|

চট্টগ্রামের মেজবানী মাংস

উপকরণ : গরুর বিভিন্ন অংশের মাংস, কলিজা ও হাড় মিলিয়ে ৫ কেজি, পেঁয়াজকুচি ২ কাপ, আদাবাটা ৩ টেবিল-চামচ, রসুনবাটা ২ টেবিল-চামচ, লাল মরিচবাটা ৩ টেবিল-চামচ, জিরা গুঁড়া দেড় টেবিল-চামচ, ধনে গুঁড়া ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল-চামচ, সাদা তিলবাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, সরিষা তেল আড়াই কাপ, মিষ্টি জিরাবাটা ১ চা-চামচ, রাঁধুনিবাটা ১ চা-চামচ, সরিষাবাটা ১ টেবিল-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, তেজপাতা ৭-৮টি, এলাচ, দারচিনি ও লবঙ্গবাটা ১ টেবিল-চামচ, কাবাব চিনিবাটা ১ টেবিল-চামচ, জায়ফল-জয়ত্রিবাটা ১ চা-চামচ, গোলমরিচবাটা ১ চা-চামচ, মেথিবাটা ১ চা-চামচ, পানি ৪-৫ কাপ, লবণ স্বাদমতো।

 

 

 

প্রণালি :
-তেলে পেঁয়াজকুচি লাল করে ভেজে গরম মসলা ছাড়া বাকি মসলা মাখিয়ে মাংস ঢেলে ভালোভাবে কষান।
-আধা ঘণ্টা পর ৪-৫ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন।
-মাংস সেদ্ধ হয়ে এলে গরম মসলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিন। তৈরি আপনার মেজবানী মাংস!

Similar Posts

  • আফগানি মালাই কাবাব

    উপকরণ : মুরগির হাড় ছাড়া বুকের মাংস কিউব করে কাটা আধা কেজি, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজুবাটা ১ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, পনিরকুচি ৪ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, মালাই ১ কাপ, তেল ২ টেবিল-চামচ,…

  • ঝাল চিকেন ভুনা

    উপকরণ : মুরগির মাংস ১ কেজি মাঝারি টুকরো করা, পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব মিলিয়ে ২০ গ্রাম, তেজপাতা ২টি, চিনি ১ চা চামচ, লবণ…

  • গরুর মাংসের শাহী কোরমা

    আমরা বিভিন্ন উপলক্ষ্য বা ঘরোয়া আয়োজনে গরুর মাংসের বিভিন্ন রকম পদ না থাকলে যেন  চলে না ! তাছাড়াও ছুটির দিনের বাহারি খাবারের সাথেও তো চাই গরুর মাংসের বিশেষ পদ থাকতেই হবে ! আর গরুর মাংসের বিভিন্ন পদ তৈরি করাও অনেকের কাছে বেশ ঝামেলার বিষয়। তবে আপনি চাইলেই কিন্তু ঝটপট গরুর মাংসের বিশেষ এক রেসিপি তৈরি…

  • |

    বিফ ফ্রাইড কাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ১ কেজি গোল গোল বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সিরকা আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা আধা কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে…

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • |

    শিককাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ,…