chuijhal-recipe চুইঝাল @chuijhal.com

চুই ঝাল নিয়ে আরও কিছু অজানা তথ্য

চুই বাংলাদেশের একটি অপ্রচলিত মশলা জাতীয় ফসল। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, নড়াইল এসব জেলার চাষিদের কাছে এটি একটি অর্থকরী সমাদৃত মশলা।
মাংস ও মাছ রান্নায় মশলা হিসেবে এর জুড়ি নেই। এটি অত্যান্ত – মুখরোচক, শে¬ষানাশক, গায়ে ব্যথা উপশমে অব্যর্থ এবং হজমীকারক হিসেবে বেশ সহায়ক।
পরিচিতি :
চুই লতা জাতীয় গাছ। এর কাণ্ড ধূসর এবং পাতা পান পাতার মত সবুজ রঙয়ের। এর কাণ্ডটিই মশলা হিসেবে ব্যবহৃত হয়। চুই সাধারণত দুই প্রকার। একটির কাণ্ড আকারে বেশ মোটা (২০ থেকে ২৫ সেঃ মিঃ), অন্যটির কাণ্ড চিকন, (আকারে ২.৫ থেকে ৫.০ সেঃ মিঃ)। চুই গাছ ৮ থেকে ১০ মিটার পর্যš- লম্বা হয়।
উৎপাদন পদ্ধতি :
জমি ও মাটির প্রকৃতি : দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি এবং পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত ও ছায়াময় উঁচু জমিতে সাধারণত চুই চাষ করা হয়।
রোপণের সময় : বৈশাখ-জ্যৈষ্ঠ (এপ্রিল-মে) এবং আশ্বিন-কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস।
বীজ: কাটিং পদ্ধতিতে এর কাণ্ড বা শাখা ৫০ থেকে ৭৫ সেঃ মিঃ লম্বা করে কেটে সরাসরি মাটিতে রোপণ করা হয়। স্থানীয়ভাবে কাটিং বা শাখাকে পোড় বলা হয়। একটি পোড়ে কমপক্ষে ৪/৫ টি পর্বসন্ধি থাকে।
সার প্রয়োগ : চুই চাষে চাষিরা সাধারণত কোন রাসায়নিক সার ব্যবহার করে না। পোড় বা শাখা রোপণের পূর্বে গর্তে পচা আবর্জনা বা ছাই ব্যবহার করে। শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা করতে হয়।

বাউনি দেওয়া : আম, জাম, সুপারি, নারিকেল ও কাফলা (জিয়ল) গাছ বাউনি হিসেবে চুই চাষের জন্য ব্যবহৃত হয়। বাউনি না দিলেও মাটিতে বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে বর্ষা মৌসুমে গাছের ক্ষতি হয়। কৃষকদের মতে আম ও কাফলা গাছে চাষকৃত চুই খুব সুস্বাদু হয়।
ফসল সংগ্রহ : চুই রোপণের ১ বছরের মাথায় খাওয়ার উপযোগী হয়। তবে ভাল ফলনের জন্য ৫/৬ বছরের গাছই উত্তম।
ফলন : হেক্টর প্রতি প্রায় ২.০ থেকে ২.৫ মেঃ টন ফলন পাওয়া যায়। ৫/৬ বছরের একটি গাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ কেজি পর্যš- ফলন পাওয়া যায়।
ব্যবহার : কাণ্ড খাওয়ার জন্য ব্যবহৃত হয়। বড় বড় মাছ বা যে কোন মাংসের সাথে খাওয়া যায়। আঁশযুক্ত নরম কাণ্ডের স্বাদ ঝাল। কাঁচা কাণ্ডও অনেকে লবণ দিয়ে খেয়ে থাকেন।
আধুনিক পদ্ধতিতে চুই ফসল চাষ করলে কৃষকের দারিদ্র্যবিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে এটি বিশেষ অবদান রাখতে পারে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের কাছে এটি একটি অর্থকরী ফসল হিসেবে পরিগণিত।

টেস্ট করতে অর্ডার করতে পারেন

chuijhal-recipe চুইঝাল @chuijhal.com

Similar Posts

  • |

    কলিজা ভুনা- চুই ঝাল

    কলিজা ভুনা- চুই ঝাল উপকরণ : গরুর কলিজা -২০০ গ্রাম টমেটো -১ টি মাঝারি ( ছোট কিউব করে কাটা) পেঁয়াজ -১ টি বড় (কুচানো) হলুদের গুঁড়া- ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ চুই ঝালঃ ৪ টুকরো Chui Jhal – চুই ঝাল আদা বাটা -১ চা চামচ রসুন বাটা-১ চা চামচ জিরার গুঁড়া…

  • Haleem(হালিম) – চুই ঝাল

    Haleem(হালিম) – চুই ঝাল ইফতারিতে হালিম এর জনপ্রিয়তা আর কাউকে বলতে হবে না। হালিম কে আরও মুখরোচক করে তুলতে চুই ঝাল দিয়ে হালিম করতে পারেন। উপকরনঃ গরুর মাংস ( ছোট করে কাটা)- ১ কেজি চাল- ১ কাপ মুগ ডাল- ১/২ কাপ চনার ডাল- ১/২ কাপ মশুরের ডাল- ১/২ কাপ মটরের ডাল- ১/২ কাপ পেঁয়াজ কুচি-…

  • চুইঝাল কি কেন খাবেন?

    চুইঝাল কি চুইঝাল গাছ দেখতে অনেক টা পানের লতার মতো। পাতা লম্বা ও পুরু হয়ে থাকে । পাতায় কোন প্রকার ঝাল নেই। কিন্তু এর কাণ্ড বা লতা ডাঁটার মতো কেটে ছোট টুকরো করে মাছ-মাংস সাথে রান্না করে খাওয়া যায়। রান্নার পর এই টুকরো গুলো চুষে বা চিবিয়ে খাওয়া যায়। আজ জানবো চুইঝাল কি, কেন খাবেন,...
  • |

    চুইঝালে গরুর মাংস

      চুইঝাল একধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষেরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। তবে চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে।পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়। জেনে নেন কীভাবে রান্না করবেন চুইঝালে…

  • | |

    চুই ঝালে গরুর মাংস

    চুই ঝালে গরুর মাংসঃ উপকরণ : গরুর মাংস ২ কেজি, চুইঝাল ( Chui Jhal – চুই ঝাল ) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ…

  • |

    চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা

    শবে বরাতে রুটি আর সাথে অনেক রকমের হালুয়া তো খাওয়া হয় , মিষ্টির সাথে যদি ঝাল কোন স্পেশাল আইটেম থাকে তাহলে  খাওয়া টা আরও জমে যায় ,তাই আজকে একটি মজাদার  রেসিপি চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা দেওয়া হল- চুইঝাল দিয়ে গরুর মাংসের কালা ভুনা   গরুর মাংসের কালা ভুনা রান্নার কথা না বললেই নয়…