|

স্বসাদু এবং মজাদার পেয়াজের চাটনি

চাটনি নাম টা শুনলেই জিভে পানি চলে আসে। তা যে চাটনি ই হক না কেন। অনেক রকম চাটনি আমরা খেয়ে থাকি। কিন্তু কখনও পেয়াজের চাটনি খেয়েছেন কি? জী হ্যাঁ- আজ আমরা দেখব স্বুসাদু ও মজাদার পেয়াজের চাটনির রেসিপি।

উপকরনঃ

  • বড় পেঁয়াজ- ২ টি
  • কাজু বাদাম- ১/২ কাপ
  • টমেটো- ১ টি কুচি করা
  • শুকনো মরিচ- ঝাল যে যেমন খেতে পছন্দ করে
  • রসুন কুচি- ১ টেবিল চামচ
  • সরিষা গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদ মত
  • সরিষার তেল- ২ টেবিল চামচ
  • চাট মসলা- ১ চা চামচ
  • সাদা তিল- ১ চা চামচ
  • তেঁতুল ক্বাথ- ২ চা চামচ
  • ধনিয়া পাতা- ১/২ কাপ

প্রণালীঃ

প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ৪ ভাগ করে নিন।

একটি কড়াইতে তেল দিয়ে এতেধনিয়া পাতা বাদে সব উপকরণ দিয়ে দিন।

পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন।এবার নামিয়ে নিন।

একটু ঠাণ্ডা হলে ব্লেন্ডারে দিয়ে দিন এবং ধনিয়া পাতা দিন।

ভালো ভাবে মিক্স করে পরিবেশন করুন।

গরম ভাতের সাথে পরিবেশন করুন পেয়াজের চাটনি।

Similar Posts

  • মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

    আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. রুই…

  • মজাদার ইলিশ পোলাও

    বাঙালিদের প্রথম পছন্দ ইলিশ মাছ। ইলিশের নাম শুনলে কার না জিভে জল চলে আসে! আর ভোজন রসিক বাঙালির পাতে এমন সময় ইলিশ না থাকলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু। তেমনই একটি মজাদার খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার রেসিপি উপকরণ : পোলাও এর চাল ৫০০ গ্রাম, ইলিশ…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…

  • এই আবহাওয়ায় সুস্বাদু আচারি খিচুড়ি,

    বাইরে ঝুম বৃষ্টি ঝরছে। এই সময়টা যেন খিচুড়ি না হলেই নয়। বৃষ্টির সঙ্গে খিচুড়ির প্রেমটা যেন অনেক পুরনো। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তো বৃষ্টি দিনে বাসায় খিচুড়ি নেই এটা যেন বড়ই বেমানান। তাই এই বৃষ্টি বিলাসে আচারি খিচুড়ি হলে দিনটা যাবে অন্যরকম। আচারি খিচুড়িতে যা যা প্রয়োজন- গরু/খাসি/মুরগি মাংস- ২ কেজি পোলাওয়ের চাল- ৪ কাপ…

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…

  • মজাদার দই পুডিং এর রেসিপি

    পরিবারের সবার পুষ্টির চাহিদা পূরণ করবে এই রেসেপি। সেই সঙ্গে অতিথি আপ্যায়নে এই রেসেপি জটপট তৈরি করা যায়। চলুন শিখে নিই মজাদার দই পুডিংয়ের প্রস্তুতপ্রণালি। উপকরণ ডিম ৪টি, গুঁড়াদুধ ৪ টেবিল চামচ, দই ১ কাপ, চিনি ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এলাচ ২টি, ঘি ১ চামচ, দারুচিনি ১ টুকরা, পানি ১/২ কাপ। প্রস্তুতপ্রণালি প্রথমে…