সবজির বিরিয়ানি

শীতের সময় বাজারে নতুন নতুন সবজি ওঠে । আর এই সব সতেজ সবজি দেখলেই খেতে ইচ্ছে করে । আপনি যে কোনও বিরিয়ানি ভক্তকে  যদি বলেন ‘সবজি বিরিয়ানি’ খাবেন কিনা, তিনি চট করে বলতে পারেন সবজি বিরিয়ানি আবার হয় না কি ! গরু-খাসি-মুরগি ছাড়া আবার বিরিয়ানি হয় হয়? এ যুক্তি মানলে তাদের কি হবে যারা কোন রকম মাংস খান না। তাই ওসব কথায় না ভেবে  বরং জেনে নিই সবজি দিয়ে  বিরিয়ানির রেসিপিটা।

উপকরণ

জিরা ১ চা চামচ

  • টকদই হাফ কাপ
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা-রসুন কুচি ১-২ টেবিল চামচ
  • ফুলকপি ১ কাপ
  • বিনস ১/৪ কাপ
  • গাজর কুচি ১ কাপ
  • আলু ১ কাপ
  • বরবটি হাফ কাপ
  • মটরশুঁটি হাফ কাপ
  • পুদিনা পাতা কুচি ১/৪ কাপ
  • ধনেপাতা কুচি ১/৪ কাপ
  • তেল পরিমাণমতো
  • লবণ পরিমাণমতো
  • পানি পরিমাণমতো
  • পোলাও চাল ২ কাপ
  • লবঙ্গ ৩- ৪টি
  • দারুচিনি ১- ২টি
  • তেজপাতা ১-২ টি
  • গোলমরিচ ৫-৬ টি
  • মরিচের গুঁড়ো ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো ১ টেবিল চামচ
  • বিরিয়ানি মশলা ১- ২ টেবিল চামচ

 

 

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে সবজি বিরিয়ানি তৈরির শুরুতে পোলাও চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে।  তারপর  ২৫-৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। ৩০ মিনিট হয়ে গেলে চালের পানি ফেলে দিতে হবে। এবার  প্রেসার কুকারে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে। এরপর  তেল গরম হয়ে আসলে গোলমরিচ, লবঙ্গ, জিরা, তেজপাতা, এলাচ একে একে সব দিয়ে দিতে হবে।

এরপর তা কিছু সময় ধরে নাড়তে হবে। এবার  এতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কিছুটা বাদামী আকার চলে আসলে তাতে আদার বাটা, রসুন বাটা, পুদিনা পাতা এবং ধনেপাতা কুচি দিয়ে অল্প সময়  রান্না করতে হবে। এবার  এতে গাজর,বরবটি, মটরশুঁটি  ফুলকপি, আলু, বিনস দিয়ে দিতে হবে।

তারপর  সবজি রান্না হয়ে এলে তাতে বিরিয়ানি মশলা লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো ও টকদই দিয়ে ৪-৫ মিনিট রান্না করতে হবে। এবার  তাতে চাল দিয়ে মশলার সাথে ৫ মিনিট নাড়তে হবে। তারপর ২ কাপ পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে রাখতে হবে। প্রেসার কুকার শব্দ করলেই চুলা বন্ধ করে দিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে  সবজির বিরিয়ানি।

 

Similar Posts

  • |

    খাসির মাংসের কোর্মা বিরিয়ানি

    উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা…

  • | |

    ঝাল বিফ বিরিয়ানি

    উপকরণ : কালিজিরা, কাটারিভোগ বা বাসমতি চাল আধা কেজি, গরুর সিনা বা রানের মাংস এক কেজি, তেল সোয়া কাপ, পেঁয়াজ স্লাইস ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ; হলুদ, মরিচ, জিরা, ধনে ১ চা চামচ করে; এলাচ, দারুচিনি, লবঙ্গ ২টি করে; গোলমরিচ বাটা আধা চা চামচ, তেজপাতা ২টি, জয়ত্রী বাটা…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা…

  • নুরজাহান বিরিয়ানি

    উপকরণ : মুরগি দেড় কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, আদা বাটা ৬ চা চামচ, রসুন বাটা ৬ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো, শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, হলুদ বাটা আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, পোলাওর চাল ১ কেজি, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি…

  • কাচ্চি বিরিয়ানি

    উপকরণ : খাসির মাংস হাড়সহ ২ কেজি, বাসমতি চাল ১ কেজি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১০ টেবিল চামচ, শাহি জিরা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ৫ টেবিল চামচ, পাউডার দুধ ১০০ গ্রাম, ঘি আধা কেজি, কালো এলাচ ১০ পিস, ত্রিফল ১০ পিস, জায়ফল অর্ধেক, জয়ত্রী ৫ পিস, দারুচিনি ৫ পিস, তেজপাতা…

  • |

    চিকেন বিরিয়ানী

    চিকেন বিরিয়ানী রেসিপি: উপকরন: পোলাও এর চাউল-১/২কেজি  মুরগীর মাংস-৩কেজি এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য) আদা বাটা-৩টে,চামচ রসুন বাটা-৩টে,চামচ পেয়াজঁ কুচি-২১/২কাপ কাচাঁ -মরিচ-৮টা মরিচ গুড়া-২টে,চামচ ধনিয়াগুড়া-১টে,চামচ ঝিরা গুড়া-১চা,চামচ রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ দারুচিনিগুড়া-১/২চা,চামচ এলাচগুড়া-১/২চা,চামচ টক দই-১/২কাপ লবণ-পরিমানমতো তেল-পরিমানমতো বাটার-২০ গ্রাম গরম পানি-৩কেজি প্রস্তুত প্রনালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী…

Leave a Reply