chuijhal-recipe চুইঝাল @chuijhal.com

চুই ঝাল নিয়ে কিছু অজানা তথ্য

চুই ঝাল নিয়ে আরও কিছু অজানা তথ্যঃ

চুই বাংলাদেশের একটি অপ্রচলিত মশলা জাতীয় ফসল। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, নড়াইল এসব জেলার চাষিদের কাছে এটি একটি অর্থকরী সমাদৃত মশলা।

মাংস ও মাছ রান্নায় মশলা হিসেবে এর জুড়ি নেই। এটি অত্যš- মুখরোচক, শে¬ষানাশক, গায়ে ব্যথা উপশমে অব্যর্থ এবং হজমীকারক হিসেবে বেশ সহায়ক।

পরিচিতি :

চুই লতা জাতীয় গাছ। এর কাণ্ড ধূসর এবং পাতা পান পাতার মত সবুজ রঙয়ের। এর কাণ্ডটিই মশলা হিসেবে ব্যবহৃত হয়। চুই সাধারণত দুই প্রকার। একটির কাণ্ড আকারে বেশ মোটা (২০ থেকে ২৫ সেঃ মিঃ), অন্যটির কাণ্ড চিকন, (আকারে ২.৫ থেকে ৫.০ সেঃ মিঃ)। চুই গাছ ৮ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়।

chuijhal-recipe চুইঝাল @chuijhal.com

উৎপাদন পদ্ধতি :

জমি ও মাটির প্রকৃতি : দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি এবং পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত ও ছায়াময় উঁচু জমিতে সাধারণত চুই চাষ করা হয়।

রোপণের সময় : বৈশাখ-জ্যৈষ্ঠ (এপ্রিল-মে) এবং আশ্বিন-কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস।

বীজ: কাটিং পদ্ধতিতে এর কাণ্ড বা শাখা ৫০ থেকে ৭৫ সেঃ মিঃ লম্বা করে কেটে সরাসরি মাটিতে রোপণ করা হয়। স্থানীয়ভাবে কাটিং বা শাখাকে পোড় বলা হয়। একটি পোড়ে কমপক্ষে ৪/৫ টি পর্বসন্ধি থাকে।

সার প্রয়োগ : চুই চাষে চাষিরা সাধারণত কোন রাসায়নিক সার ব্যবহার করে না। পোড় বা শাখা রোপণের পূর্বে গর্তে পচা আবর্জনা বা ছাই ব্যবহার করে। শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা করতে হয়।

বাউনি দেওয়া : আম, জাম, সুপারি, নারিকেল ও কাফলা (জিয়ল) গাছ বাউনি হিসেবে চুই চাষের জন্য ব্যবহৃত হয়। বাউনি না দিলেও মাটিতে বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে বর্ষা মৌসুমে গাছের ক্ষতি হয়। কৃষকদের মতে আম ও কাফলা গাছে চাষকৃত চুই খুব সুস্বাদু হয়।

ফসল সংগ্রহ : চুই রোপণের ১ বছরের মাথায় খাওয়ার উপযোগী হয়। তবে ভাল ফলনের জন্য ৫/৬ বছরের গাছই উত্তম।

ফলন : হেক্টর প্রতি প্রায় ২.০ থেকে ২.৫ মেঃ টন ফলন পাওয়া যায়। ৫/৬ বছরের একটি গাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ কেজি পর্যš- ফলন পাওয়া যায়।

 

ব্যবহার : কাণ্ড খাওয়ার জন্য ব্যবহৃত হয়। বড় বড় মাছ বা যে কোন মাংসের সাথে খাওয়া যায়। আঁশযুক্ত নরম কাণ্ডের স্বাদ ঝাল। কাঁচা কাণ্ডও অনেকে লবণ দিয়ে খেয়ে থাকেন।

chuijhal চুইঝাল

আধুনিক পদ্ধতিতে চুই ফসল চাষ করলে কৃষকের দারিদ্র্যবিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে এটি বিশেষ অবদান রাখতে পারে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের কাছে এটি একটি অর্থকরী ফসল হিসেবে পরিগণিত।

Want to test it? visit https://chuijhal.com
https://www.facebook.com/chuijhal.cooking

Similar Posts

  • অসুখের যম রসুন

    রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔধষ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি…

  • টক বরই এর যত বড়াই

    টক বরই এর যত বড়াই শীত মৌসুমে পাওয়া যায় হরেক স্বাদের বরই। মুখরোচক এই ফলটি কাঁচা-পাকা সব অবস্থাতেই খেতে সুস্বাদু। লবণ মরিচের গুড়া বা কাসুন্দি দিয়ে বরই ভর্তার নাম শুনলেই যে কারো জিভে জল আসতে বাধ্য। বরই, কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল এই ফলটি প্রায় সবারই খুব প্রিয়। এটি এমন একটি ফল যেটা কাঁচা…

  • তেঁতুলের অজানা কথা

    তেঁতুল হল এক প্রকারের টকফল। তেঁতুল সম্পর্কে অনেকের ভুল ধারনা আছে। যে তেঁতুল খেলে শরীরের রক্ত পাতলা হয়ে যায়। তেঁতুল খেলে নানা সমস্যা দেখা দেয়।কিন্তু এই ধারনা ভুল। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে তেঁতুল শরীরের জন্য উপকারি একটি ফল। তেঁতুলের উপাদান সমূহ মানব শরীরের জন্য প্রয়োজনীয়। তেঁতুলের গুনাগুন বা উপকারিতা খাবার হজমের সমস্যা থাকলে তেঁতুল খেলে সেই…

  • লুচির সাথে আলুর দম

    প্রতিদিন সকালে একই রকম নাশতা করতে ভালো লাগে কার। তাই নাশতায় একটু ভিন্নতা আনতে বানিয়ে ফেলুন ফুলকো লুচি আর আলুর দম। এছাড়া বিকেলের নাস্তায় কিংবা রাতের খাবারে লুচি আলুর দম খেতে বেশ।আলুর দম-লুচি পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া কষ্ট কর।লুচি সবার পছন্দের খাবার। আলুর দম কিংবা বেগুন ভাজা দিয়ে গরম গরম লুচির স্বাদই …

  • |

    বোম্বাই মরিচ

    মরিচ চিবিয়ে কান মুখ গরম করেন নি এমন মানুষ খুব কমই দেখা যাবে। কম বেশি আমাদের সকলেরই এই ধরনের মজার অভিজ্ঞতা আছে। ঘটনাটি বেশি ঘটে আমরা তখন যখন আমরা মুড়ি মাখানো বা ঝালমুড়ি খাই। মরিচ চিবালে কেমন লাগে সেটি জানা সত্ত্বেও আমরা মুড়ি মাখানোর সময় বলি যে “মামা আমারটাই কিন্তু ঝাল বেশি হবে”। তো সে…

  • | |

    কড়াই কেক

    কড়াই কেক রেসিপিঃ উপকরনঃ     ময়দা ১ কাপ , ডিম ৪ টা , বেকিং পাউডার  ১/২  চা চামচ , কোকো পাউডার ১ চা চামচ , তেল ১ কাপ , চিনি ১ কাপ ,  ভ্যানিলা এসেন্স ১ চা চামচ , ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ , লবণ স্বাদমত , পরিবেশনের জন্য চকলেট ও জেমস । প্রণালীঃ…