গরমে প্রাণ জুড়াবে মজাদার ব্যানানা আইসক্রিম

গরমের দিনে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের খাবার আইসক্রিম। গরমে তৃষ্ণা মেটাতে এবং মুখে রুচি আনতে আইসক্রিম এর জুড়ি মেলা ভার। বন্ধুরা দোকানের নামি দামী কোম্পানির মত আইসক্রিম যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো সোনায় সোহাগা। আজ আপনাদের কলা দিয়ে খুব সহজেই কিভাবে বানাবেন কলার আইসক্রিম  তা দেখে নিন । রেসিপি চলুন দেখে নেওয়া যাক।

উপকরণ:

  • ৫টি বড় সাইজের কলা (অবশ্যই ভালো পাকা হতে হবে ).
  • ১/২কাপ মিল্ক পাউডার বা 1 কাপ গরুর দুধ
  • ২চামচ চিনি

ধাপ:

১) প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো বা গোল গোল করে কাটুন। এবার কলার টুকরো গুলিকে একটি পাত্রে নিয়ে ১ থেকে দুই ঘন্টা ডিপ ফ্রিজারে রেখে ভালো ভাবে ঠান্ডা করুন।

২) যদি গরুর দুধ ব্যবহার করতে চান তাহলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন I গুঁড়ো দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই

৩) এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন ওর সঙ্গে গুঁড়ো দুধ বা গরুর দুধ মিশিয়ে ভালোভাবে মিক্সার করে নিন I

৪) গুঁড়ো দুধ ব্যবহার করলে সামান্য পানি ব্যবহার করুন I

৫) খুব ভালো ভাবে মিক্সার করবেন যেন ওর মধ্যে দানা দানা ভাব না থাকে I

৬) এবার কলা আর দুধের মিক্সার একটি কভার যুক্ত পাত্রে নিয়ে ভালোভাবে সিল করে চার পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন I

৭) ৪-৫ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনার প্রিয় ব্যানানা আইসক্রিম পরিবেশন করুন।

 

Similar Posts

  • চকলেট আইসক্রিম

    উপকরণ : গুঁড়া দুধ ২ কাপ, পানি আড়াই কাপ, চিনি ২ টেবিল-চামচ, চকলেটের দুটি ছোট বার, ক্রিম ১ টিন, ওভালটিন ৩ টেবিল-চামচ, তরল গ্লুকোজ ১ চা-চামচ, কনডেন্সড মিল্ক আধা টিন, জেলাটিন গোলানো ২-৩ টেবিল-চামচ, সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ।     প্রণালি : গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, ওভালটিন ও কর্নফ্লাওয়ার…

  • কফি আইসক্রিম

    উপকরণ : গুঁড়া দুধ ১ কাপ, পানি ১ কাপ, ক্রিম ১ টিন, কফি দেড় টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল-চামচ। প্রণালি : গুঁড়া দুধ, পানি, ক্রিম, কফি ও কাস্টার্ড পাউডার একসঙ্গে ব্লেন্ড করে প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। বড় বোলে ডিমের কুসুম ৫টি, চিনি আধা কাপ নিতে হবে। ডিমের কুসুম ও চিনি…

  • লেমন ললি

    উপকরণ : পানি ৪ কাপ, চিনি ১ কাপ, লেবুর রস ৬ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, লেমন এসেন্স ৭-৮ ফোঁটা, সবুজ রং প্রয়োজনমতো। প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে মিলিয়ে ছেঁকে নিতে হবে। আইসক্রিমের ছাঁচে ঢেলে ৫ থেকে ৬ ঘণ্টা ডিপ ফ্রিজে জমিয়ে পরিবেশন করুন।

  • লেমনি সরবে

    উপকরণ : জেলাটিন ১ টেবিল-চামচ, ঠান্ডা পানি দেড় কাপ, ফোটানো পানি আধা কাপ, লেবুর রস আধা কাপ, কমলার রস আধা কাপ, চিনি এক কাপ। প্রণালি : আধা কাপ ঠান্ডা পানিতে জেলাটিন ছড়িয়ে দিতে হবে। ১০ মিনিট রেখে আধা কাপ গরম পানি মিলিয়ে অল্প আঁচে জেলাটিন গলিয়ে নিতে হবে। সঙ্গে চিনি দিয়ে তা গলা পর্যন্ত চুলার…

  • কাসাটা

    উপকরণ : ময়দা আধা কাপ, রিপল আইসক্রিম আধা লিটার, গুড়াঁ চিনি আধা কাপ (আইসিং সুগার), গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, ডিম ৪টি। প্রণালি : বোলে ডিমের সাদা অংশ ফেটিয়ে ফেনা তুলে নিতে হবে। চিনি দিয়ে বিট করতে হবে। পরে ডিমের হলুদ অংশ দিয়ে বিট করে হালকা হাতে ময়দার…

  • মালাই কুলফি

    উপকরণ : মিল্কভিটা দুধ ২ লিটার, চিনি ৩০০ গ্রাম, এলাচ ৭/৮টি, দারুচিনি ৪/৫টি, তেজপাতা ২টি, মাওয়া ২০০ গ্রাম। প্রস্তুত প্রণালি : দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল করে যখন দুধের পরিমাণ অর্ধেক হবে, তখন চিনি ও মাওয়া গ্রেট করে মিশিয়ে দিতে হবে। হাল্কা আঁচে দুধ ভালোমতো জ্বাল দিতে হবে। দুধ যখন ঘন হয়ে যাবে তখন…

Leave a Reply