খেজুরের গুড়ের বরফি

খেজুরের গুড়ের তৈরি আমরা নানা ধরনের  পিঠা খেয়ে থাকি । আবার অনেকে খেজুরের গুড়ের পায়েস ও বানিয়ে থাকি ।তাছাড়া  পিঠা-পায়েস ছাড়াও খেজুরের গুড় দিয়ে তৈরি করা যায় আরও অনেক সুস্বাদু পদ। তার মধ্যে যেমন কেক, হালুয়া, বরফিও তৈরি করা যায় খেজুরের  গুড় দিয়ে। তাহলে আজ চলুন জেনে নেওয়া যাক খেজুরের গুড়ের বরফি তৈরির রেসিপি-

উপকরণ

আতপ চাল- ২৫০-৩০০  গ্রাম

তিল- ১ কাপ

বাদাম- ১ কাপ বা তার একটু বেশি

খেজুরের গুড়- ৫০০ গ্রাম বা প্রয়োজনমতো মিষ্টি অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চাল, তিল এবং বাদাম আলাদা আলাদা ভাবে ভালো করে ভেজে নিতে হবে । তারপর এই তিন উপাদান একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে । যেন বেশি মিহি না হয় সেদিকে লক্ষ  রাখবেন। এবার একটি পাত্রে  গুড় জ্বাল দিন। গুড় আঠালো হয়ে এলে তাতে গুঁড়া করে রাখা সব উপকরণ দিয়ে সাথে সাথে  নেড়ে মিশিয়ে নিন। যখন বানাবেন তখন হাতে ও হালুয়া রাখার প্লেটে সামান্য ঘি মেখে নিতে পারেন। এবার  মিশ্রণটি গরম থাকা অবস্থায় একটি প্লেটে ঢেলে হাত দিয়ে সমান করে নিন। তারপর  বরফির মতো করে কেটে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু খেজুরের গুড়ের বরফি।পরিবেশনের সময় বরফির উপরে বাদাম দিয়ে সুন্দর করে পরিবেশন করুন ।

 

Similar Posts

  • যুগলবন্দী

    উপকরণ: ছানা ২ কাপ, ক্ষীর ১ কাপ, মাওয়া আধা কাপ, খেজুরবাটা আধা কাপ, আমন্ড বাদামবাটা আধা কাপ, গোলাপ এসেন্স সামান্য, গুঁড়া চিনি দেড় কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচগুঁড়া আধা চা-চামচ, পেস্তাবাদামের কুচি আধা কাপ।   প্রণালি: এক কাপ ছানা, পৌনে এক কাপ গুঁড়া চিনি, গোলাপ এসেন্স একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। ছানার পানি শুকিয়ে…

  • |

    দধি সেমাই

    দধি সেমাই মিস্টান্ন খাবারের মধ্যে দধি খুবই মজার যা খাবার  হজম করতে সাহায্য করে । যে কোন অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে দধির প্রচলন এখনো দেখা যায়। গরমে এর চাহিদা অনেক থাকে । সেমাই আমাদের একটি অন্যতম মিস্টিজাত যা সব সময়ই খাওয়া হয়ে থাকে । যে কোন অনুষ্ঠানে বা বিকাল ও সকালের নাস্তায় এটি  থাকে ।…

  • |

    ফ্রুট মিউজিয়াম

    ফ্রুট মিউজিয়াম  রেসিপিঃ উপকরণঃ  ম্যাঙ্গো জেলো তৈরির জন্যঃ ১) আমের জুস-২কাপ ২) চিনি-১/২কাপ ৩)  জেলাটিন -১চা.চামচ দুধের জেলো তৈরির জন্যঃ  দুধ-১কাপ চিনি-১/৪কাপ জেলেটিন-১ চা.চামচ  ফ্রুট জেলো তৈরির জন্যঃ আপেল কিউব-১টি আম কিউব-১টি কলা কিউব-১টি চেরি লম্বাফালি-১০/১২টি চিনি-১/৪কাপ পানি-১/২কাপ জেলাটিন-১/২প্যাকেট প্রস্তুত প্রণালিঃ ১) প্রথমে একটি পাত্রে আমের জুস,চিনি,ও জেলাটিন দিয়ে ভালভাবে জ্বাল দিয়ে অর্ধেকটা একটি পাত্রে…

  • |

    কাস্টার্ড জেলো পুডিং

    কাস্টার্ড জেলো পুডিং কাস্টার্ড জেলো পুডিং বিদেশী খাবার হলেও এটি আমাদের দেশে এখন খুবই প্রচলিত , ছোট বড় সবারই খুব পছন্দ । আসুন জেনে নেই  কাস্টার্ড জেলো পুডিং টি কিভাবে তৈরি করতে হবে । উপকরণঃ দুধ-১ লিটার, পাওডার দুধ- ১/৩ কাপ, কন্ডেন্স মিল্ক-১/২ টিন, ডিম-৩টি, চিনি-১/৪ কাপ+ ২টেবিল চামচ, জেলো পাওডার-১ প্যকেট, কাস্টারড পাওডার-১টেবিল চামচ,…

  • |

    নারকেলের মিষ্টি দুই পদ

    নারিকেল অতি পরিচিত এবং বহুল ব্যবহারিত একটি ফল। তরকারি থেকে শুরু করে পিঠা পুলি, সব ধরনের খাবার তৈরিতে নারিকেল দিয়ে তৈরি করা হয়ে থাকে।ঝাল থেকে মিষ্টি সব ধরনের খাবার রান্না করা যায় নারকেল দিয়ে। আজ আমরা নরিকেলের দুই টি মিষ্টি আইটেম এর রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- ১। নারিকেলের নাড়ু ঃ নারিকেলের…

  • কাঁচা মরিচের রসগোল্লা

    আমরা সবাই দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবুজ রঙের রসগোল্লার ছবি! সে রসগোল্লা কাঁচা মরিচের!শুনেই অবাক লাগছে তাই না যে  কাঁচা মরিচের আবার রসগোল্লা হয় না কি ?  এখন কার সময়ে সব কিছুই সম্ভব । সবুজ রঙের এ রসগোল্লার স্বাদ যে একটু অন্য রকম, সেটা না বললেও অনেক টা  বোঝা যায়। তবে ছানার সাথে  কাঁচা মরিচ…

Leave a Reply