|

সবজি-মাংসের বাহারি পোলাও

উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু আধা কাপ, পটোল আধা কাপ, চাল পৌনে ১ কেজি।

 


প্রস্তুত প্রণালি : মাংস ছোট ছোট টুকরা করে নিতে হবে। প্যানে তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাংস রান্না করতে হবে। সব সবজি আলাদা আলাদা তেলে ভেজে তুলতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা দিয়ে চাল কষাতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে। যখন ফুটে আসবে তখন সব সবজি ও মাংস মিশিয়ে দিতে হবে। এরপর গোলমরিচ ছিটিয়ে দিয়ে দমে দিতে হবে। রান্না শেষ হলে ঘি ছিটিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • রাবড়্রি

    উপকরণ : দুধ ৫ কেজি, চিনি ১৫০ গ্রাম, পেস্তা বাদাম ১০ গ্রাম (ডেকোরেশনের জন্য)।   প্রস্তুত প্রণালি : দুধ জাল দেওয়ার পর উপরিভাগে যে সর জমবে তা আসতে আসতে সাইড করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একটি বোলে ঢেলে পেস্তা বাদাম কুচি কুচি করে ওপরে ছিটিয়ে ঠাণ্ডা করুন এবং পরিবেশন…

  • |

    বিফ ছেঁচা কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • | |

    গরুর মাংসের আচারি কষা

    গরুর মাংসের আচারি কষা রেসিপিঃ উপকরন : গরুর  মাংস ১ কেজি সরিষার তেল -১ কাপ লবণ-স্বাদমত হলুদের গুড়া- ১ চা চামচ মরিচ গুড়া-  ২ টেবিল চামচ ধনে গুড়া  -২ টেবিল চামচ আদা বাটা-, রসুন বাটা  -২ টেবিল চামচ জিড়া বাটা   – ২ টেবিল চামচ আচারি মসলা _ শুকনা মরিচ, তেজপাতা-, পাঁচ ফোরন, ধনে, জিড়া, সরষে,…

  • বিফ শিক কাবাব

    উপকরণ : হাড্ডি ছাড়া গরুর মাংস কিউব করে নিতে হবে ১ কেজি, নারিকেল পাউডার ২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, শুকনা মেথিপাতা ১ টেবিল চামচ, গরুর চর্বি ২০০ গ্রাম, পুদিনা পাতা ৫০ গ্রাম, ধনেপাতা ৫০ গ্রাম, কাঁচামরিচ…

  • |

    শীতের সবজিতে বিফ কারি

    শীতের সবজিতে বিফ কারি রেসিপিঃ উপকরনঃ গরু কিউব করে কাটা ১ কেজি পিয়াজ কিউব করে কাটা ২কাপ টমেটো কিউব করে কাটা দেড় কাপ ফুলকপি ১ কাপ বাঁধাকপি ১ কাপ সিম ১ কাপ গাজর ১ কাপ বেগুন বড় ১ টা কাঁচামরিচ ৮ টা আদা বাটা ১ টেবিল চামচ রশুন বাটা ১ টেবিল চামচ জিরা গুড়া ১…