|

নারিকেলের দুধে হাঁসের মাংস

নারিকেলের দুধে হাঁসের মাংস

রেসিপিঃ    

উপকরণঃ

হাসের মাংস  -১ কেজি

মাঝারি সাইজের লাল আলু-৭-৮টা( ২ টুকরো করা)

তেল- এক কাপের চার ভাগের এক ভাগ

পেয়াজ- কুচি—১/৪ কাপ

পেয়াজ ছোট টুকরো–১ কাপ 

রসুন বাটা—-১ টে.চা.

রসুন কোয়া(দেশী)-১/২ কাপ

আদা বাটা-২ টে.চা

হলুদ গুড়া-১চা.চা

মরিচ গুড়া-১ টে.চা

ধনিয়া গুড়া—১ টে.চা

জির গুড়া–১ টে.চা

গরম মসলা (ছোট এলাচ-২টা, কালো এলাচ-১ টা, দারুচিনি-২”, জয়ফল, জয়ত্রি–অল্প করে)

সব একসাথে একটু ভেজে গুড়া করে নিতে হবে।তেজপাতা–২ টা।

লবণ

নারকেলের দুধ-১ কাপ

প্রনালীঃ

হাস কেটে ধুয়ে অল্প লবণ মাখিয়ে রাখতে হবে!

কড়াইতে তেল দিয়ে এতে ২ টা তেজপাতা আর  পেয়াজকুচি দিয়ে  বাদামী করে ভেজে এতে পেয়াজটুকরো দিয়ে ভালো করে বাদামী করে ভেজে এতে একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে অল্প একটু পানি দিয়ে জ্বাল দিতে হবে।

পরে একে একে হলুদ, ধনিয়া,  জিরা গুড়া দিয়ে কষাতে হবে। এতে হাসের মাংস দিয়ে ১০ মিনিট কষাতে হবে,  পরে এতে আলু দিয়ে নেড়ে অল্প আচে ঢাকনা  দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করতে হবে। পরে এতে রসুন টুকরো আর গরম মসলা গুড়া দিয়ে ভালোকরে নেড়ে ৫ মিনিট কষাতে হবে। এখন এতে নারিকেলের দুধ  দিয়ে নেড়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পানি কমে তেল উপরে উঠে আসলে ৫-৬ টা কাচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে,  চুলার জ্বাল বন্ধ করে  দিতে হবে।

 

পরিবেশনঃ

গরম ভাত বা খিচুড়ির সাথে ১০-১২ জনের জন্য   পরিবেশন করুন দারুন স্বাদের এই নারিকেলের দুধে হাসের মাংস!!!        

রেসিপিদাতাঃ

নাম:ফারহানা সুলতানা ইথেন

 

পেশা: চিকিৎসক

সখঃ রান্না করা, বই পড়া,ঘুরে বেড়ানো, 

Similar Posts

  • |

    ভুনা মাংস

    ভুনা মাংস রেসিপি উপকরণ : ১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি, ২. সরিষার তেল ২ টেবিল চামচ, ৩. পেঁয়াজ (বড়) ৬টি, ৪. শাহি জিরা ১ টেবিল চামচ, ৫. আদা বাটা ২ টেবিল চামচ, ৬. রসুন বাটা ২ টেবিল চামচ, ৭. সরিষার দানা ১ টেবিল চামচ, ৮. লবণ স্বাদমতো, ৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,…

  • |

    সাউদার্ন চিকেন      

    সাউদার্ন চিকেন            উপকরণঃ    ১.   চিকেন ( বুকের অংশ হাড় ছাড়া ) ১০ টুকরো ২.   আদা গুড়ো  ১/২  চা চামচ ৩.   রসুন গুড়ো  ১/২  চা চামচ ৪.   সাদা গোল মরিচের গুড়ো  ১/৪ চা চামচ ৫.   লবণ স্বাদমতো ৬.   ডিম  ১টি ৭.   ব্রেড ক্রাম  ৫০ গ্রাম ৮.   সয়াবিন তেল  ৫০০ মিলি   প্রণালীঃ  …

  • |

    ইলিশ কাবাব

    ইলিশ কাবাব রেসিপিঃ  উপকরণঃ ইলিশ মাছ  ১টি পেয়াজ       ২ টি কাচা মরিচ  ৬টি হলুদ  গুড়া   ১ চা চামচ মরিচ গুড়া  ১ চা চামচ লবন      পরিমান মত ধনে পাতা পরিমান মত তেল         ৪ টেবিল চামচ গাজর    ডেকোরেশন এর জন্য  প্রনালিঃ প্রথমে মাছের  আঁশ পরিস্কার করে ধুঁয়ে মাথা আর লেজ আলাদা করে কেটে পানিতে সিদ্ধ দিতে হবে।…

  • |

    বেগুন খাসি

    বেগুন খাসি  রেসিপিঃ  উপকরণ : ১) বেগুন :৫০০গ্রাম ২) পেঁয়াজ কুচি :৩টে,চা ৩)কাঁচামরিচ :৪/৫টি ৪.)মরিচ গুঁড়ো :১চা,চামচ ৫)হলুদ গুঁড়ো :১/২চা,চামচ ৭)লবন :১চা,চামচ ৬)ধনে গুঁড়ো :১/৪চা,চামচ ৮)সরিষার তেল: ২টে,চামচ ৯)ধনেপাতা কুচি: ২টে,চামচ প্রণালী : ১) প্রথমে বেগুন ধুয়ে মাঝ বরাবর কেটে 2টুকরো করে  চাক চাক করে আচর কাটতে হবে ২) কুঁচি কুঁচি চাক করতে হবে ।…

  • |

    ডিমের ভিতর ডিম

     ডিমের ভিতর ডিম উপকরণ: মুরগির ডিম ৭টি মজরেলা চিজ ১টি ( অর্ধেক গ্রেট করা,অর্ধেক স্লাইস) গোলমরিচ গুড়া ১/২ চা চামচ কাচা মরিচ কুচি ৫টি রসুন কুচি ২ কোয়া শুকনা মরিচ গুড়া ১ চা চামচ টমেটো সস ২ টেবিল চামচ তেল ২ টেবিল চামচ ধনেপাতা কুচি ও নুন পরিমাণমতো সাজানোর জন্য গাজর ১টি ও কিছু ধনেপাতা…

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…