেই এই মুখরোচক রেসিপি টি । রেসিপিঃ  উপকরণঃ   ১. ছোট চিংড়ি মাছ ।  ২. আলু (৩/৪ টি) । ৩. লবণ (পরিমানমতো) । ৪. সয়া…

  • |

    দম বিরিয়ানি

    উপকরণ : খাসির মাংস দুই কেজি, পোলাও বা বাসমতী চাল এক কেজি, আদা বাটা তিন টেবিল-চামচ, রসুন বাটা দেড় টেবিল-চামচ, পেঁয়াজ বাটা চার টেবিল-চামচ, শাহি জিরা বাটা এক টেবিল-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, পোস্তদানা বাটা এক টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজুবাদাম বাটা এক টেবিল-চামচ, টকদই এক কাপ, মিষ্টিদই আধা কাপ, দারুচিনি ছয় টুকরা, ছোট এলাচ ছয় টুকরা, বড়…

  • | |

    চিকেন টিক্কা কাবাব

    চিকেন টিক্কা কাবাব কাবাবের নাম শুনলেই জিভে জল চলে আসে, একটু ঝাল একটু মশলাদার মাংস খেতে কে না ভালবাসে । সবার প্রিয় কাবাবের রেসিপি টি জেনে নেওয়া যাক। উপকরণঃ চিকেন-৫০০ গ্রাম, টক দধি-১০০ গ্রাম, আদা-১ টেবিল চামচ, রসুন-১ টেবিল চামচ, সয়াসস-১ টেবিল চামচ, কাশ্মিরী মরিচের গুঁড়া- ২ টেবিল চামচ, চাট মশলা-১ চা-চামচ, ওয়েস্টার সস-১ টেবিল…

  • | |

    শুটকি চিংড়ির যুগলবন্দী

    শুটকি চিংড়ির যুগলবন্দী বাঙ্গালির অনেক গুলো পছন্দের খাবারের মধ্যে অন্যতম প্রিয় হচ্ছে শুঁটকী, শুঁটকী  ভর্তা, শুঁটকী ভুনা সবই জিভে জল আনার মতো । শুঁটকির অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাই আমাদের খাদ্য তালিকায় শুঁটকী থাকাটা জরুরি। আজ আমরা একটি অসাধারন শুঁটকী চিংড়ির রেসিপি জানবো । উপকরণঃ   লইট্যা/ছুড়ি শুটকি (যে কোন শুটকি দিয়েই হবে) : ২০০ গ্রাম,…

  • চিকেন বিরিয়ানি

    উপকরণ : মুরগি ১টা, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, মরিচবাটা আধা চা চামচ, কাঁচামরিচবাটা ১ চা চামচ, পোস্তদানাবাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, টকদই আধা কাপ, পিঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমত। সব মিলানো গরম মসলা ১ চা…

  • |

    কাস্টারড টোস্ট উইথ মেরাং পোচ

      কাস্টারড টোস্ট উইথ মেরাং পোচ  রেসিপিঃ উপকরণ: ব্রেড টোস্ট ৪-৫ টিডিম ২ টিকর্নফ্লাওয়ার ২ চা চামচক্রিম ২ টে চামচবাটার ১টে চামচময়দা ১ টে চামচরসুন কুচি ১ চা চামচধনে পাতার গোড়া কুচি ১ চা চামচসাদা গোল মরিচ গুড়া ঝাল অনুযায়ীকাচাঁ মরিচ( ইচ্ছ)জয়ফল গুড়া সামান্য লবন সাদআনুযায়ীচিনি সামান্যমাশরুম ৫ টিস্লাইস চিজ ১টিজিরা গুড়া ১ চিমটিলেবুর রস ২-৩…