হাঁসের আখনি পোলাও

উপকরণ:
ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ।

খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ১ কাপ, মাওয়া (গুঁড়া করা) ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ১ টেবিল-চামচ, বাদামকুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৫-৬টি, লবণ স্বাদমতো, সেদ্ধ ডিম ২টি।
গ. আখনি করা পানির জন্য: পানি দেড় লিটার, হাঁসের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা-চামচ, লবঙ্গ ৭-৮টি, এলাচ থেঁতো করা ৪-৫টি, গোলমরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারচিনি ২টি।

 

 

 

প্রণালি: হাঁসের মাংস পরিষ্কার করে কেটে ও ধুয়ে দই এবং বাটা সব মসলা মেখে ১ ঘণ্টা রাখুন। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে মাখানো হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং মাংস অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। অন্য আরেকটি সসপ্যানে আখনির পানির সব উপকরণ দিয়ে একসঙ্গে জ্বাল দিতে হবে। পানি কমে দেড় লিটার থেকে ১ লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে।
চাল ধুয়ে পানি ঝরাতে হবে। হাঁসের মাংস রান্না করা সসপ্যানে দিন। তাতে আখনি করা ১ লিটার পানি দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে। যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদামকুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে মাওয়া, রান্না করা হাঁসের মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখতে হবে। সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় হাঁসের আখনি পোলাও।

Similar Posts

  • চিড়ার পোলাও

    উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে আলু…

  • চিড়ার পোলাও!

    মাঝে মাঝে ইচ্ছে করে অন্যরকম কিছু রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে। ভিন্ন স্বাদের মজার কোনো খাবার রেঁধে চমক দিতে চাইলে রাঁধতে পারেন চিড়ার পোলাও। চলুন জেনে নেই চিড়ার পোলাওয়ের সহজ রেসিপি।   উপকরণ:   চিড়া -দেড় কাপ চিকেন ব্রেস্ট -১টি ( জুলিয়ান কাট বা ছোট কুচি  ) ফেটানো ডিম -২ টি ( ঝুরি করে…

  • কবুতরের পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, কবুতর ৬টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, জায়ফল-জয়ত্রী গুঁড়া…

  • |

    চিংড়ি পোলাও

     চিংড়ি পোলাও রেসিপিঃ উপকরনঃ পোলাও চাল ৫০০গ্রাম চিংড়ি মাছ ৫০০গ্রাম পিঁয়াজ কুঁচি ১০০গ্রাম কাঁচামরিচ ৫/৬টি নারকেলের দুধ ১ কাপ মটরশুটি ১কাপ আদা বাটা আধা চা চামচ লবন স্বাদমত তেল আন্দাজমত ঘি পছন্দ অনুযায়ী প্রণালীঃ মাছ খোশা ছাড়িয়ে ধুঁয়ে হলুদ,লবন মেখে হালকা ভেঁজে নিতে হবে,এবার কড়াইতে তেল দিয়ে এতে পিয়াজ ভাজতে হবে তারপর  এতে চাল ছেড়ে…

  • চিংড়ি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি মাঝারি আকারের আধা কেজি, দুধ ২ কাপ, নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে, কাঁচা মরিচ ৫-৬টি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।       প্রণালি : প্রথমে পেঁয়াজের কুচি সামান্য…

  • বিন্দি পোলাও

    উপকরণ : পোলাওর চাল ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ, দারুচিনি, লবঙ্গ ৪/৫টি, মাংসের কিমা ৩০০ গ্রাম, তেল ১ কাপ, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ।     প্রস্তুত প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও…