|

কাটা মসলায় গরুর মাংস

উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ ৪ টুকরা করা ১ কাপ, আদা চাক চাক টুকরো করা কোয়ার্টার কাপ, রসুনা মোটা টুকরা করা কোয়ার্টার কাপ, শুকনা মরিচ বিচি ফেলে দেওয়া ৭-৮টি, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, জায়ফল-জৈয়ত্রী ১ চা চামচ, জিরা ভাজা (আস্ত) ১ চা চামচ, বেরেস্তা আধা কাপ, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

 

প্রস্তুত প্রণালি : গরুর মাংস লবণ ও টক দই মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করুন। এবার আদা, রসুন, শুকনামরিচ, কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, জয়ফল, জৈয়ত্রী, জিরা দিয়ে আরও আধা ঘণ্টা মেরিনেট করুন। প্যানে তেল গরম করে মাংস দিয়ে কষিয়ে নিন। ভালো করে কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে মাংস সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে বেরেস্তা, ঘি ও চিনি দিয়ে মৃদু আঁচে বসিয়ে রাখুন। মাংস হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • মাটন কাঠি কাবাব

    যা লাগবে : হাঁড় ছাড়া মাংস এক কেজি, কাবাব মশলা এক চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁপে বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, গরম মশলা এক চা চামচ, শাহী জিরা বাটা আধা চা চামচ, গাজর ২০০ গ্রাম, ক্যাপসিকাম ২০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, পেঁয়াজ টুকরা ১০-১৫টি,…

  • |

    মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

    গরুর মাংসের সাথে মূলা মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি।  উপকরণঃ…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…

  • হাজীর বিরিয়ানি

    রেসিপিটি দিয়েছেন হাজির বিরিয়ানির এখনকার পরিচালক হাজি মোহাম্মদ শাহেদ হোসেন উপকরণ : খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ…

  • নওয়াবি বিরিয়ানি

    উপকরণ : বাসমতি চাল ১ কেজি, খাসির মাংস (ছোট টুকরো করে কাটা) ২ কেজি, পেঁয়াজ কুঁচি ৭টি, আদা রসুন বাটা ২ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ৫টি, দারুচিনি ৩ টুকরো, দই ২ কাপ (ফেটানো), এলাচ ৫টি, গোল মরিচ ৮টি, লবঙ্গ ৮টি, শাহীজিরা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ,…

  • বিন্দি কাবাব

    কাবাবের উপকরণ : মাংসের কিমা আধা কেজি, পাউরুটি ২ টুকরা, আদাবাটা ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ। গ্রেভির জন্য : ঘি ৩ টেবিল চামচ, তেল ৩-৪ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, গরমমসলার…