রুপচর্চায় ফলের ব্যবহার

বাজারে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফল, এমন ফল যা দিয়ে রূপচর্চাও হয়ে যাবে খুব সহজে। ফল খেতে খেতে রূপচর্চার কাজেও কীভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন।

 

পেঁপে

ত্বক কোমল আর উজ্জ্বল করতে পেঁপের ব্যবহার উল্লেখযোগ্য। আধা কাপ পাকা পেঁপে, ৪ টেবিল চামচ নারকেলের দুধ ও সিকি কাপ কর্নফ্লেক্স একটি পাত্রে চটকে মাস্ক তৈরি করে নিন। হাত, মুখ গলায় পাঁচ মিনিট মালিশ করলে উপকার পাবেন। এ ছাড়া আধা কাপ পাকা পেঁপে, ৪ টেবিল চামচ কমলার রস, ৪ টেবিল চামচ গাজরের রস ও ১ চা-চামচ মধু একসঙ্গে মিশিয়েও মাস্ক তৈরি করা যায়।

ডাব

চুলের জন্য নারকেল আর ত্বকের জন্য কচি ডাব উপকারী। প্রতিদিন দুটো ডাবের পানি পান করলে ত্বকের নমনীয়তা বাড়ে। সেই সঙ্গে কচি ডাবের পানিতে মুখের দাগও দূর হয়ে যায়। প্রতিদিন ডাবের পানিতে মুখ ধুলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

আপেল

মুখের চামড়ায় ভাঁজ পড়া ও ছোপ ছোপ দাগ পড়ার সমস্যা সমাধানে আপেল খুব কার্যকরী একটি ফল। শুষ্ক ত্বকের জন্য অর্ধেকটি আপেল বেটে তাতে আধা চামচ লেবুর রস, সামান্য শসার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ধুয়ে ফেলুন

আনারস

আনারস ত্বকের মৃত কোষ, ধুলাবালি ও তেল সহজেই দূর করে দেয়। আনারস, লেবু ও কমলার রস একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে অল্প ময়দা মিশিয়ে মুখে গলায় লাগালে ত্বক ভালো পরিষ্কার হয়। সে ক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। নয়তো ত্বক শুষ্ক হয়ে যাবে।

কলা

কলা এমন একটি ফল, যা আপনি সারা বছরই পাবেন। পাকা কলা, টক দই, জলপাই তেল, মধু একত্রে মিশিয়ে মাথার ত্বকে ও চুলে লাগিয়ে শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুল ঝরঝরে মসৃণ হবে। মুখের কালো দাগ দূর করতে পাকা কলা ব্যবহার করতে পারেন।

 ড্রাগন ফল

অর্ধেকটা ড্রাগন ফল থেকে শাঁস বের করে চটকে মিহি করে নিন। এক টেবিল চামচ টক দই মেশান। এই প্যাক মুখে আর গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। হালকা গরম জলে ধুয়ে নিন। সপ্তাহে একবার করে মাস দুই করলে ত্বকে টানটান ভাব চলে আসতে শুরু করবে।

ব্রণের সমস্যা দূর করতে একটা ড্রাগন ফলের চার ভাগের এক ভাগ নিয়ে শাঁস বের করে ভালোভাবে চটকে পেস্ট করে নিতে হবে। পরিষ্কার তুলায় করে পরিমাণমতো পেস্ট নিয়ে ব্রণের ওপরে লাগান। একাধিক ব্রণ থাকলে আলাদা আলাদা তুলা ব্যবহার করবেন, যাতে ছত্রাকের সংক্রমণ না হয়। ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুখ মুছবেন না, জলটা প্রাকৃতিক হাওয়ায় শুকিয়ে যেতে দিন।

রোদের পোড়া ভাব দূর করতে চার ভাগের এক ভাগ ড্রাগন ফলের শাঁস বের করে চটকে নিন। ভিটামিন–ই ক্যাপসুল কেটে ভেতরের তরলটা মিশিয়ে দিন। মুখে লাগানোর পর আধা ঘণ্টা রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। মুখ মুছবেন না, খোলা হাওয়ায় শুকিয়ে নিন।

