আখনি বিরিয়ানি

উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, টকদই ২ কাপ, লবণ ও গরম পানি পরিমাণমতো।
উপকরণ-২ : মুখ চেরা এলাচি ১০টি, দারুচিনি (২ ইঞ্চি) ৪ টুকরা, লবঙ্গ ১০টি, জায়ফল ১টি, জয়ত্রী ২ টেবিল চামচ, শাহি জিরা ২ চা চামচ, কেওড়া ২ টেবিল চামচ ও গোলাপজল ২ টেবিল চামচ।

 

প্রণালি : চাল ও মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। গরম পানি ছাড়া মাংসে ১ নম্বর উপকরণের মসলা, তেল ও ঘি মেখে চুলায় বসাতে হবে। মাঝারি আঁচে মাংস রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। সেদ্ধ হলে চাল মাংসে ঢেলে দিয়ে পাঁচ মিনিট কষাতে হবে। এবার পরিমাণমতো গরম পানি দিতে হবে। অন্য দিকে উপকরণ–২–এর মসলা তাওয়ায় ভেজে গুঁড়া করে নিতে হবে। চাল ও মাংসের পানি শুকিয়ে এলে গুঁড়া মসলা দিয়ে দমে বসাতে হবে। চাল ফুটে উঠলে কেওড়া ও গোলাপজল দিতে হবে। কিছুক্ষণ দমে দিয়ে নামিয়ে নিতে হবে। বড় পাত্রে আখনি বিরিয়ানি নিয়ে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি

    বিরিয়ানি নাম শুনলেই জিবে পানি  চলে আসে। আশেপাশে গন্ধ শুনলেই ইচ্ছে করে খেতে । বিরিয়ানি সব  মানুষের অনেক প্রিয়। বাঙালি রা  তো বিরিয়ানি বলতে অজ্ঞান। এমন কোন মানুষ নেই যে কিনা বিরিয়ানি পছন্দ করে না। আর যদি সেটা কাচ্চি বিরিয়ানি হয় তাহলে তো কোন  কথায় নেই। আমরা বাসায় বিরিয়ানি রান্না করা টা খুব ঝামেলা মনে করি…

  • কাচ্চি বিরিয়ানি

    উপকরণ : ‘ক’ গ্রুপ : খাসির মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ বাটা হাফ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ধনে বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ২ চা চামচ। ‘খ’ গ্রুপ : পোলাওয়ের চাল হাফ কেজি,…

  • বিফ কোপ্তা বিরিয়ানি

    উপকরণ : বিফ কিমার জন্য : বিফ কিমা ৮০০ গ্রাম, ডিম ১টি, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া হাফ চামচ, গোল মরিচ গুঁড়া ২ চিমটি, আটা-রসুন পেস্ট হাফ চামচ, লবণ ও মরিচ গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস ৩ টেবিল চামচ। পোলাওর জন্য : বাসমতী চাল ৪০০ গ্রাম, স্লাইস পেঁয়াজ ১০০ গ্রাম, দারুচিনি ৫…

  • |

    আখনি বিরিয়ানি

    উপকরণ : মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা…

  • |

    মুগডালের বিরিয়ানি

    উপকরণ : গরুর মাংস দুই কেজি, পোলাওর চাল এক কেজি, মুগডাল আধা কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, আদা বাটা দুই টেবিল-চামচ, রসুন বাটা এক টেবিল-চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, দারুচিনি সাত-আট টুকরা, এলাচ ছয়-সাতটি, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো, চিনি আধা টেবিল-চামচ, তেজপাতা চার-পাঁচটি ও টকদই পৌনে…

  • নওয়াবি বিরিয়ানি

    উপকরণ : বাসমতি চাল ১ কেজি, খাসির মাংস (ছোট টুকরো করে কাটা) ২ কেজি, পেঁয়াজ কুঁচি ৭টি, আদা রসুন বাটা ২ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ৫টি, দারুচিনি ৩ টুকরো, দই ২ কাপ (ফেটানো), এলাচ ৫টি, গোল মরিচ ৮টি, লবঙ্গ ৮টি, শাহীজিরা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ,…