চকলেট আইসক্রিম

উপকরণ : গুঁড়া দুধ ২ কাপ, পানি আড়াই কাপ, চিনি ২ টেবিল-চামচ, চকলেটের দুটি ছোট বার, ক্রিম ১ টিন, ওভালটিন ৩ টেবিল-চামচ, তরল গ্লুকোজ ১ চা-চামচ, কনডেন্সড মিল্ক আধা টিন, জেলাটিন গোলানো ২-৩ টেবিল-চামচ, সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ।

 

 

প্রণালি : গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, ওভালটিন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ প্যানে ঢেলে চকলেট দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি ও জেলাটিন গোলা মেলাতে হবে। ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে। মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে চার-পাঁচবার। শেষের বার মেরাং বানিয়ে একসঙ্গে মিলিয়ে জমাতে হবে। ২টি ডিমের সাদা অংশ ও গুঁড়া চিনি ২ টেবিল-চামচ একসঙ্গে বিট করে মেরাং বানাতে হবে। মিলিয়ে চূড়ান্তভাবে জমাতে হবে। ৫ থেকে ৬ ঘণ্টা জমার পর পরিবেশন করুন।

আধা কাপ পানিতে ১ চা-চামচ জেলাটিন গুলিয়ে নিতে হবে। এই গোলা থেকে ১ টেবিল-চামচ।
আধা কাপ পানিতে ১ চা-চামচ সিএমসি পাউডার গুলিয়ে নিতে হবে। এই গোলা থেকে ১ টেবিল-চামচ।

Similar Posts

  • মালাই কুলফি

    উপকরণ : মিল্কভিটা দুধ ২ লিটার, চিনি ৩০০ গ্রাম, এলাচ ৭/৮টি, দারুচিনি ৪/৫টি, তেজপাতা ২টি, মাওয়া ২০০ গ্রাম। প্রস্তুত প্রণালি : দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল করে যখন দুধের পরিমাণ অর্ধেক হবে, তখন চিনি ও মাওয়া গ্রেট করে মিশিয়ে দিতে হবে। হাল্কা আঁচে দুধ ভালোমতো জ্বাল দিতে হবে। দুধ যখন ঘন হয়ে যাবে তখন…

  • কাসাটা

    উপকরণ : ময়দা আধা কাপ, রিপল আইসক্রিম আধা লিটার, গুড়াঁ চিনি আধা কাপ (আইসিং সুগার), গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, ডিম ৪টি। প্রণালি : বোলে ডিমের সাদা অংশ ফেটিয়ে ফেনা তুলে নিতে হবে। চিনি দিয়ে বিট করতে হবে। পরে ডিমের হলুদ অংশ দিয়ে বিট করে হালকা হাতে ময়দার…

  • কফি আইসক্রিম

    উপকরণ : গুঁড়া দুধ ১ কাপ, পানি ১ কাপ, ক্রিম ১ টিন, কফি দেড় টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল-চামচ। প্রণালি : গুঁড়া দুধ, পানি, ক্রিম, কফি ও কাস্টার্ড পাউডার একসঙ্গে ব্লেন্ড করে প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। বড় বোলে ডিমের কুসুম ৫টি, চিনি আধা কাপ নিতে হবে। ডিমের কুসুম ও চিনি…

  • লেমন ললি

    উপকরণ : পানি ৪ কাপ, চিনি ১ কাপ, লেবুর রস ৬ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, লেমন এসেন্স ৭-৮ ফোঁটা, সবুজ রং প্রয়োজনমতো। প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে মিলিয়ে ছেঁকে নিতে হবে। আইসক্রিমের ছাঁচে ঢেলে ৫ থেকে ৬ ঘণ্টা ডিপ ফ্রিজে জমিয়ে পরিবেশন করুন।

  • স্ট্রবেরি সরবে

    উপকরণ : ১ কাপ চিনি, এক কাপ পানি, ১ কাপ স্ট্রবেরি পিউরি। প্রণালি : প্যানে চিনি ও পানি অল্প আঁচে জ্বাল করে নিতে হবে চিনি গলা পর্যন্ত। চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরায় স্ট্রবেরি পিউরি মিলিয়ে ফ্রিজে রাখতে হবে তিন-চার ঘণ্টা। এরপর বের করে আবার খুব করে বিট করে ফ্রিজ করতে হবে।…

  • গরমে প্রাণ জুড়াবে মজাদার ব্যানানা আইসক্রিম

    গরমের দিনে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের খাবার আইসক্রিম। গরমে তৃষ্ণা মেটাতে এবং মুখে রুচি আনতে আইসক্রিম এর জুড়ি মেলা ভার। বন্ধুরা দোকানের নামি দামী কোম্পানির মত আইসক্রিম যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো সোনায় সোহাগা। আজ আপনাদের কলা দিয়ে খুব সহজেই কিভাবে বানাবেন কলার আইসক্রিম  তা দেখে নিন । রেসিপি চলুন দেখে নেওয়া যাক। উপকরণ: ৫টি বড়…