রান্না নয়, এবার রুপচর্চা হবে মিষ্টি কুমড়ায়!

নিশ্চয় শিরোনাম দেখে অবাক হয়ে গেছেন। অবাক হওয়ার মতো বিষয় হলে তো অবাক হওয়াটাই স্বাভাবিক। মিষ্টি কুমড়াকে সবজির আওতায় ধরা হয় এবং এটি খুবই পুষ্টিগুন সম্পন্ন একটি সবজি। তাহলে এটি খাদ্য হিসাবে গ্রহনযোগ্য সেটা সবাই জানলেও এটা জানে না যে রুপচর্চায় এর ব্যবহার হয়।

এটি খাদ্য হলেও আপনি এটিকে ব্যবহার করতে পারেন আপনার ‘বিউটি রেসিপি’ এর উপাদান হিসেবে। মিষ্টি কুমড়ার ফেসপ্যাক ত্বক পরিষ্কার করতে খুব ভাল কাজ করে ও শুষ্ক ত্বকে মস্চারাইজারের কাজ করে। এটি ত্বক নরম ও কোমল করে। চলুন দেখে নেওয়া যাক কিছু মিষ্টি কুমড়ার ফেসপ্যাক রেসিপি।

১।মিষ্টি কুমড়া ও ফ্রুটস প্যাক: এই প্যাকটি ত্বক নরম করতে ও পরিষ্কার করতে খুব ভাল কাজ করে। ত্বকে ব্রণের সমস্যা হতে দেয় না।শুষ্ক ত্বকে মস্চারাইজার যোগায়। দেখে নিন রেসিপি।

উপকরণ: ১।মিষ্টি কুমড়া—-ছোট ছোট ২ টুকরা, ২।সবুজ আপেল—-ছোট ছোট ২ টুকরা, ৩।আনারস—ছোট ছোট ২ টুকরা।

প্রণালী: সবুজ আপেল,আনারস,মিষ্টি কুমড়া ভাল করে ব্লেন্ড করে নিন। এই পেস্ট মুখে,গলায় ও ঘাড়ে লাগান। ৪০-৪৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

২।মিষ্টি কুমড়া ও ডিমের প্যাক: এই প্যাকটি ত্বক তেলতেলে করবে,ত্বকের কালো দাগ দূর করবে। ত্বক ফর্সা ও উজ্বল করবে।

উপকরণ: ১।মিষ্টি কুমড়া—-ছোট ৪ টুকরা, ২।ডিম—-১ টা, ৩।চন্দনের তেল—-১ চা চামচ

প্রণালী: মিষ্টি কুমড়া ব্লেন্ডারে ভাল করে পেস্ট করে নিন। একটি বাটিতে ডিম ভেঙ্গে ফেটিয়ে নিন। এর মধ্যে ১ চা চামচ চন্দন তেল দিয়ে আবারো ফেটিয়ে নিন। এবার বেটে রাখা মিষ্টি কুমড়া ডিমের গোলায় দিয়ে মিশিয়ে নিন।মু খে,ঘাড়ে,গলায় লাগিয়ে রাখুন। শুকানোর জন্য ৩০-৩৫ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩।মিষ্টি কুমড়া ও অলিভ অয়েল: এই প্যাকটি ত্বকের শুষ্ক ভাব দূর করবে। শীতে ত্বক ফাটা থেকে রক্ষা করবে। ত্বক উজ্জ্বল হবে। ত্বক ফাঁটবে না। ত্বকে মস্চারাইজারের কাজ করবে। ত্বক নরম ও কোমল হবে।

উপকরণ: ১।মিষ্টি কুমড়া—-ছোট ছোট ১০ টুকরো ২।অলিভ অয়েল—-২ টেবিল চামচ ৩।গোলাপের পাপড়ি—-২ টা গোলাপরর

প্রণালী: গোলাপের পাপড়ি ও মিষ্টি কুমড়া বেটে নিন। এর মধ্যে অলিভ অয়েল মেশান। এই পেস্ট এবার মুখে,ঘাড়ে,গলায়,হাতে ও পায়ে লাগান। এই প্যাকটি গোসলের আগে লাগানো ভাল। তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। এবার শুকানোর জন্য ২ ঘন্টা রেখে দিন। শুকিয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে গোসল করে নিন।

 

Similar Posts

  • সুন্দর ত্বকের জন্য বরফ

    রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা চিন্তায় থাকি ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে। এর পেছনে আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু বেশীরভাগ সময়ই আমাদের এত সময় এবং শ্রম সবই বৃথা যায়। কারণ ত্বকের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া…

  • |

    খুশকি সমস্যায় ভুগছেন ?

    রুপ চর্চার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেকেই চুলের কথা ভুলে যাই। আর এতে অবহেলা অযত্নে চুলে খুশকি জন্মায়। যে কোন পার্টিতে খুশকি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাই জানতে হবে খুশকির হাত থেকে প্রিয় চুল বাঁচানোর উপায়। কেন হয় খুশকি : অনেকেই ভাবেন শীতকালেই চুলে খুশকি হয়। তাই খুশকি নিয়ে ও অনেকের ভাবনা শেষ নেই।…

  • |

    ক্যাস্টর অয়েল

    চুল ঘন করে ক্যাস্টর অয়েল সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল। যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে পরিমাণ…

  • |

    বিয়ের আগে পায়ের যত্ন

    বিয়ে প্রতিটি মেয়ের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি দিন। প্রতিটি মেয়েই চান এই দিনটিতে তাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর লাগুক। তাই এই সময় মুখের পাশাপাশি পায়েরও নিতে হয় একটু বাড়তি যত্ন। সাধারণত মুখের যত্নের জন্য অনেক কিছু করা হলেও হাত-পাকে সবসময় অবহেলাই করা হয়। চিন্তা নেই, এই টিপসগুলো ১০ দিনেই আপনার পা জোড়াকে করে তুলবে…

  • রুপচর্চায় ফলের ব্যবহার

    বাজারে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফল, এমন ফল যা দিয়ে রূপচর্চাও হয়ে যাবে খুব সহজে। ফল খেতে খেতে রূপচর্চার কাজেও কীভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন।   পেঁপে ত্বক কোমল আর উজ্জ্বল করতে পেঁপের ব্যবহার উল্লেখযোগ্য। আধা কাপ পাকা পেঁপে, ৪ টেবিল চামচ নারকেলের দুধ ও সিকি কাপ কর্নফ্লেক্স একটি পাত্রে চটকে মাস্ক তৈরি করে…

  • প্রাকৃতিক উপায়ে রুপচর্চা

    ১। মধুঃ মধু খুবই একটি গুরুত্বপূর্ণ পদার্থ। আপনি দৈনিক মধু ও লেবুর রস একসাথে মিশ্রিত করে ঠোটে লাগালে ঠোটের কালচে দাগ দূর হবে। ২। শশাঃ শশা খাওয়া যেমন উপকারী তেমন রুপচর্চাতেও দারুন উপকারী। দৈনিক শশার রস মুখে মাখলে মুখের উজ্জলতা বৃদ্ধি পাবে। ৩। আলুঃ আলু একটি পরিচিত ও প্রতিদিনের খাবার। সেই আলুকে বেটে চোখের নিচে লাগালে চোখের কালো দাগ চলে যাবে।…

Leave a Reply