রিচ রাইস

উপকরণ : পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মুরগির বুকের মাংস ১ কাপ, ডিম ৩টি, ক্যাপসিকাম কুচি ১ কাপ, গাজর কুচি আধা কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ৩টি, কাঁচামরিচ ৪টি, মাখন ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, আদার রস ১ টেবিল চামচ, লেবুর খোসা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চিমটি, মরিচ গুঁড়া আধা চা চামচ।

 

যেভাবে তৈরি করবেন
১. চাল ধুয়ে পানি ঝরিয়ে চালের দুই গুণ বেশি পানিতে লবণ দিয়ে ফুটিয়ে ঝরঝরে ভাত রান্না করুন।
২. ডিম ২টি সিদ্ধ করে হালকা ভেজে স্লাইস করে কাটুন।
৩. আরো ২টি ডিম লবণ দিয়ে ফেটে ঝুরঝুরে করে ভেজে নিন।
৪. মাংস ছোট করে কেটে আদার রস, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে ভেজে ভেজে রান্না করুন।
৫. গাজর ও ক্যাপসিকাম কুচি লবণ দিয়ে অল্প তেলে আলাদা করে হালকা ভাজুন।
৬. এরপর ছড়ানো প্যানে মাখন দিয়ে পেঁয়াজ ভেজে নিন।
৭. ভাতের সঙ্গে কাঁচামরিচ ও চিনি দিয়ে একটু দমে রাখুন।
৮. লেবুর খোসা কুচি দিয়ে নামান। ভাত ধাপে ধাপে সাজিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • বিন্নি ভাত

    যা লাগবে : বিন্নি ধানের চাল ৫০০ গ্রাম, নারকেল কুরানো এক কাপ, লবণ, পানি পরিমাণমতো। গুড় আধা কাপ।   যেভাবে করবেন : চাল ধুয়ে নিয়ে চাল থেকে এক ইঞ্চি উঁচু পর্যন্ত পানি ও সামান্য লবণ দিয়ে মৃদু আঁচে রান্না করুন। চাল সিদ্ধ হয়ে এলে এবার নেড়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। এবার পাত্রে ঢেলে কুরানো…

  • লেবু ভাত

    উপকরণ : পোলাও চাল ২ কাপ, পানি ২ কাপ, চিনি ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ২ টেবিল চামচ, লেবু পাতা ৬-৭টি, লেবুর খোসা কুড়ানো সামান্য, কাঁচামরিচ ২-৩টি। প্রণালি : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে ঘি দিন। ঘি গরম হলে চাল দিয়ে নেড়ে দিন যাতে দলা পাকিয়ে না যায়। এবার…

  • মালাই ভাত

    উপকরণ : মিনিকেট চাল ৫০০ গ্রাম, কলাই ডাল ১ কাপ, দুধ আড়াই কাপ, টমেটো ১টি, লবণ স্বাদমতো, মিহি আদা কুচি আধা চা চামচ।   যেভাবে তৈরি করবেন ১. আধাসিদ্ধ করে ভাত রান্না করে নিন। ২. ডাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে আধাসিদ্ধ করে দুধ মিশিয়ে পুরো সিদ্ধ করুন। ৩. আদা কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে…

  • লেবু ভাত

    উপকরণ : চাল-আধা কেজি, পানি- পরিমাণমতো, লেবুর রস-১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে চাল ধুয়ে সিদ্ধ দিতে হবে। চাল ফুটে এলে লেবুর রস দিয়ে ভাত রান্না করতে হবে।  

  • টক মিষ্টি ভাত

    উপকরণ : নাজিরশাইল চাল ২৫০ গ্রাম, টমেটো কুচি ৩টি, আদা কুচি আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টমেটো ১ টেবিল চামচ, তেল অল্প, লবণ-চিনি স্বাদমতো।   যেভাবে তৈরি করবেন ১. চাল ধুয়ে ফোটানো গরম পানিতে ৩৫ মিনিট ভিজিয়ে রাখুন। ২. কড়াইয়ে তেল গরম করে আদা কুচির দিন। ৩. এরপর…

  • হায়দ্রাবাদী রাইস

    যা লাগবে : বাসমতি চাল ৫০০ গ্রাম, টকদই ও লেবুর রস এক টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা-চামচ, গরম মশলা চার-পাঁচ টুকরা, শাহজিরা আধা চা-চমচ, সিরকা দুই টেবিল-চামচ, ঘি কোয়ার্টার কাপ, পেঁয়াজকুচি আধাকাপ, জাফরান সামান্য, দুধ দুই টেবিল-চামচ, কাঁচা মরিচ, ডিম সিদ্ধ একটা, গুঁড়া মরিচ এক চা-চামচ।   যেভাবে করবেন : চাল ধুয়ে…