মটরশুঁটির ভুনা খিচুড়ি

পোলাওয়ের চাল ৪ কাপ, মটরশুঁটি ১ কাপ, ভাজা মুগডাল ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ১০টি, এলাচ ৫টি, দারুচিনি ২ ইঞ্চি ৪ টুকরা, তেজপাতা ৪টি, লবঙ্গ ৫টি, আস্ত কালো গোলমরিচ ৫টি, লবণ ১ চা চামচ, ঘি আধা কাপ, তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, গরম পানি ১২ কাপ।

 

যেভাবে তৈরি করবেন

১. মুগডাল ভেজে ধুয়ে ভিজিয়ে রাখুন দুই ঘণ্টা। চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে নিন। এবার ডাল ও চাল থেকে পানি ঝরিয়ে নিন।

২. সসপ্যানে ঘি ও তেল একত্রে ঢেলে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে ভাজুন।

৩. বাদামি রং হলে এর মধ্যে আদা, রসুন বাটা, গুঁড়া মসলা ও গরম মসলা দিন। এরপর ২ টেবিল চামচ পানি দিয়ে কষিয়ে নিন।

৪. এবার কষানো মসলায় ডাল, চাল ও মটরশুঁটি দিয়ে ৭ থেকে ৮ মিনিট ভেজে অবশিষ্ট গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন।

৫. চাল পানি সমান সমান হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে আবার নেড়ে ঢেকে দিন।

৬. হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে তার ওপর হাঁড়ি বসিয়ে মৃদু আঁচে ২০ মিনিট রেখে দিন।

৭. নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • ইলিশ খিচুড়ি

    উপকরণ : ভাতের মোটা চাল ৫০০ গ্রাম, মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল মিলিয়ে ৫০০ গ্রাম, পেঁয়াজ টুকরা করা ১ কাপ, রসুন টুকরা করা ১ টেবিল চামচ, আদা টুকরা করা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ,মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, তেজপাতা ২টি। মাছ রান্নার…

  • |

    মাংস খিচুড়ি

    উপকরণ : পোলাও’র চাল ৬ কাপ, মসুরের ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল কতখানি খেতে চান সেইভাবে দেবেন), হলুদ গুড়া ২ চা চামচ,…

  • |

    ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ৭-৮ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পোলাওয়ের চাল ৩ কাপ, বুটের ডাল ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, এলাচ, দারুচিনি ৪টি ও ঘি আধা কাপ। প্রণালি : চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ…

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

  • ভুনা খিচুড়ি

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।) প্রস্তুত প্রণালী :…

  • ভুনা খিচুড়ি

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, মটরশুটি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।)…