হাজীর বিরিয়ানি

রেসিপিটি দিয়েছেন হাজির বিরিয়ানির এখনকার পরিচালক হাজি মোহাম্মদ শাহেদ হোসেন

উপকরণ : খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ ২৫০ গ্রাম, তেল ৩ কেজি, তেজপাতা কয়েকটা।

 

প্রণালি : রান্নার জন্য বড় পাত্র নির্বাচন করুন। মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে নিন। চাল ভিজিয়ে রাখুন। রান্নার পাত্রে তেল ঢেলে গরম করে নিন। এবার মোট পেঁয়াজ কুচির তিন ভাগের এক ভাগ তেলে দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন। মসলা নাড়তে নাড়তে অনেকটা বুন্দিয়ার মতো দানা হয়ে এলে বাকি পেঁয়াজ দিয়ে আবার নাড়ুন। এবার মাংস ঢেলে দিন। সেই সঙ্গে টক দই, দুধ, এলাচি, দারুচিনি, মরিচ, কাঠবাদাম, তেজপাতা, লবণ দিয়ে দিয়ে দিন। এই সময়ে মাংসটা ভালো করে নাড়তে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে। এবার মাংসের পাত্রে পর্যাপ্ত পানি দিতে হবে। প্রতি গ্লাস চালের জন্য চার গ্লাস পানি হিসেব করে নিলেই চলবে। পানিটা ফুটে এলে ভিজিয়ে রাখার পর নরম হয়ে আসা চাল দিয়ে দিন। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে পুরো চালটা উল্টেপাল্টে দিন। তারপর আবার দমে দিয়ে রাখুন। আধঘণ্টা পর চাল ফুটে গেলে নামিয়ে পরিবেশন করতে পারেন।

Similar Posts

  • আখনি বিরিয়ানি

    উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা…

  • গোসতের দম বিরিয়ানি

    উপকরণ : খাসির মাংস ১ কিলোগ্রাম (২ ইঞ্চি টুকরো করে কেটে নিন), বাসমতি চাল ২ কাপ, আদা ৪ টুকরা, রসুন কোয়া ২০টা, দই ২ কাপ, কাঁচা মরিচ কুচি ২টা, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ ৪টি (কুচি করে ভেজে নিন), লবঙ্গ ৬টা, দারুচিনি ১ টুকরা, কাঁচা এলাচ ৫টি,…

  • ঢাকাই বিরিয়ানি

    উপকরণ : ১. খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, মিষ্টিদই সিকি কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, শাহি জিরাবাটা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, আলুবোখারা ৮টি, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রি…

  • নুরজাহান বিরিয়ানি

    উপকরণ : মুরগি দেড় কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, আদা বাটা ৬ চা চামচ, রসুন বাটা ৬ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো, শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, হলুদ বাটা আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, পোলাওর চাল ১ কেজি, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি…

  • |

    আফগানি বিরিয়ানি

    আফগানি বিরিয়ানি রেসিপিঃ উপকরণঃ ১. পেঁয়াজ কুঁচি –  ২ কাপ ২.  তেল – ১.৫ কাপ ৩. পানি – ৪/৫ কাপ ৪. লবণ – ২.৫চা চামচ ৫. মাটন – ৫০০ গ্রাম ৬. রসুন বাটা – ২ টেবিল চামচ ৭. গরম মশলা – ১ চা চামচ ৮. এলাচি পাউডার – ১ চা চামচ ৯. চিনি – ২/৩…

  • |

    বীফ বোম্বে বিরিয়ানী

    বীফ বোম্বে বিরিয়ানী রেসিপি উপকরণঃ গরুর মাংস-১কেজি পোলওর চাল-৭০০ গ্রাম পেয়াজ-২কাপ রসুন বাটা-২ টেবিল চামচ আদা বাটা-৩ টেবিল চামচ টক  দই-১ +১/২ কাপ ধনে পাতা বাটা-২ টেবিল চামচ কাচা মরিচ বাটা-১টেবিল চামচ হলুদ গুড়া- ১চা চামচ মরিচ গুড়া-২চা চামচ ধনে গুড়া-২চা চামচ গরম মশলা গুড়া-১ টেবিল চামচ কাজু +কাঠ বাদাম বাটা-৩ টেবিল চামচ গরম মশলা…