রাঙা পোলাও

রাঙা পোলাও

রেসিপিঃ

উপকরণ:

কোফতা

  • গরু মাংসের কিমা – ২ কাপ
  • তেল – ০.৫ কাপ
  • আদা বাটা – ১ চা চামুচ
  • রসুন বাটা – ১ চা চামুচ
  • লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ
  • হলুদ গুড়ো – ১/২ চা চামচ
  • জিরা গুড়ো – ১ চা চামচ
  • ধনে গুঁড়ো – ১ চা চামচ
  • গরম মসলার গুড়ো – ১ চা চামুচ
  • লবণ – ১ চা চামুচ

 পোলাও

  • পোলাওর চাল – ২ কাপ
  • তেল – ০.৫ কাপ
  • ঘি – ২ চা চামুচ
  • আদা বাটা – ১ চা চামুচ
  • রসুন বাটা – ১ চা চামুচ
  • ছোটো এলাচ – ৪ টি
  • লং – ৩/৪ টি
  • তেজপাতা – ১ টি
  • দারুচিনি – ১ টি
  • লবন – স্বাদ মত
  • কাঁচা মরিচ – ৪-৬ টি
  • ফুটন্ত গরম পানি – ৪ কাপ
  • ফুড কালার – সামান্য (লাল, সবুজ, কমলা যে কোন রং ব্যবহার করা যাই)

সাজানোর জন্য

  • বেরেস্তা
  • পেঁয়াজ কলি কুচি
  • ধনিয়া পাতা কুচি

প্রণালী:

প্রথমে কিমা শীল পাটাতে মিহি করে বেটে নিন। উপরের সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর গোল গোল করে দুই হাতের মাধ্যমে ছোট ছোট ৩০-৩৫ টি কোফতা বানিয়ে ফেলুন। ৩০ মিনিট ডিপ ফ্রিজে রেখে দিন (এইভাবে অনেক দিন বক্স করে সংরক্ষণ করতে পারেন)। ফ্রিজ থেকে বের করে একটু নরমাল হলে ডুবো তেলে কোফতা ভেঁজে তুলে রাখুন।

এখন পোলাও রান্না করবো। হাড়িতে তেল গরম করে পিয়াজ একটু ভেজে নিন কিন্তু বেশি লাল করবেন না এতে পোলাওয়ের রং লালচে হয়ে যাবে। এলাচ, দারুচিনি, লং, তেজপাতা দিয়ে একটু ভেজে নিন। এরপরে আদা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। চাল দিয়ে ভালো মতো ভেজে নিন। গরম পানি দিয়ে লবন দিয়ে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। চাল সিদ্ধ হলে আগের বানানো কোফতা গুলো দিয়ে মিক্স করে নিন। আর্টিফিশিয়াল রং/ ফুড কালার সামান্য পানিতে গুলিয়ে সুন্দর মতো পোলাউতে দিয়ে দিন। মরিচ চিরে দিন, ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন ১০ মিনিট।

পরিবেশনঃ

একটি ডিশে পোলাও বেরে উপরে বেরেস্তা, পিয়াজের কলি, ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রঙিন পোলাউ।

রেসিপিদাতাঃ

নাম : ফারিয়া ইসলাম

 

পেশা : হোম মেকার

শখ :  ঘুরে বেড়ানো, রান্না করা

Similar Posts

  • চিড়ার পোলাও

    উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে আলু…

  • ইলিশ পোলাও

    উপকরণ : ইলিশ মাছ ১টি (বড় হলে ভালো হয়)। পোলাওয়ের চাল আধা কেজি। আদা বাটা ১ চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। নারকেলের দুধ ১ কাপ। তেল আধা কাপ। দারুচিনি কয়েকটি। এলাচ কয়েকটি। পেঁয়াজ বাটা ১ কাপ। পানি ৪ কাপ। কাঁচামরিচ ২০টি। চিনি ১ চা-চামচ। লবণ স্বাদমতো।     পদ্ধতি : মাথা ও লেজ বাদে মাছ…

  • চিড়ার পোলাও!

    মাঝে মাঝে ইচ্ছে করে অন্যরকম কিছু রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে। ভিন্ন স্বাদের মজার কোনো খাবার রেঁধে চমক দিতে চাইলে রাঁধতে পারেন চিড়ার পোলাও। চলুন জেনে নেই চিড়ার পোলাওয়ের সহজ রেসিপি।   উপকরণ:   চিড়া -দেড় কাপ চিকেন ব্রেস্ট -১টি ( জুলিয়ান কাট বা ছোট কুচি  ) ফেটানো ডিম -২ টি ( ঝুরি করে…

  • হাঁসের আখনি পোলাও

    উপকরণ: ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ। খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ…

  • মটরশুঁটির পোলাও

    যা লাগবে বাসমতি চাল-৫০০ গ্রাম, মটরশুটি-৫০০ গ্রাম, ধনেপাতা-১ আঁটি, কাঁচামরিচ-৪টি, পাতিলেবুর রস-২ টেবিল চামচ, নারকেল বাটা ১ কাপ, কাজুবাদাম বাটা-১০০ গ্রাম, কিসমিস বাটা-১ টেবিল চামচ, দুধ-আধা কাপ, আদা বাটা-১ চা চামচ, পেঁয়াজ-২টি কুচানো, তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো-১ চা চামচ, ছোট এলাচ-৪টি, লবণ ও ঘি-আন্দাজমতো, ঘি-৫০ গ্রাম।   যেভাবে করবেন চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে…

  • মটর পোলাও

    উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল ৪ কাপ, আদা, বাটা ২ চা চামচ, টকদই (ইচ্ছা) কোয়াটার্স কাপ, দারুচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, ঘি আধা কাপ, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।     প্রণালী: ঘিয়ে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে গরম পানি দিন। পানি ফুটে উঠলে চাল ও লবণ দিয়ে নাড়ুন।…