মাংস দেয়া মসুর ডাল

উপকরণ: ৫০০ গ্রাম মসুরির ডাল, ৫০০ গ্রাম মাটন বা মুরগির মাংস, ৬টি মিহি করে কুঁচানো পেঁয়াজ, ৫ কোয়া কুচানো রসুন, ২ চামচ ধনে গুঁড়ো, ২ চা চামচ জিরার গুঁড়ো, ২ চা চামচ মরিচের গুড়ো, আধা চা চামচ গরম মসলা গুঁড়ো, ১ আঁটি কুচানো ধনেপাতা, ৩টি কুচানো টমেটো, ১ চামচ হলুদ গুঁড়ো, ৩টি কুচানো কাঁচামরিচ, ১টি পাতিলেবুর রস, লবণ পরিমাণ মতো, ২ টেবিল চামচ ঘি।

 

 

প্রণালী: ডাল এক ঘণ্টা পনিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে পানি ঝরিয়ে নিতে হবে। মুরগি বা মাটন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঘি গরম করে পেঁয়াজ, রসুন বাদামি করে ভাজতে হবে। হলুদ, ধনে, জিরা, মরিচ, গরম মসলার গুঁড়ো ও লেবুর রস দিয়ে কষাতে হবে। মুরগি বা মাটনের টুকরো নাড়াচড়া করে কষে মুসুরির ডাল, কুচানো ধনে পাতা, কুচানো টমেটো, কুচানো কাঁচামরিচ ও পরিমাণ মতো পানি দিতে হবে। ঢিমে আঁচে ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে সবকিছু সেদ্ধ না হওয়া পর্যন্ত।

Similar Posts

  • ছোলার ডাল নারকেল

    উপকরণ : ছোলার ডাল ১ কাপ, নারকেল কুচি আধা কাপ, ঘি, তেল, লবণ, জিরা, আদা বাটা, চিনি পরিমাণমতো। তেজপাতা ও শুকনা মরিচ ৪টা করে।   প্রণালি : লবণ দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিন। ঘি মেশানো তেলে তেজপাতা, শুকনো মরিচ ও এলাচি-দারুচিনি ফোড়ন দিতে হবে। এতে নারকেল কুচি একটু ভেজে নিয়ে তাতে আদা বাটা, আস্ত…

  • আম ও নারকেলের টক মিষ্টি ডাল

    উপকরণঃ মসুর ডাল ১/২ কাপ, চালের গুঁড়া ১চা চামচ, কাঁচা আম ৩টা, মরিচ গুঁড়া ১চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, চিনি ৩ টেবিল চামচ, নারকেল বাটা ৩ টেবিল চামচ, মেথি ১/৪ চা চামচ, মৌরি ১/৪ চা চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ৪/৫টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,…

  • ছোলার ডালের ক্ষীরশাপাতি

    উপকরণঃ ১। ছোলার ডাল ২ কাপ ২। চিনি ৪ কাপ ৩। দুধের ক্ষীরশা ১ কাপ ৪। তরল দুধ ১ লিটার ৫। ঘি ১ কাপ ৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ ৭। দারচিনি ৪ টুকরা ৮। পেস্তাবাদাম কুচি সিকি কাপ ৯। কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ ১০। আমন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ ১১। ডিম ২টি…

  • চটপটি

    উপকরণ : চটপটির ডাল ৫০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা-চামচ, আলু সেদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, কাঁচা মরিচ-কুচি প্রয়োজনমতো, তেঁতুলের মাড় এক কাপ, ধনেপাতা প্রয়োজনমতো, মরিচগুঁড়ো এক টেবিল-চামচ, চটপটির মসলা প্রয়োজনমতো, আস্ত জিরা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বিট লবণ এক টেবিল-চামচ, ধনেগুঁড়ো এক টেবিল-চামচ, শশাকুচি এক কাপ, ডিম সেদ্ধ চারটি, টমেটোকুচি এক কাপ,…

  • হালিম

    উপকরণ: মুগ, বুট, মাষকলাই, মসুর ও চাল সব মিলিয়ে দেড় কেজি, গম (গুঁড়া) ১ কাপ, গরুর মাংস রান্না আধা কেজি, সুজি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মুরগির মাংস রান্না আধা কেজি, হলুদগুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, তেঁতুলের মাড় আধা কাপ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ…

  • করলা মুগডাল মাখামাখি

    উপকরণ : মুগডাল ১ কাপ, করলা ১০০ গ্রাম, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো।   প্রস্তুত প্রণালি : মুগডাল ভেজে ধুয়ে নিন। করলা গোল গোল করে কেটে হলুদ গুঁড়া,…