
কাঁচা আমের মজাদার মোরব্বা
টক ঝাল মিষ্টি / May 24, 2022 / zahidulislamjunnunআম সকলের কাছেই প্রিয় একটি ফল। আর আম দিয়ে যদি করা যায় মোরব্বা তাহলে তো কথাই নেই । আমের মোরব্বা খেতে কে না পছন্দ করে । বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করা যাবে । আপনি চাইলেই ঘরেই খুব সহজে তৈরি করা যায় আমের মোরব্বা। তাও আবার কয়েকটি উপকরণ দিয়েই ঝামেলা ছাড়াই করা যাবে আমের মোরব্বা।
আসুন জেনে নেই মোরব্বা তৈরির সবচেয়ে সহজ রেসিপি-
উপকরণ :
বড় কাঁচা আম ১২-১৫টি,
চিনি দেড় কেজি – ২ কেজি,
ফিটকিরি গুঁড়া ১ চা চামচ,
পানি পরিমাণমতো,
তেজপাতা ২-৩টি,
এলাচ ১-২ টি,
চুন ভেজানো হাফ চা চামচ এবং
লবণ স্বাদমতো।
তৈরির পদ্ধতি :
প্রথমে আম গুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে । এরপর আম ২ টুকরা করে কেটে নিতে হবে । এবার আঁটি ফেলে আম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ । এখন কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। তারপর আমগুলো আবার পরিষ্কার পানিতে কিছুক্ষণ রাখুন। এভাবে ঘণ্টাখানেক পরপর ২-৩ বার পানি বদলে নিতে হবে । পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুনিয়ে নিন । চুন ও ফিটকিরি গোলানো পানিতে ২- ৩ ঘণ্টা ডুবিয়ে রাখুন আমগুলো ।
এখন পানি থেকে আমগুলো তুলে ফুটানো পানিতে জ্বাল দিয়ে পানি ঝরিয়ে রাখুন। অন্যদিকে একটি পাত্রে চিনিতে পরিমাণমতো পানি দিয়ে সিরা তৈরি করে নিন । সিরায় আমসহ সব কিছু দিয়ে জ্বাল দিতে থাকুন কিছুক্ষণ । যখন চিনি থেকে পানি শুকিয়ে আমের গায়ে আঠালো ভাব আসবে তখন নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন আমের মোরব্বা। আপনি চাইলে ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন এই মোরব্বা।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments