ইলিশ ভাপে মুগ পোলাও

উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, হলুদ গুঁড়া ১ চা–চামচ, মুগ ডাল ১ কাপ, বেরেস্তা ১ কাপ, তেল আধা কাপ, সরিষাবাটা ২ টেবিল চামচ, জিরা ১ চা–চামচ, ইলিশ মাছ ৬ টুকরা, চা–চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাচা মরিচ ৮–১০টা, এলাচি–দারুচিনি ৪টি করে।

 

 

প্রণালি : ইলিশ মাছের টুকরাগুলো বেরেস্তা, হলুদ গুঁড়া, সরিষাবাটা, সরিষার তেল, কাঁচা মরিচ ও লবণ দিয়ে একসঙ্গে মাখিয়ে একটি টিফিনবাটিতে ঢাকনা দিয়ে রাখতে হবে। চাল ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। অন্য হাঁড়িতে তেল দিয়ে জিরা ও সরিষার ফোড়ন দিয়ে পেঁয়াজ ও তেজপাতা দিতে হবে। পেঁয়াজ বাদামি হলে পানি দিতে হবে। পানির পরিমাণ হবে চাল ও ডালের দেড় গুণ। এবার লবণ ও কঁাচা মরিচ দিতে হবে। পানি ফুটে উঠলে ভেজানো চাল দিতে হবে। পানি সমান হলে মাঝখানে ফাঁকা করে মাছের বাটি বসিয়ে দমে বসাতে হবে ২০ মিনিট। এবার চুলা বন্ধ করে আরও ১০ মিনিট পর হাঁড়ি খুলে মাছ বের করতে হবে। এবার মাছ ও পোলাও সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

Similar Posts

  • মোরগ পোলাও

    উপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ। মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…

  • কবুতরের পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, কবুতর ৬টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, জায়ফল-জয়ত্রী গুঁড়া…

  • ইলিশ পোলাও

    উপকরণ: ইলিশ মাছ বড় ১টি, হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, টকদই, ফেটানো পৌনে ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ সেমি ২ টুকরো, কাঁচামরিচ ১০টি, পোলাওয়ের চাল ২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।  …

  • |

    সয়া-সবজির মিশ্র পোলাও

    উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি…

  • রংবাহারি পোলাও

    উপকরণ : চাল ১ কেজি, কাঁচামরিচ ৫-৬টি, কারিপাতা ৩-৪টি, লবণ ১ চা চামচ, নারকেল কুড়ানো ২ কাপ, পানি ২ কেজি, জিরা ১ চা চামচ, ঘি আধা কাপ, সবুজ ফুড কালার সামান্য, পেঁয়াজ কুচি আধা কাপ, লাল ফুড কালার সামান্য।     প্রণালি : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। জিরা গুঁড়া করে রাখুন। চুলায়…