প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস

জীবনকে উপভোগ করতে প্রত্যেকেরই স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি। কিন্তু কীভাবে সুস্থ্য থাকা যায়? সহজ করে বললে, পুষ্টিকর খাদ্যগ্রহণ, পর্যাপ্ত ঘুমানো, নিয়মিত শারীরিক ব্যায়াম ও কর্মময় থাকাটাই মূল বিষয়। এ ছাড়া রোগ ব্যাধি সম্পর্কে জানা ও স্বাস্থ্য সচেতন থাকাই আসল। গুরুত্বপূর্ণ কয়েকটি অভ্যাস গড়ে তুলতে পারলে সুস্থ থাকা যায়। তেমনই
কয়েক টি স্বাস্থ্য টিপস নিচে দেয়া হল।

 

১. প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে দুই অথবা তিন কি.মি. হাঁটুন। এতে মন এবং প্রাণ সতেজ থাকবে।

২. খাবার গ্রহণ করার আগে ও টয়লেট ব্যবহারের পর অবশ্যই হাত ধুয়ে নিন।

৩. যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণ করুন। এতে পাচন ক্রিয়া ঠিক থাকবে।

৪. মোটা হওয়ার প্রধান কারণ হলো তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া। তাই এ ধরনের খাবার কম খান।

৫. বেশি পরিমাণে সবুজ শাক-সবজি আর ফলমূল খান।

৬. বেশিরভাগ সময় হেঁটেই কাজ সারুন। এতে পায়ের মাংসপেশির ব্যায়াম হবে। খুব প্রয়োজন না পড়লে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে নামুন।

৭. সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা শরীরের জন্য খুব উপকারী।

৮. মাথাব্যথা হলে প্রচুর মাছ খান। মাছের তেল মাথাব্যথা প্রতিরোধে দারুণ কার্যকর। খেতে পারেন আদা। প্রদাহ এবং ব্যথা নিরাময়ে তা বিশেষভাবে কার্যকর।

৯. ঘরে তৈরি খাবার খান। শরীর ভালো রাখতে ঘরে তৈরি বিভিন্ন সালাদ বা স্বাস্থ্যকর খাবারের কোনো বিকল্প নেই। ঘরে খেতে পারলে তো ভালোই। তবে কাজের ব্যস্ততারকারণে অনেকের ক্ষেত্রেই তা সম্ভব হয় না।

১০. হাঁপানিতে পিয়াজ খান। শ্বাসনালির সংকোচন রোধে তা ইতিবাচক ভূমিকা রাখে। পেটের পীড়ায় খেতে পারেন কলা

১১. নিয়মিত ও পরিমিত নিদ্রা সুস্বাস্থ্যও ফিগারের জন্য খুবই প্রয়োজন। দিনে ঘুমানোর অভ্যাস ত্যাগ করে রাতেতাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন। প্রত্যহ ৬-৭ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলেন।

১২. . দেহ-মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো প্রতিকূল মানসিক চাপে নিজেকে দূরে না সরিয়ে ধৈর্য সহকারে মোকাবেলা করুন।

১৩.  সর্বোপরি সুস্থ ও সুন্দর চিন্তা করুন এবং প্রাণ খুলে হাসুন, এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

১৪. রাতে আহার তাড়াতাড়ি করা উচিত ও আহারের ১-২ঘণ্টা পর ঘুমানোর অভ্যাস গড়ে তোলেন।

Similar Posts

  • ঘিয়ের বহু উপকারিতা

    বিভিন্ন রোগ নিরাময়ে ঘি-এর উপকারিতা অসীম। দুধের চেয়েও ঘি হজমের শক্তি বেশি বাড়িয়ে দেয় বলে চিকিৎসকরা দাবি করেছেন। জ্বর থেকে সেরে ওঠার পর এনার্জি ফিরে পেতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। ঘিয়ের যে কত উপকারিতা, সেটা অনেকেই জানেন না। ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্যও। শীতকালে সকলেরই অল্পবিস্তর...
  • বোম্বাই মরিচের গুনাগুন

    যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বোম্বাই মরিচ বা নাগা মরিচ হলো অন্যতম একটি খাদ্য উপাদান। বোম্বাই মরিচের গুনাগুন বলা শুরু করলে শেষ হবেনা। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরে ‘দ্বাররক্ষী’ হিসেবে কাজ করে থাকে। প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে বোম্বাই মরিচ বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। চুলুন...
  • এই গরমে শীতল আপনি

    সামান্য গরমেই হাঁপিয়ে উঠছেন। বোধ করছেন শারীরিক দুর্বলতা। মেজাজ যাচ্ছেতাই খিটখিটে হয়ে যাচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটছে। শরীরে পানিশূণ্যতা দেখা দিচ্ছে। কাজে কোনোমতেই মন বসছে না। তাই গরম থেকে একটু নিস্তার পেতে রিচ ফুড পরিহার করেই চলছেন। এবার  থামুন!  গরম একমদমই সহ্য না হলে কিছু খাবার খেলেই তো হয়। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া…

  • ঘি এর উপকারিতা

    আমাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে ঘি খেলে নাকি মোটা হয়ে যায়৷ আবার অনেকেই মনে করেন বেশি ঘি খেলে নাকি হার্টের নানা সমস্যা হতে পারে৷ কিন্তু এই সব ধারণাকে ভুল বলছেন অনেক গবেষকই৷ তাঁরা বলছেন দিনে এক থেকে দুই চামচ ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো৷ কারণ ঘি খেলে শরীরে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের...
  • লাল চায়ের জুড়ি নেই

    সকালে ঘুম থেকে উঠে অনেকের চায়ের কাপে চুমুক না দিলে যেন দিনটাই মাটি হয়ে যায়। আবার কর্মব্যস্ত দিনেও বহু বারই চা খান! এখন থেকে শুধু লাল চা খান। কেননা, চিনি ছাড়া লাল চা খেলে আপনার চোখ থাকবে ভাল। বাড়বে দৃষ্টিশক্তিও। তাই লাল চায়ের জুড়ি নেই। এই চা কিন্তু সেই ব্রিটিশ আমলে আমাদের খাওয়া শিখিয়েছে। এক…

  • খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

    সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করার পর প্রথমে কী করেন? কেউ পানি পান করেন, কেউ নাশতা খান, কেউ আবার এক কাপ চা বা কফি পানের ভেতর দিয়ে দিনের শুরু করেন। তবে জানেন কি, সকালে খালি পেটে ঘি খাওয়া বেশ উপকারি? সকালে উঠে এক চামচ ঘি আর এক গ্লাস গরম পানি খেতে পারেন। এটি আরথ্রাইটিস,…

Leave a Reply