হালিম

উপকরণ: মুগ, বুট, মাষকলাই, মসুর ও চাল সব মিলিয়ে দেড় কেজি, গম (গুঁড়া) ১ কাপ, গরুর মাংস রান্না আধা কেজি, সুজি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মুরগির মাংস রান্না আধা কেজি, হলুদগুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, তেঁতুলের মাড় আধা কাপ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, জিরাগুঁড়া ১ চা-চামচ, বিট লবণ ২ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ২-৩ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লেবু পরিমাণমতো, লবণ প্রয়োজনমতো, ধনেপাতা কুচি আধা কাপ, এলাচ ৪টি, জর্দার রং আধা চা-চামচ, দারচিনি ৪টি ও এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রি একত্রে গুঁড়া ১ টেবিল-চামচ।

 

 

প্রণালি: গম তাওয়ায় ভেজে গুঁড়া করে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গরু ও মুরগির মাংস আমরা যেভাবে বাসায় রান্না করি, সেভাবে রান্না করে নিতে হবে। মাংসের তেল ও ঝোলটা আলাদা করে নিতে হবে। একটি পাত্রে আধা কাপ তেল দিয়ে একমুঠো পেঁয়াজ লাল করে ভেজে এর ভেতর আলাদা করা ঝোল ও জর্দার রং গুলিয়ে দিতে হবে। ফুটে উঠলে নামানোর আগে আধা চা-চামচ গরম মসলাগুঁড়া দিতে হবে। হালিমের ওপরের গ্লেসটা এই মসলা দিয়ে হবে। মুগডাল সামান্য ভেজে নিতে হবে এবং সব ধরনের ডাল ও চাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ডাল ও চাল সেদ্ধ করে সব বাটা ও গুঁড়া মসলা দিতে হবে। গরম মসলা দিতে হবে। ডাল সেদ্ধ হলে ঘুঁটনি দিয়ে ঘুঁটে নিতে হবে ও ডালের চার গুণ পানি দিতে হবে। ফুটে উঠলে ভিজানো গম ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। না হলে নিচে লেগে যাবে। গম সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে সব মাংস দিতে হবে। ডাল, গম ও মাংস ভালোভাবে মিশে গেলে বিট লবণ ও তেঁতুলের মাড়, ধনেপাতা ও বাগাড় দেওয়া ঝোল দিতে হবে। এবার সুজি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে প্রয়োজনমতো দিতে হবে। সব শেষে থকথকে ভাব আনার জন্য পেঁয়াজের বাগাড় দিয়ে লবণ চেখে নামিয়ে লেবু, আদা কুচি, ধনেপাতা ও বেরেস্তা দিয়ে পরিবেশন।
বি.দ্র.:
১. যাঁদের ডাল খাওয়া নিষেধ তাঁরা শুধু গম ও সুজি দিয়েও হালিম বানিয়ে খেতে পারেন।
২. শুধু এক রকমের মাংস দিয়েও হালিম বানানো যায়।

Similar Posts

  • ডালের বড়া

    যা যা লাগবে : মশুরের ডাল ১৫০ গ্রাম। রসুন বাটা ১ চা চামচ ও হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চা চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা চামচ করে, পেয়াজ মিহি করে কাটা, ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো। যেভাবে করবেন :…

  • লাউ ডাল

    উপকরণ : একটি মাঝারি লাউয়ের অর্ধেক মাঝারি টুকরো করা, মসুর ডাল ২৫০ গ্রাম, হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, মরিচ গুঁড়া অর্ধেক চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ এবং তেল পরিমাণমতো।   প্রস্তুত প্রণালি : প্রথমে লাউ ও মসুর…

  • ডাল মাখানি

    উপকরণ : মুগডাল আধা কাপ, মটর ডাল আধা কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, পানি পরিমাণমতো।     প্রণালি : মুগডাল…

  • ছোলার ডালের ক্ষীরশাপাতি

    উপকরণঃ ১। ছোলার ডাল ২ কাপ ২। চিনি ৪ কাপ ৩। দুধের ক্ষীরশা ১ কাপ ৪। তরল দুধ ১ লিটার ৫। ঘি ১ কাপ ৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ ৭। দারচিনি ৪ টুকরা ৮। পেস্তাবাদাম কুচি সিকি কাপ ৯। কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ ১০। আমন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ ১১। ডিম ২টি…

  • সুস্বাদু লাউ ডাল।

    লাউ খুবই মজাদার একটি সবজি। এটি শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই বাজারে দেখা মিলে । আর আমরা জানি  লাউয়ের মূল উপাদান হলো পানি। আমরা কম বেশি ছোট কাল থেকেই শুনে আসছি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। তাছাড়াও লাউ পুষ্টিগুণেও পরিপূর্ণ একটি সবজি। আমরা অনেকেই আছি  অনেকভাবে লাউ রান্না করে থাকি। কেউ লাউ দিয়ে চিংড়ি মাছ,…

  • অড়হর ডালের আমসি

    উপকরণ: অড়হর ডাল ১ কাপ, জিরা ১ চা-চামচ, সরষে ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, থেতো রসুন ১ চা-চামচ, কারিপাতা ৫-৬টি, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচের ফালি ২-৩টি, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, কাঁচা আমের ফালি ৪-৫ টুকরা, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।   প্রণালি: ডাল প্রেশারকুকারে সেদ্ধ করে ভালো করে ঘুঁটে নিন। হলুদ,…