কবুতরের পোলাও

উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, কবুতর ৬টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মাওয়া গুঁড়া সিকি কাপ, দারুচিনি ৮ টুকরা, এলাচ ৮টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, জাফরান আধা চা-চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, আলুবোখারা ৮-১০টি।

 

 

 

প্রণালি : চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। ২ টেবিল চামচ দুধ ও গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখতে হবে। প্রতিটি কবুতরের চামড়া ছাড়িয়ে ধুয়ে পানি ঝরাতে হবে। ঘি, তেল একসঙ্গে গরম করে পেঁয়াজ বেরেস্তা করে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে ভুনে কবুতরের মাংস দিয়ে কষাতে হবে। এতে লবণ ও গোলমরিচ গুঁড়া দিতে হবে। ১০ মিনিট পর টক-মিষ্টি দই, পোস্তদানা বাটা, ১ টেবিল চামচ বাদাম বাটা, অর্ধেক গরম মসলা, জায়ফল-জয়ত্রী গুঁড়া ও আলুবোখারা দিতে হবে। মাংস ভালো করে ভুনে অল্প পানি দিয়ে সেদ্ধ করতে হবে। মাংস তেলের ওপর উঠলে মাংস উঠিয়ে রেখে সেই হাঁড়িতে ৩ কাপ গরম পানি দিয়ে চাল দিতে হবে। এবার বাকি গরম মসলা ও লবণ দিতে হবে। ফুটে উঠলে ২ টেবিল চামচ লেবুর রস দিতে হবে। চালের পানি কমে গেলে দুধের সঙ্গে ১ টেবিল চামচ বাদাম বাটা গুলিয়ে দিয়ে ১০ মিনিট দমে রাখতে হবে। কিছু মাওয়া গুঁড়া পোলাওয়ে দিতে হবে। এবার পোলাওয়ের হাঁড়ি থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিয়ে মাংস বিছিয়ে দিয়ে তার ওপর কিছু মাওয়া, গরম মসলার গুঁড়া, মিশ্রিত জাফরান দিতে হবে। এবার বাকি পোলাও দিয়ে কাঁচা মরিচ, মাওয়া, গরম মসলার গুঁড়া, জাফরান দিয়ে হাঁড়ির ঢাকনা ভালো করে বন্ধ করে ঢাকনার ওপর গরম পানির হাঁড়ি বসিয়ে মৃদু জ্বালে ১৫-২০ মিনিট রাখতে হবে। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • বাঁধাকপির পোলাও

    উপকরণ : পোলাও চাল ৩ কাপ, কাঁচামরিচ ৩-৪টা, দারুচিনি-এলাচ ৪-৫টি, পানি ৬ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, বাঁধাকপি (গ্রেট করা) ১ কাপ, লেবুর রস ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, নারকেল (কুড়ানো) ১ কাপ, লবণ প্রয়োজনমতো, আদা বাটা আধা চা চামচ।   প্রণালি : প্রথমে বাঁধাকপি ধুয়ে গ্রেট…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওর চাল এক কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাজুবাদাম আধা কাপ, গাজর (ছোট ছোট কিউব করে কাটা) আধা কাপ, পেস্তা আধা কাপ, দারুচিনি চার টুকরা, এলাচ ছয়টি, কিশমিশ সিকি কাপ, কাঠবাদাম আধা কাপ, জাফরান আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ, লেবুর রস দুই টেবিল-চামচ, চিনি দুই চা-চামচ, পেস্তা-আমন্ড-কাজু বাটা দুই টেবিল-চামচ,…

  • চিড়ার পোলাও

    উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে আলু…

  • নারিকেলের মোরগ বিরিয়ানি

    উপকরণ ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ। খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ…

  • চিড়ার পোলাও!

    মাঝে মাঝে ইচ্ছে করে অন্যরকম কিছু রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে। ভিন্ন স্বাদের মজার কোনো খাবার রেঁধে চমক দিতে চাইলে রাঁধতে পারেন চিড়ার পোলাও। চলুন জেনে নেই চিড়ার পোলাওয়ের সহজ রেসিপি।   উপকরণ:   চিড়া -দেড় কাপ চিকেন ব্রেস্ট -১টি ( জুলিয়ান কাট বা ছোট কুচি  ) ফেটানো ডিম -২ টি ( ঝুরি করে…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…