মুখরোচক সবজির সুপ

শীতকাল মানেই নতুন নতুন সবজির । এখন প্রচুর সবজি বাজারে পাওয়া যায়।সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের  কম বেশি প্রতিদিনই সবজি খাওয়া উচিত। এছাড়া যারা ওজন কমাতে আগ্রহী তাদের জন্য সবজির সুপ খুবই উপকারি খাদ্য। সবজির সুপ খেলে যেমন ওজন কমবে তেমনি আপনি সুস্থ থাকতে পারবেন ।

 

যা যা লাগবে:

টমেটো মাঝারি ২-৩ টি,

ফুলকপি ৫০-  ১০০গ্রাম,

বাধাকপি ৫০-১০০ গ্রাম,

গাজর বড় ১ টি,

কাঁচামরিচ ২-৩ টি,

আদা-জিরা বাটা হাফ চা  চামচ,

ডিম ২-৩ টি,

কর্ণফ্লাওয়ার ৩ চা  চামচ,

সয়াসস ১ চা চামচ,

 

বিটলবণ পরিমাণ মত ,

লবণ এবং

সরিষার তেল পরিমাণ মত।

যেভাবে তৈরি করবেন:

 

১)  প্রথমে সবগুলো সবজি ধুয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়ে ১বা দেড়  লিটার পানিতে পরিমাণমত লবণ দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিন।

২) এরপর ডিমের সাদা অংশের সাথে কর্ণফ্লাওয়ার মিশিয়ে রেখে দিন।

৩) সেদ্ধ করা সবজি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পানিসহ ব্লেন্ডারে  ব্লেন্ড করে নিতে হবে।

৪) ব্লেন্ড করার পর একটি পাত্রে  ঢেলে সাথে সরিষার তেল, কাঁচামরিচ (ঝাল খেতে চাইলে মরিচ দিবেন ও তেল না দিলেও চলে), পরিমাণমত লবণ ও আদা-জিরা বাটা মিশিয়ে দিয়ে ১০  মিনিট মৃঁদু আঁচে জ্বাল দিন ।

৫) জ্বাল হওয়ার পর সেখানে ফেটে রাখা ডিম-কনর্ফ্লাওয়ারের মিশ্রণ ও অল্প পরিমাণ বিটলবণ মিশিয়ে কিছুক্ষণ  নাড়াতে থাকুন  ।

 

৬) নাড়াতে না থাকলে জমে শক্ত হয়ে যাবে। নামানোর আগে ১ চামচ সয়াসস দিতে পারেন।

৭) ২-৩ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

Similar Posts

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • গাচপাচিয়ো প্রণ লেমন

    উপকরণ চিংড়ি ৮০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, লাল টমেটো ৫০ গ্রাম, লাল ক্যাপসিয়াম ১টা, পেঁয়াজ ১টি, রসুন ৩টি, টমেটো জুস ১ কাপ, গোলমরিচ ১ চা চামচ, কালোজিরা ১ চা চামচ, লবণ স্বাদমতো, শশা ১টি, অলিভওয়েল ৪ টেবিল চামচ, লাল মরিচ ২টি।     প্রণালি টমেটো এবং ক্যাপসিয়াম ১ ইঞ্চি আকারে টুকরা করুন। সবজি…

  • হাড়-মাংসের স্যুপ

    উপকরণ: গরু বা খাসির হাড় ২ কেজি, মাংস আধা কেজি, ডিম ২টি, গাজর ১টি, পেঁয়াজ ৪টি, আদাকুচি ২ টেবিল চামচ, তেজপাতা ৩টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবঙ্গ ৫-৬টি, সিরকা সিকি কাপ, পানি ৬ লিটার, স্বাদলবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, পুদিনাপাতার কুচি সিকি কাপ, ধনেপাতার কুচি সিকি কাপ।       প্রণালি: গরু…

  • চিকেন কর্ন স্যুপ

    উপকরণ : পানি ৮ কাপ, সুইটকর্ন ৪ টেবিল চামচ, ডিম ২টি, কর্নফ্লায়ার ৪ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, চিকেন ২ পিস, চিনি ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস্ ৪ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : চিকেন কিউব করে কেটে নিন। এবার পাত্রে তেল দিয়ে চিকেন দিন,…

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • ভেজিটেবল স্যুপ

    উপকরণ : ভেজিটেবল ১ কাপ, পানি ৪ কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ২ চা চামচ, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি।     যেভাবে তৈরি করবেন : ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি…

Leave a Reply