 

Similar Posts

  • |

    এই শীতে ত্বকের যত্নে বেসন

    রান্না ঘরের থাকা খাবারের উপাদানের মধ্যে বেসন খুবই পরিচিত। তবে খাবারের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও এর রয়েছে দারুণ কার্যকরী গুণাগুণ। প্রাকৃতিক উপাদান হওয়ায় এর নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। চলুন জেনে নেয়া যাক রূপচর্চায় বেসনের উপকারিতা। তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। এছাড়া ধুলাবালি জমে লোমকূপ আটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। তাই তেলতেলে ত্বকের চাই নিয়মিত যত্ন। বেসনের…

  • শীতে ঠোটের দরকার বিশেষ যত্ন

    শীত মানেই ঠোঁট ফাটা সমস্যা। শীতকাল আসলেই সারাক্ষণ ঠোঁটটা শুকনো হয়ে যায়। বারবার লিপজেল জাতীয় কিছু ব্যবহার করতে হয়। এগুলি আমাদের ঠোঁটকে সাময়িক স্বস্তি দেয় ঠিকই। কিন্তু স্থায়ী স্বস্তি দেয় না। অথচ শীতকালের এই শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বহু উপায় বাড়িতেই রয়েছে। শীতে ঠোঁটে টান টান বোধ হয় সবার আগে। সতর্ক না হলে…

  • |

    চুলচেরা চুলের সাজ

    নানা আয়োজনে চলছে ঈদের প্রস্তুতি। সময় ও পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের সাজটাও ভেবে রাখতে পারেন। ঈদে চুলের সাজ কেমন হতে পারে, হাল ফ্যাশনে চুলের কেমন ধরন চলছে—এমন নানান বিষয়ে জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সকালের স্নিগ্ধতায় সকালের সাজে সতেজ ভাব রাখুন। গোসলের পর ব্লো ড্রাই করে নিতে পারেন। যেকোনো বয়সের নারী এ সময়টাতে…

  • শরীরের যত্ন নেওয়া টিপস

    নিজের শরীরের যত্ন নেওয়ার  ইচ্ছা কার না থাকে। শুধু সময়ের অভাবে কেউ যত্ন নিতে পারে আবার কেউ বা ঠিক মত যত্ন নিতে পারে না। এই ব্যস্ত জীবনে সংসার, কাজ,চাকুরী, লেখাপড়া ইত্যাদি অগনিত ঝামেলা শেষে দেখা যায় নিজের যত্ন নেওয়ার মতো সময় বের করা হয় না অনেকের । আমরা অনেকেই মনে করি শরীরের যত্ন বললেই আমরা…

  • |

    বিয়ের আগে পায়ের যত্ন

    বিয়ে প্রতিটি মেয়ের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি দিন। প্রতিটি মেয়েই চান এই দিনটিতে তাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর লাগুক। তাই এই সময় মুখের পাশাপাশি পায়েরও নিতে হয় একটু বাড়তি যত্ন। সাধারণত মুখের যত্নের জন্য অনেক কিছু করা হলেও হাত-পাকে সবসময় অবহেলাই করা হয়। চিন্তা নেই, এই টিপসগুলো ১০ দিনেই আপনার পা জোড়াকে করে তুলবে…

  • ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা

    ত্বকের সুরক্ষা ও চুলের নানান ধরণের সমস্যা সমাধানের অন্যতম কার্যকরী একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার জেল রুক্ষ, শুষ্ক, তৈলাক্ত সকল ধরনের ত্বকের সুরক্ষায় কাজ করে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার নিয়মঃ বাসায় অ্যালোভেরা পাতা থেকে খুব সহজেই জেল বের করে নিতে পারেন। প্রতিবার তাজা…

Leave a Reply